আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি - 04
০৯ ই এপ্রিল, ২০০৭ রাত ২:৪৪
গোমট একটা সময় পার করছি। আব্বা'র কোন খবর আমরা জানি না। ছোট কাকা আব্বা'র খবর আনতে ঢাকা'য় আসতে চেয়েছিল, মা রাজী হয়নি। "তোর বড় ভাই কে হারাইছি, তোকে মারার জন্য ঢাকা'য় পাঠাতে পারবো না"। কঠিন এ কথাগুলো কত সহজেই না মা বলে ফেলল। যুদ্ধ মনে হয় মানুষ কে অনুভুতি শুন্য বানিয়ে ফেলে।
গ্রামে আমাদের 6/7 দিন কেটে গেছে। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা। ছোট কাকা ঢাকা'য় রওনা দিলেন, আব্বার খোজে। তাছাড়া সরকারী কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ছোট কাকাও আব্বার সাথে এটনর্ী জেনারেল অফিসে চাকরী করতেন। অফিসে যেয়ে উভ্রান্ত অবস্থায় আব্বা'র সাথে কাকার দেখা হলো। দুই ভাইয়ের গড়াগড়ি দিয়ে সে কি কান্না ! আব্বা ভেবেছিলেন আমরা মারা গেছি, আর আমরা ভেবিছি আব্বা মারা গেছেন। কাকা কে নিয়ে আব্বা ঐ দিনই গ্রামে চলে আসলেন আমাদের সাথে দেখা করতে।
এপ্রিল'71 এর শেষের দিকে আমরা ঢাকায় চলে আসলাম। আজিমপুর কলোনী তখন মোটামুটি নিরাপদ ছিল। সম্ভবত পাকিস্তানী আর্মিরা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কে নিজেদের পক্ষের লোক মনে করতো ! পাক-হানাদাররা অন্য সব জায়গায় অত্মাচার-নিপীরন করলেও এখানে তেমন কিছু করতে দেখিনি। তবে সবসময় খুব টহল দিতো। ছোট কাকা দিনে সরকারী চাকরী করতেন আর রাতে 'গন-সঙ্গীত' গেয়ে এলাকার যুবকদের সংগঠিত করতেন। আব্বা সম্মুখ যুদ্ধে যেতে পারেননি ঠিকই তবে অর্থ, তথ্য, খাবার, ওষুধ ইত্যাদি দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন।
- অসমাপ্ত -
[link|http://www.somewhereinblog.net/jhorohowa/post/28704598| gv
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, স্মৃতি কথা বিভাগে ।
অতিথি বলেছেন:
ভালো হচ্ছে... শেয়ার করার জন্য ধন্যবাদ।
আবুল বাহার বলেছেন:
ঝড়ো , সবগুলো পর্ব এখন পড়লাম । আগে সম্ভব হয়নি । আপনার লেখা গুলো সাবলিল হচ্ছে । শেষ পর্যন্ত চালিয়ে যান ।
অতিথি বলেছেন:
বাহার ভাই ঃকষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আপনার উৎসাহ থেকে অনুপ্রেরনা পেলাম।
অন্ধকার ঃ
আপনাকেও ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
একটা বড় পোষ্ট দেয়ার সুযোগ ছিল। কিন্তু ঝড়ো এতই কিপটা যে ছোট করেই পোষ্ট দেবে। লেখা ভাল হচ্ছে। মন্তব্য না করতে পারলেও লেখা পড়ি নিয়মিত।
অতিথি বলেছেন:
চালায় যান। চমৎকার হচ্ছে।
পথিক!!!!!!! বলেছেন:
শাহানা বলেছেন:
ভালো লাগলো..। তখনকার পরিবেশ কিছুটা হলেও বুঝতে পারছি।
শাওন বলেছেন:
মামা , চমৎকার সব পর্বগুলো ।
অতিথি বলেছেন:
আপনার নানাকে সালাম জানাই।লেখাটা খুবই চমৎকার হচ্ছে, সাধারণ মানুষের আতংক,কষ্টগুলো অনুভব করা যাচ্ছে ... লোমহর্ষক।
পরের পর্বের অপেক্ষায়।
এখানেও যারা পড়ছেন, একটু [link|http://www.somewhereinblog.net/lubdhokblog/post/28704398| GLv
অতিথি বলেছেন:
কালপুরুষ দা ঃবড় লেখা পড়তে ভালো লাগে না ... লিখতে তো না-আ-ই ! পড়ার জন্য ধন্যবাদ।
শরৎ / পথিক / শাহানা আপু / শাওন ... পড়ার জন্য ধন্যবাদ।


















