ব্লগে ০৩ বছর, ৩০০ পোষ্ট ... আর কি ?
সেই অনেকদিন আগের কথা, তখন ব্লগ এখনকার মতো এতো কালারফুল ছিল না, এতো সদস্যও ছিল না। সাদামাটা একটা হোম পেইজে শুধু পোষ্টকৃত লেখাগুলোই দেখাতো। সাম্প্রতিক মন্তব্য, মোট মন্তব্য সংখ্যা, কে কে অনলাইনে আছে এগুলো কিছুই ছিল না। ধীরে ধীরে ডেভোলপার এবং ব্লগারদের সম্মিলিত পরামর্শে অনেক অপশন যোগ হলো। যেমন, লাষ্ট ১০/১৫ টা পোষ্ট টাইটেল লিংক, মোট মন্তব্য সংখ্যা, টোটাল ভিউ ইত্যাদি। প্রথম প্রথম তো লগ-ইন করার পর কোন মন্তব্য লিখতে হলে ব্লগার আই.ডি / নেম, ইমেইল এড্রেস প্রতিবারই লিখতে হতো। সে ছিল বিরাট এক যন্ত্রনা। আর এখন তো কিক করেই সরাসরি মন্তব্য লিখা যায় আবার নিদিষ্ট মন্তব্যের জবাবও দেওয়া যায়। আরো কতোগুলো ইভেন্ট ছিল যেমন, সপ্তাহের সেরা ব্লগার, বিষয় ভিত্তিক পল আরো কি কি যেন ঠিক মনে পড়ছে না। তখন বিজয় ছাড়া অন্য কোন কি-বোর্ড ছিল না। ইংরেজী লেখা যেত না, মজার মজার ইমটিকন তো ছিলই না, লিংক দেওয়া যেত না। তখন দেখেছি ব্লগ মডারেটর কে কমেন্ট করতে। এখন তো তাকে দেখাই যায় না।
পুরানো কিছু সহব্লগার যাদের কে এখন খুব একটা দেখা যায় না, তাদের খুম মিস করি যেমন- ধানসিড়ি, কাশফুল, সাদিক মোঃ আলম, শুভ ভাই, আস্ত মেয়ে (সন্ধ্যাবাতি), চোর, ধুসর গোধুলি, আরাফাত রহমান সহ আরো অনেকে যাদের নাম এই মুহুত্বে মনে পড়ছে না।
ব্লগে আমার প্রথম পোষ্ট :
Click This Link
আমার ব্লগ প্রোফাইলে এখনো ২ বছর ১১ মাস দেখাচ্ছে ! কেন, বুঝলাম না !!
স্মৃতি : সামহোয়্যারইন ব্লগে ০৩ বছর পুর্তি, ১৭ জানুয়ারী ২০০৯ইং।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।