আমার প্রিয় পোস্ট

আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...

রম্যঃ ভোকাল টোন:P

১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০

শেয়ারঃ
0 0 0


ভোকাল টোন বাড়ানোর জন্য কতজন কত কিছুই না করে! কেউ সারগাম করে, কেউ বা খোলা মাঠে চিল্লাচিল্লি করে। কিন্তু আমাকে এসব কিছুই করতে হয়নি। জন্মসূত্রে পাওয়া আমার এই ভোকাল টোন মাশাল্লাহ্ ছিল গর্ব করার মতো! জ্ঞান হওয়ার পর থেকে এই টোনের রাইট ব্যবহার করতে লাগলা। ভাইবোনদের কারো সাথে একটু ঝগড়া হলেই এক চিল্লানি! ফলস্বরূপ মার উপস্হিতি , ব্যস্ কাজ হয়ে যায়। বাইরে বের হচ্ছেন মা, সঙ্গে কিছুতেই নিবে না। ভোকাল টোনের ক্ষমতা দেখিয়ে দেই! আমার চিল্লানি বন্ধ করতে শেষে মা রাজি হন।:#)
বাইরেও একই অবস্হা! চাওয়ার কি কোনো ফিনিশ আছে! একগাদা খেলনা থাকা সত্ত্বেও eye গিয়ে পড়ে বেবি ডলটির ওপর। তারপর বাবাকে লিটল অনুরোধ এবং কাজ না হলে চিল্লানি!;)

কিন্তু কৈশোর জীবনে এসে বুঝলাম এই ভোকাল টোনের আসল মাহাত্ম্য! গর্ব করা তো দূরের কথা, কথা বলাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বন্ধুমহলে পারতপক্ষে কেউ আমার সঙ্গে কথা বলে না। আড়ালে আবডালে ফাটা বাঁশ বলে! একবার এক বন্ধু বলেই ফেললো, "প্লিজ দোস্ত, কথা বলিস না। তোর যা বলার একটা কাগজে লিখে দে। আর কিছু না হোক, অন্তত আমাদের কানের কথা ভেবে...! বন্ধুর জন্য এতটুকু পারবি না?"
"গুষ্টি কিলাই এমন বন্ধুত্বের। আমার টোন নিয়ে ফাজলামি!" রেগে গিয়ে বললাম।/:)
বাসায় কোনো মেহমান এলে আগে থেকে ওয়ার্নিং দেওয়া হয়, "এ্যাই ঝুমী, মা তোকে কথা বলতে বারণ করেছে!" আপনারাই বলুন কথা ছাড়া কি ওয়ান মিনিট থাকা যায়? ফোনে হ্যালো বললে অপর প্রান্ত থেকে রিসিভার রেখে দেয়। কি ইনসাল্ট একবার ভাবুন!:(
একবার এক আত্মীয়ের বিয়েতে রোদ প্লাস বৃষ্টি হচ্ছে দেখে ছোটবোনকে ফিসফিস করে বললাম, "জানিস, আজ খেঁকশেয়ালের বিয়ে!" কিন্তু কে জানতো আমার এই ফিসফিসানি (স্বয়ং ভোকাল টোনের কল্যাণে!) বিয়ে বাড়িতে উপস্থিত সবার কান অবধি পৌঁছবে। পাগড়ী পরা বরটা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি তাকেই খেঁকশেয়াল বলেছি!:P

একদিন ঠিক করলাম যে করেই হোক এই কুফা দূর করতেই হবে। শুরু করলাম আস্তে কথা বলার প্র্যাকটিস্। কাজও হলো, কিন্তু সমস্যা সেই রয়েই গেল। এখন এত আস্তে কথা বলি যে, আমার কথা কেউ শুনতে পায় না! বন্ধুদের আড্ডায় এত কথা বলি তবু আড্ডা শেষে বন্ধুদের অভিযোগ, "তুই তো কোনো কথাই বললি না! কি ব্যাপার মুড অফ নাকি???!!!!" B:-)

