জোর করে কেন ছাপিয়ে দাও ভার?
আমিতো বলেছি কবিতা আমার জন্য নয়।
ছন্দমিলবিহীন অগোছালো কথামালা
কি কখনো কবিতা হতে পারে?
তুমি আমায় ছেড়ে চলে যেতে পার!
আমি নিরব থাকবো।
তবুও রোজ একটি করে কবিতা লেখা
আমার দ্বারা হবেনা।
তুমিতো আমার প্রেমে পড়োনি ?
তুমি কবিতার প্রেমে পড়েছ।
কথা দিচ্ছি রবীন্দ্র,নজরুল,জীবনানন্দ,নির্মলেন্দুগুন,সুনীল গঙ্গোপাধ্যায় আর শহীদকাদরীর-
যত প্রেমের কবিতা আছে,আমি সবকটি এক করে তোমায় দিব।
তুমি চারদেয়ালের ভিতর এগুলো আকড়ে থেকে সুখ পাও।
রোজ রোজ নিজেকে নতুন ছেলের মনিকোঠায় স্থান দিয়ে-
আর কবি বানাতে এসোনা……(সংক্ষেপিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


