
যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

কথোপকথন - ১
২২ শে জুন, ২০০৭ ভোর ৬:২৩
- কি করছো?
-- ছবি আকঁছি।
- ওটা তো একটা বিন্দু।
-- তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।
- কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না। আমি চাই অসীমের অধিকার।
-- একটু অপেক্ষা করো। . . . এবার দেখো।
- ওটা কি? ওটা তো মেঘ।
-- তুমি ছুঁয়ে দিলেই আকাশ......
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৪বার পঠিত
ব্লগীয় ছড়া (অনেক ডিস্টার্বিং এলিমেন্টস আছে, নিজ দায়িত্বে পড়িবেন)
১৭ ই জুন, ২০০৭ রাত ৯:৫৩
শুধু পাতা দুই, ছিলো মোর ভুঁই, সামহয়্যারইনে-
ছাগু কহিলেন, বুঝিছ ফলেন, ব্লগের দখল লইব কিনে।
কহিলাম আমি, এহেন ছাগলামি না করিলেই কি নয়?
শূন্য এই মাঠে, তুমি একা বটে, তোমারই তো সুসময়।
শুনি ছাগু কহে, ঝরা- জানো তো হে, করিয়াছি আমি পণ,
সামহয়্যারইন, করিব স্বাধীন, ভাড়া করিয়াছি লোকজন।
যত মুক্তমনা, নাস্তিক-জনা, করিব সবারে চিরতরে আউট,...
- ১০৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২১বার পঠিত
ইচ্ছে
১৭ ই জুন, ২০০৭ রাত ২:৫১
জন্মাতে চাইনি আমি
এই বিদগ্ধ নগরে,
তবু জন্মেছি শুধু
তুমি জন্মাবে বলে।
মৃত্যুও চাইনি এই
নদী-জল-নক্ষত্রের তলে,
বার বার তবু দু'চোখ
বুজেছি তোমার কোলে।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৩বার পঠিত
রবীন্দ্রনাথের সাথে কথোপকথন
১৫ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
খুব সকালে ঘুম ভাঙ্গলো চেঁচামেচিতে। আমি একটু রাগী স্বরে বললাম- কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? মা বললেন- রবি ঠাকুর এসেছেন তোর সাথে দেখা করতে। আমি গজগজ করতে করতে বললাম- ব্যাটার আর খেয়ে দেয়ে কাজ নেই, সাতসকালে আমার ঘুমের বারোটা বাজাতে এসেছে। মা একটু আহত স্বরে বললেন- ছি বাবু, এভাবে...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১২বার পঠিত
ললনা ভজঘট (ধুসর গোধূলিকে টুকলিফাই করে)
৩০ শে মে, ২০০৭ দুপুর ২:২০
সেদিন আমি, আরিফ আর তামিম ভাই বেরুচ্ছিলাম টেলিকমিউনিকেশন সিস্টেম ক্লাশ থেকে।
বের হতে হতে আরিফ জিজ্ঞেস করলো- তামিম ভাই, পিটুপি কমিউনিকেশন বলতে কি বুঝালো কিছুই তো বুঝলাম না।
তামিম ভাই একগাল হাসি নিয়ে চশমাটা ডান হাতের তর্জনী দিয়ে কিয়ত উপরে ঠেলতে ঠেলতে বললেন- আরে এইটা বুঝলা না। এইটা হলো এক ধরনের...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮২বার পঠিত
এক চিলতে সুনীল আকাশ
২৮ শে মে, ২০০৭ দুপুর ২:৫৯
তোমাদের জানালা বেয়ে নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়নি মাটির সুবাস, দেখা হয়নি
প্রজাপতির ডানায় রোদের ঝিলিক।
তোমাদের গ্রীণ হাউজ জীবনে খেলা করে
মাল্টিকালার বায়বীয় স্বপন, উচ্চতা ভাঙ্গার সাধ,...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১বার পঠিত
অপূর্ণ স্বপন
২৩ শে মে, ২০০৭ দুপুর ২:০৯
সকালে জানালার কাঁচ গলিয়ে নরম রোদ এসে ঘুম ভাঙিয়ে দিলো অনিন্দ্যের। ছুটির দিনে কোথায় একটু আরাম করে ঘুমোবে তারো জো নেই। হঠাত ঘড়ির দিকে চোখ যেতেই সে হুড়মুড়িয়ে উঠে বসলো। প্রায় নয়টা বাজতে চলছে। মা'টা যে কি! একটু ডেকে দিলে কি হয়। না কখনোই তিনি তা করবেন না। এখন দাঁত...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৮বার পঠিত
কি হইতে কি হইলো
১১ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৯
কবিতা তুমি বেঁধেছ আষ্টেপৃষ্টে
দিবানিশি করছি তোমায় স্নান,
স্বপ্নগুলো ফিকে হয়ে আসে
পাচ্ছি তবু কবিতা তোমার ঘ্রাণ।
জানি জলে ভেজে আজো বাংলার মাঠ-ঘাট, পরাণ কথার আসর,
জানি মাহীনের ঘোড়াগুলি তুলছে এখনো বুকে ওলট পালট ঝড়,
শুধু সুরঞ্জনাই ভালো আছে খুব- ওই যুবকের সাথে বেঁধেছে সুখের ঘর।...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৯বার পঠিত
ভালোবাসা অভিমানী হলে
১৩ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:২৪
ভালোবাসা অভিমানী হলে
আমি বিবাগী হবো-
ঝরা পালকের ক্ষত বুকে নিয়ে
পাড়ি দেবো অন্ধকার উপত্যকা,
রোদ্দুরে উড়াবো বাষ্পময় কষ্টের নোনা দাগ।
ভালোবাসা অবুঝ হলে
আমি ফেরার হবো-...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯১বার পঠিত
কাপালিক
২৯ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৫১
জানি- সিন্ধুর জলে যায় না
দেহের সন্তাপ,
বাল্মিক তপস্যায় শুদ্ধ হবে না
আজন্মের পাপ।
প্রোথিত স্বপ্নের বীজ এখন
হতাশার অনল,
অমৃতের পুত্র নই তো আমি -
দাও হে গরল।...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৭বার পঠিত