 

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯
ড্রাকুলা বলেছেন: মুসকিলে পরা গেল দেখছি।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: B:-)

২. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
ড্রাকুলা বলেছেন: ড্রাকুলা যার রক্ত খায়, শুনেছি তার ভোকাল টোন খুব মিষ্টি হয়। একবার টেষ্ট করবেন নাকি?
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: জ্বী না! ভয় পাইছি! B:-)
ছেলেবেলায় কাউন্ট ড্রাকুলারের সিনামা দেখে অনেকদিন রাতে ঘুমুতে পারিনি!!!:P

৩. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪
কালপুরুষ বলেছেন: তোমার মিষ্টি গলায় ঐ বাক্যটা বরের ভালই লেগেছিল শুনতে।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: কাল'দা, কেমন আছেন? বলেছিলেন আমি নতুন লেখা দিলে আমার ব্লগে আসবেন। কথা রাখার জন্য অনেক ধন্যবাদ:)

৪. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
নিহন বলেছেন: পেলাচ দিয়ে গেলাম ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: তাই! অনেক ধন্যবাদ:)

৫. ১৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১০
বিবেক সত্যি বলেছেন: খেঁকশিয়ালের অংশটুকু মজার হয়েছে...
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: তাই! অনেক ধন্যবাদ, বিবেক ভাই। আপনার নতুন লেখা কবে দেখবো?:)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: হাসিটা কি চমৎকার!:)

৭. ১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
ভাস্কর চৌধুরী বলেছেন:


+
কৈশোর জীবনে এসে বুঝলাম এই ভোকাল টোনের আসল মাহাত্ম্য!

সত্যি !

এই মহাত্মটুকু এই অদমে বুঝিতে পারে নাই........!

আসলে কথা বলার ভাষা একেক জনের একেক রকম হয়...! সত্যি কথা বলতে আমরা তো নিজের জন্য কথা বলি না......

বলি অন্যের জন্য! অন্যকে শুনিয়ে বলতে হয়! আর নিজের নির্বাক কথাগুলো তো এমনিতেই শোনা যায়....!


তোমার ভোকাল টোনের মহাত্ম এই অদমে কিছুটা বুঝিতে পেরেছে! সো.......!

ভাষার অবিব্যক্তিটা নিজের ব্যক্তিত্বকে অনেক বড় করে তোলে! আসলে কথা বলা। বলার জন্য বলা......!

সেটা আস্তে হউক আর জোড়েই হোক ....!
সত্যিই অসাধারন !

ভালো লাগলো ক'টি শব্দের শাব্দিক যোগ-বিয়োগ
আর যান্ত্রিক যোগ হবে.......উদাত্ত মনে সকলের জন্য কথা বলা.....





আমরা বলতে এসেছি
শুনবে
ওদের জন্য!
কিছু কথা

কিছু সময়
কিছু কথার অবিব্যক্তি
এই ......!




শুভেচ্ছাটুকু রেখে গেলাম এ দ্বারে
তুলে নিলে এই অদমে খুশি হবে!


১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: ভাস্কর'দা, জানি না লেখাটা কেমন হয়েছে। তবে আপনাকে কথা দিয়েছিলাম লিখবো, তাই লিখলাম।
"ভাষার অভিব্যক্তিটা নিজের ব্যক্তিত্বকে অনেক বড় করে তোলে!" চমৎকার কথা বলেছেন। আর আপনার সম্পূর্ণ কমেন্টটা সত্যিই অসাধারণ।
ভাল থাকবেন অনেক অনেক....।:)

৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
রুহী বলেছেন: আপু!আপনি কেমন আছেন?আপনার চমৎকার উপস্হাপনা আমাকে মুগ্ধ করে।।খুব ভালো থাকবেন আপু।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: আরে রুহী যে! কি ব্যাপার ভাইয়া! তোমার যে কোনো খবর পাই না! তোমার ব্লগে কমেন্ট করলেও জবাব পাই না! নতুন কোনো লেখা দেওনা কেন? তোমার পড়াশোনার খবর কি?:)

৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
পলাশমিঞা বলেছেন: আপগো দয়া কইরা আমার ব্লগে গেল লেখে মন্তব্য করবে নতুবা কানের পোকাগুলে উড়াল দেবে। আমি বুঝতে পেরছি আপনি একজন কলাকুশলী। গলার সুর শনতে হৈলে হাওরে যাইত হৈবে। গোসা করনা আপা আজা আমার কানে ব্যথা হচ্ছেগো :(
১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আপনার ব্লগে গিয়ে মন্তব্য করে আসলাম।:)

১০. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
পলাশমিঞা বলেছেন: জি আমি পড়ে শুনেছি। আমিতো ডরে ডরে গেছিলাম, কানে তুলা দিয়ে। কেমন আছেন আপনি?

১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: হাঃ হাঃ ভয় তো আমার পাবার কথা! যেভাবে ২টো তলোয়ার হাতে আমার ব্লগে এলেন!!! আমি তো কস্মিক কালেও আপনার সাথে যুদ্ধে জড়াবো না। :P
আমি বেশ আছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়:)

১১. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: আপনারাই বলুন কথা ছাড়া কি ওয়ান মিনিট থাকা যায়

যায়..........



................................ চুপচাপ
১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ফয়সাল ভাই, আমি কিন্তু কথা ছাড়া ওয়ান মিনিটও থাকতে পারি না।:P

১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
পলাশমিঞা বলেছেন: হাতে তলোয়ার নিয়ে হাটি আমি মারামারি করিনা :)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: যাক্...শুনে খুশি হলাম! নয়া ফ্যাশন মনে হইতাছে!!!:-B

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: হুম্ ছাড়া আপনার অভিধানে আর কিছু নেই, চাঙ্কু ভাই!!! :P

১৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৬
স্বপ্নদুয়ার বলেছেন: আপনার গল্প ভান্ডারে দেখি শুধু রম্য আর রম্য!!!8-|

@ভাস্কর চৌধুরী, হুমম বোঝা গেল আপনাদের মাঝে ফোনে কথা হয়েছে!;)

কিন্তু "অদম" জিনিসটা কি?:-B
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: হাঃ হাঃ রম্য লিখতে আমার বেশি ভাল লাগে। :-B

ঠিক ধরেছেন। ভাস্কর'দার সাথে আমার ফোনে কথা হয়েছে।:)

ওটা মনে হয় "অধম" হবে! ভাস্কর'দার টাইপিং মিসটেক।8-|

১৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার রম্য লেখার হাত কিন্তু দারুন!!!

কিন্তু কৈশোর জীবনে এসে বুঝলাম এই ভোকাল টোনের আসল মাহাত্ম্য! গর্ব করা তো দূরের কথা, কথা বলাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।.....ভালো লাগলো।
ভালো থাকুন ।
শুভেচ্ছা থাকলো।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: আরে চিটি আপু যে! কেমন আছেন? :-B
আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ।8-|
আপনাকে আমার লিঙ্কসে এড করলাম।:)

১৬. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
সাইফুর বলেছেন: ব্যাপার না...ভালোই
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: শুনে আমারও ভালই লাগলো। অনেক ধন্যবাদ। সাইফুর ভাই, কেমন আছেন?:)

১৭. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩০
জেরী বলেছেন: হুমমমমমম...................।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: "টম এন্ড জেরী" আমার প্রিয় কার্টুন। So Jerry, How r you?:)

১৮. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
ড্রাকুলা বলেছেন: নতুন কিছু লিখছেননা কেন?
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: কি করে লিখবো!! ভয়ে আছি!!!B:-) আপনাকে দেখার পর থেকে তো ঘুমুতেই পারিনি! :( শুধু কফিনের দরজা খোলার শব্দ পাই!!!:((

১৯. ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২
ইমন০০৭ বলেছেন:


নতুন লিখা দিন।
বন্ধুত্বের মিষ্টি পেলাম না যে?

