আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

দিনাজপুর ভ্রমন : কান্তজী মন্দির, রাজ বাড়ি, রাম সাগর এবং ... (২)

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

শেয়ারঃ
0 0 0

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মেইন রাস্তায় বাস পেয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য কান্তজী মন্দির (কান্তনগর মন্দির)। পনের মিনিট পর সকাল ৯টার দিকে কাঞ্চন নদীর উপর নির্মিত ভাদকা ব্রীজ পাড় হয়ে রায়পুর নামক এক জায়গায় বাস থেকে নামলাম। সেখান থেকে ভ্যান গাড়ী ভাড়া করে গ্রামের ভিতর দিয়ে আমরা চললাম কান্তজি মন্দির দর্শনে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে ২৫/৩০ মিনিট পরেই কান্তজি মন্দিরের গেটে এসে পরলাম। এখানে পুজা ও মেলা চলছে। মন্দির কে ঘিরে উৎসবমুখর পরিবেশ।

দিনাজপুরের জমিদার মহারাজা প্রান নাথ ও তার পুত্র রামনাথ কর্তৃক এই মন্দিরের নির্মান কাজ শুরু হয় ১৭০৪ইং সালে শেষ হয় ১৭৫২ইং সালে। টেরাকটার নিপুন কাজ করা অসাধারন সুন্দর এই মন্দিরটি বাংলাদেশের একটি অন্যতম প্রন্ততাত্তিত নিদর্শন।

পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। শত শত লোকের সমাগম মন্দিরকে ঘিরে। মেলা বসেছে মন্দিরের বাউন্ডারি ওয়ালের ভেতরে আর বাইরের মাঠে। ভিতরের দোকানগুলোতে ধর্মীয় বই, পুজা সামগ্রী বিক্রি হচেছ আর বাইরে খাবার, খেলনা ইত্যাদির দোকান। মিষ্টির দোকান থেকে আমরা ০৩ জন বিশাল সাইজের মিষ্টি স্থানীয় নাম নেংচা খেলাম।

এবার যাওয়ার পালা। পেছনের মেঠো পথ ধরে হাটতে লাগলাম। ২০/২৫ মিনিট হাটার পর চড় পরা একটা নদীর সামনে আসলাম। বাঁশ দিয়ে নদীর উপর ব্রীজ করা হয়েছে। টাকার বিনিময়ে সেটার উপর দিয়ে মানুষ ভ্যান গাড়ী, রিক্সা পারাপার হয়। আমরা ধীর গতিতে নদীর স্বচ্ছ পানি আর হালকা স্রোত দেখতে দেখতে ব্রীজ পার হোলাম। সামনেই কান্তনগর বাস স্ট্যান্ড।

বাসে উঠে পরলাম। আমাদের এবারের গন্তব্য দিনাজপুর রাজরাড়ি।

স্মৃতি: ১৪ নভেম্বর ২০০৮, শুক্রবার।
তথ্য: http://en.wikipedia.org/wiki/Kantajew_Templ

প্রথম পর্বের লিংক :
Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দিনাজপুরকান্তজী মন্দিররাজ বাড়িরাম সাগর ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
মাহবুব সুমন বলেছেন: বিশাল লেখা , পড়তে অনেক সময় লাগবে B-)

কান্তজিউর মন্দিরে মেলার সময় এক রকম সব্জি খিচুরী রাঁধে, অসাধারন। অন্য সময় সময় করে যাবেন, তাহলে মন দিয়ে টেরাকোটা দেখা যাবে।

আপনি দেখি দুই রাস্তাই ব্যবহার করেছেন ! জায়গাটা সুন্দর না ?

চেহেলগাজীর মাজারের সামনে গণকবর দেখতে যান নাই ? ৭২ এ দিনাজপুর জেলা স্কুলের মুক্তিযোদ্ধা ক্যাম্পে এ বিস্ফোরনে এক সাথে কয়েকশ মুক্তিযোদ্ধা আহত ও নিহত হয়। নিহত শহীদদে গণকনর দেয়া হয় ভেহেলগাজীর মাজারে। কতজন এক সাথে সেটা নিয়ে বিতর্ক আছে। তবে সেটা শখানেকের বেশী হবে। এরকম গণকবর দেশে কিন্তু আর নেই, অথচ মানুষ এটার কথা মনে রাখে না।
২. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
সাব্বির বলেছেন: মিষ্টিটা পচ্ছন্দ হইসে :P ..... কত করে কেজি তা তো জানালেন না :(
৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১
শাওন বলেছেন: মামা প্রকৃতিক সাথে নিজের কিছু ছবি দিলে কিন্তু জোশ হতো । পরের পর্বে জিনিসটা খেয়াল রাইখেন ।

৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৩
আবু সালেহ বলেছেন:
শাওনের সাথে সহমত...

এত সময় পান কোথায়....??? :-/ :-/

 

মোট সময় লেগেছে ০.৯২৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