আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

শ্রীমঙ্গলের সাত রং এর চা

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

শেয়ারঃ
0 3 0

শ্রীমঙ্গলের সাত রং এর চা এর গল্প অনেক শুনেছি। গত ২৬ মার্চে যখন বন্ধুরা মিলে শ্রীমঙ্গলে গেলাম তখন এটার স্বাধ নিতে ভুল করলাম না। এখানে বিভিন্ন রং এর চা বানানোর দুটি দোকান আছে। একটা মূল আরেকটা ডুপলিকেট। আমরা খোজ খবর নিয়ে রামনগর, মনিপুরীপারা, শ্রীমঙ্গলে অবস্থিত আসল উদ্ভাবক রমেশ রাম গৌড় এর নলকন্ঠ চা কেবিনে গেলাম। এখানে বিশাল হুরুস্থুল কারবার। আগে ক্যাশ কাউন্টারে টাকা ও মোবাইল নং দিয়ে চা-এর অর্ডার দিতে হয় (আলগা ভাব আর কি!)। ঘন্টাখনেক পর চা পাওয়া যায়। প্রায় ১৩ ধরনের চা এখানে তৈরী করা হয়।

আমরা ১৭ কাপ সাত রং এর চা এর অর্ডার দিয়ে পাশের ফিনলে চা বাগানে ঘুরতে গেলাম। ঘন্টাখানেক পরে ঘুরে এসে বসলাম চা দোকানের টেবিলে। দীর্ঘ অপেক্ষার পর বিশেষ কায়দায় আমাদের সামনে আনা হলো সাত রং এর চা! গ্লাশ আকৃতির কাপের বাইরে থেকে আমরা সবাই মিলে সাত রং গুনে মিলালাম। আসলে ৭ রং বললে ভুল হবে ৭ টা লেয়ার ছিল কাপে। ৭০ টাকা মুল্যের এক কাপ সাত লেয়ার চা এর স্বাধ আমার কাছে আহামরি টাইপ কিছু মনে হয় নি।


স্মৃতি : ২৬ মার্চ ২০০৯ইং, শ্রীমঙ্গল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শ্রীমঙ্গলসাত রং এর চা ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমনস্মৃতি কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৭
নীল-দর্পণ বলেছেন: খাইসেরে এককাপ চা ৭০ টাকা তাও আবার অহামারী স্বাধ নাই বলে......
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: খাইলেই ধরা !!
এককাপ চা-এর দাম ২৫/৩০ টাকা হলে রিজনেবল হইতো। তখন স্বাধটাও এতো বাজে মনে হইতো না ;)

২. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৭
মিলটন বলেছেন: হ্যা এটার কথা আগেও শুনেছি। এবার গেলে খেয়ে দেখতে হবে।

ঢাকাইয়া ইফতার নিয়ে আবার সেই আগের মত পোষ্ট দেন।
৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ঢাকাইয়া ইফতার নিয়ে আরো পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে ...।

৩. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০১
মিহির লাল সিংহ বলেছেন: আহা!! আপনার লেখা পড়ে আমার 'শরম' করতাছে!!! মৌলভীবাজারের মানুষ হয়ে এখনো এই সাত রং চা খাওয়া হইনি তার ওপর আপনি বলছেন "আহামরি টাইপ কিছু মনে হয় নি"!!! যেমন দাম তেমন কাম আর হইলোনা। আপনার সাথে দেখা হলে আবার সে চা খেতে যার, তা হবে special order, কেমন?
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: এই জিনিস আবারো খেতে বলছেন !!
আমার বন্ধুরাতো সব গালি দিতে দিতে আর আফসোস করে শ্রীমঙ্গল ত্যাগ করছে।

৪. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩
শ।মসীর বলেছেন: অধিকাংশ বিখ্যাত খাবার ই খেতে ভাল না :(
৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: চক বাজারের বিখ্যাত ইফতারী "বড় বাপের পোলায় খায়" খেয়েও একই ধরা খাইছিলাম :(

৫. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৫
জাতি জানতে চায় বলেছেন: এই তাইলে কাহিনী!! ছবি দেইখাও মনে হচ্ছে কালার-ফালার কিচ্ছু না, শুধু ৭টা লেয়ার!! অথচ পত্রিকায় কয়েক মাস আগে যেভাবে রং চড়িয়ে লিখলো তাতে মনে করছিলাম রংধনু টাইপের কিছু একটা হবে!!!!
৬. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩০
তৃষ্ণার্ত বলেছেন: আমি নিজেও এই চা খেয়েছি। স্বাদ মোটেও আহামরি কিছু নয়। খুবই সাধারন চা। আর রঙও সাতটা নয়, দু'তিনটে লেয়ার ঘুরে ফিরে সাতবার। দাম অনর্থক বেশী।
৭. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩
ওয়ার হিরো বলেছেন: ফালতু জিনিস, আজাইরা এডা লইয়া লাফালাফি। আর হেগ ভাব দেখলে ত মনে হয় চা খাইতে আসি নাই, আইছি আমেরিকার পেরসিডেন্ট এর লগে দেহা করতে।
৮. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪
জেরী বলেছেন: মজার তো আগে শুনেছিলাম
৯. ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৪
মিহির লাল সিংহ বলেছেন: চলেন আপনাকে আবারো খাওয়বো দেখবেন সুদে আসলে সব ওসল হয়ে যাবে ............
১০. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৮
সাব্বির বলেছেন: ঝড়ো রমজান মাসে খাওয়া-দাওয়ার পোস্ট না দিলে কেমনে হয় !!!


শাওনের মামা কিন্তু এখন দোকলা :)
১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
আবু সালেহ বলেছেন:

জ্বি ভাই আমিও একবার পরখ কইরা দেখছিলাম..তয় টাকার তুলনায় স্বাদ তেমন আহামরি না...

ঝড়ো ভাই ঈদের বন্ধে কোথায় যাবেন....??

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