হাজার, লক্ষ, কোটি শব্দের যোগ-বিয়োগ ছাড়িয়ে যাক আপনাদের বন্ধুত্বে।

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: মিষ্টি!!! আমি নিজেই তো পাই নাই!!! :P
আপনাকে অনেক ধন্যবাদ, ইমন ভাই। ভালো থাকুন সব সময়:)

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: কেমন আছেন, রাশেদ ভাই?:)
"রাশেদ" নামে যে কেউ ব্লগে আছে, মাঝে মাঝে তা ভুলেই যাই!! মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যান, ঝানতে পারি???!!!:P

২১. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২১
রাশেদ বলেছেন: হা হা! আবার ফিরে আসছি। পড়ালেখা নিয়ে বিজি থাকি খুব। :)
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: তাই শুনে খুশি হলাম। ফিরে আসার জন্য বিশাল বড় থ্যাংকস!!!:)

২২. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম.... এক মেটাল ব্যান্ডে মেয়ে ভোকাল খুঁজতাছে শুনলাম ।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আমার এই ভোকাল টোন মাশাল্লাহ্ গর্ব করার মতো!
ইয়ে মানে....তাদের সাথে আফনার কোনো ফরিচয় আছে নাকি?:P

হাঃ হাঃ ফান করলাম। আপনাকে আমার ব্লগে দেখে খুশি হলাম। অনেক ধন্যবাদ বিষাক্ত ভাই। ভালো থাকুন সব সময়:)

২৩. ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৯
চাঙ্কু বলেছেন: হা হাহা হা মজা পাইলাম ।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: তাই! শুনে আমিও!!! আপনাকে ধন্যবাদ, চাঙ্কু :)
(এত ছোট্ট বাচ্চারে আর ভাই বুই ডাকুম না! :P )

২৪. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: আজকে শুরুতেই আপনার লিখা পড়লাম। দারুউউউন লিখেছেন। সত্যি। স্টার প্লাস। :)

ছোট বেলার উদাহরনটা ভালোই দিয়েছেন।
এখন বুঝলাম কেনো তো ছোটবেলায় বোনের সাথে পারতাম না। :|
ইশশ বুদ্ধিটা আগে দিতে পারলেন না। X(


ব্লগ লেখার বিরতি তাহলে শেষ। :D
হ্যাপি ওয়েলকাম ব্যাক। :D

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: শুনে আমিও দারুউউউন খুশি হলাম। স্টার প্লাস!!! হাঃ হাঃ ঠিক আছে, আপনাকে একটা সুপারহিট ধন্যবাদ:)

"ইশশ বুদ্ধিটা আগে দিতে পারলেন না।"
বাচ্চাকালে পরিচয় থাকলে অবশ্যই দিতাম!!! আফসোস, মাসুদ ভাই হারু পার্টির দলে ছিল!!! :P

২৫. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৪
আহমেদ ফারুক বলেছেন: ভ এ আকারে ভা আর হচ্ছে ল ইকুয়েল ভালো
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: স্বরে অ, ন এ-কার নে, ক
আর
ধ, ন য-ফলা ন্য, ব এ আকার বা, দ
ইকুয়েল অনেক ধন্যবাদ।:)

(মাই গড! অনেক কষ্ট হলো বানান করে বলতে!!! এত কষ্ট কেউ করে, হু!!!???) B:-)

২৬. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন:

এই মেয়ে ভোকাল টোন নিয়ে বসে থাকলে হবে না-কি!
দ্রুত নতুন লিখা দাও?
নইলে খবর আছে।
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ভাস্কর দা, লেখালেখি অনেক জটিল কাজ!!! :P

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: তারচেয়ে বরং আপনারা লিখুন আর আমি পড়ি। এত ভালো পড়ুয়া কোথাও পাবেন না, হুম্!!! ;)

