হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি - 03

০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ২:৩০

শেয়ার করুন:                   Facebook

নদীতে গুটি কয়েকটা নৌকা। মনি খালাম্মা দৌড়ে গিয়ে একটা নৌকায় উঠে পড়লেন। জোর গলায় বললেন, এই নৌকা আমাদের রিজার্ভ করা ! আমরা সবাই আটসাট হয়ে সেই নৌকায় গিয়ে বসলাম। অন্য নৌকা গুলোও দ্রুত ভর্তি হয়ে গেছে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এ যাত্রায় বুঝি বেঁচে গেলাম।

নৌকা মাত্রই ওপার ভিড়েছে, ওমনি গোলাগুলি শুরু হয়ে গেলো। পাকিস্তানী আর্মিরা নদীর ওপার থেকে গুলি ছুড়ছে আমাদের দিকে। নদীর দু'পাড়ের মানুষ উর্দ্ধশ্বাসে দৌড়ে পালাচ্ছে। কয়েকজন সেখানেই শেষ। নৌকা থেকে অনেকে ঝাপ দিয়ে পড়লো মাঝ নদীতে। আমি ছোট্ট সেলিম কে এক হাতে আর অন্য হাতে সুটকেস নিয়ে দৌড়ে পালালাম। শত মানুষের ধল সেখানে। এক মহিলাকে দেখলাম চিৎকার করে কাদছে, গোলাগুলির সময় সে তার বাচ্চা কে কোথায় যেন ফেলে আসছে।

কত মাইলের পর মাইল যে হেটেছি তার কোন হিসাব নাই। পথে আমাদের সাথে এস.এম হলের এক ছাত্রের দেখা। 25 মার্চের সেই কালরাতে সে হলের ম্যানহোলের ভিতর লুকিয়ে ছিল। ম্যানহোলের ঢাকনার উপর দিয়ে কত বুটের আওয়াজ যে কানে এসেছে। প্রতিটা ক্ষণ তাকে মৃতু্যর প্রহর গুনতে হয়েছিল। পড়ে গভীর রাতে কিভাবে যেন পালিয়ে আসতে পেরেছে। সে কখনো আমাদের ব্যাগ বহন করে কখনো ছোট্ট সেলিম কে কোলে নিয়ে অনেকখানি পথ এগিয়ে দিয়েছে। আরেক লোক সদর ঘাট থেকে এসেছে। সে দেখেছে লঞ্চ টার্মিনালে রক্তের বন্যা আর লাশের স্তুপ।

শহর থেকে হাজার হাজার মানুষ গ্রামে আসছে। গ্রামের মানুষরা কেউ মিষ্টি আলু, রুটি, ভাত, বাচ্চাদের জন্য দুধ দিয়ে আমাদের মত ঘর ছাড়া মানুষদের সাহায্য করছে। আমাদের ব্যাগে রুটি ছিল কিন্তু খাওয়া হয়নি। আসলে ঐ সময়ে খাওয়া যায় না।

সন্ধ্যার দিকে আমরা আমাদের গন্তব্যে পৌছালাম। আমাদের দেখে নানা দৌড়ে আসলেন, চোখের পানি মুছে বললেন "তোরা বেঁচে আসোছ ! আমি মনে করছি তোরা সবাই শেষ" মা কে জিজ্ঞেস করলো, জামাই কই? কিন্তু, আমরা জানি না আব্বা কোথায় ?

- অসমাপ্ত -

[link|http://www.somewhereinblog.net/jhorohowa/post/28704598| gv

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালস্মৃতি কথা  বিভাগে ।

 

  • ৫ টি মন্তব্য
  • ২৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪০
comment by: শাওন বলেছেন: মামা , স্ম্তি গুলো শোনার সময় আপনার অনুভুতি কেমন ছিলো ?
২. ০৪ ঠা এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪৭
comment by: অতিথি বলেছেন: স্মৃতি গুলো আগেও বেশ কয়েক বার শুনেছিলাম , এবার আরো মনোযোগ দিয়ে শুনলাম ব্লগে লিখবো বলে।
আর, অনুভুতি ? মাঝে মাঝে আমার গায়ের লোম দাড়িয়ে যাচ্ছিল ... শরীর শীহরিত হচ্ছিল ...
৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৭ সকাল ৮:৫২
comment by: অতিথি বলেছেন: আসলেই গায়ের লোম দাড়িয়ে যায় এসব জীবন্ত অনুভুতির কথা শুনলে ...
বড় কষ্টের স্মৃতি নিশ্চয়ই!!!

আপনার লেখাও কিন্তু হচ্ছে সেরকম ... খুবই সাবলীল... ঝরঝরে
৪. ০৭ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১০
comment by: অতিথি বলেছেন: আমি পারভেজ কথা বলতে চাই আমার না01720 552998
৫. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২৯
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: পরের পর্ব
Click This Link

 



 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬১৬৫৩