২৭. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৯
ড্রাকুলা বলেছেন: আমি গল্প, কবিতা, উপন্যাস নিয়ে একেবারে নতুন একটা সাইট করছি। http://www.amibanglailekhi.tk প্রায় পুরোটাই আন্ডার কনস্ট্রাকসন। এখানে আমি আপনার ভোকাল টোন সহ আরো ১টা রম্য রচনা আপলোড করতে চাই। অনুমতি দিলে শুধু জবাবে হ্যা লিখে দিলেই হবে। ধন্যবাদ।

অনুমতি দিলে আপনার রক্ত খামুনা। ;)
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: জটিল!!! ড্রাকুলারের ওয়েব সাইট! আমি ভয় পাইছি! না বলার সাহস নাই!!!B:-)
ড্রাকুলার, আপনি অবশ্যই নিতে পারেন। আরে আমি তো মহা খুশি(ভয়ে ভয়ে!)!!! আপলোড করার পর লিঙ্ক দিয়ে যাবেন আশা করি।:-B

আমার আর কোন্ লেখাটা ড্রাকুলারের ওয়েব সাইটে যাবে, জানতে পারি? :D

আপনাকে অনেক ধন্যবাদ:)

২৮. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫
চিকনমিয়া বলেছেন: আফনের ভোকালটোন তো ভালাই শুনছিলাম
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: ঠিকই শুনছেন!!! আমার এই ভোকাল টোন মাশাল্লাহ্ গর্ব করার মতো!!! :P

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: চিকন ভাইকে অনেক ধন্যবাদ:)

২৯. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। দারুণ মজা পেয়েছি লেখাটা পড়ে। :)
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: তাই!!! সতত্য বলিতেছেন তো! :D
আপনাকে অনেক ধন্যবাদ, আশরাফ ভাই।:)

২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: লেখালেখি অনেক জটিল কাজ, রাশেদ ভাই!!! তারচেয়ে বরং আপনারা লিখুন আর আমি পড়ি। এত ভালো পড়ুয়া কোথাও পাবেন না, হুম্!!!;)

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: সেকি! এতে হাসির কি হলো!!! আমি তো সতত্য বলিতেছি!!! আফনার লেখা নিয়মিত ফড়লে বুঝবেন, আমি কতো বড়ো ফড়ুয়া!!!:-B

৩২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯
মদন বলেছেন: ওরে কত সুন্দর করে লেখে রে ...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ওরে কত সুন্দর করে বলে রে.....!!! :D
অনেক ধন্যবাদ, মদন!:)

হাতে কলা নিয়ে ঘুরছেন কেন? #:-S

৩৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩০
অচেনা সৈকত বলেছেন: হুম...ভালো লাগল লেখাটা।
২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: শুনে আমারো ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ:)

৩৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
আবু সালেহ বলেছেন:
"তুই তো কোনো কথাই বললি না! কি ব্যাপার মুড অফ নাকি???!!!!"

কে বলেরে এই কথা????
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: আবার জিগায়!!! :P

আবু ভাই, ভালো আছেন?:)

৩৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১
মুনিয়া বলেছেন: হাহাহা... কথা আস্তে বলছেন দেখেই তো লেখা এত জোরে হচ্ছে... :)
মজা লাগল।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: তাই নাকি! ঝানতাম না তো!!! :P

আপনাকে অনেক ধন্যবাদ মুনিয়া। ভালো থাকুন সব সময়:)

৩৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯
অনন্ত দিগন্ত বলেছেন: যায়গায় বসে একটা আওয়াজ দেন তো ..... দেখি এখানে বসে আমি শুনতে পাই কিনা ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: হুম্...আমি আওয়াজ দেই আর আপনি বয়ড়া হন, আর সা.ই. আমাকে ব্যান করুক আর কি!!!
কুবুদ্ধি দিয়েন না, ভাইজান! :P

৩৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৪
মাহমুদুল হক ফয়েজ বলেছেন: টাঙ্গাইলে ভাস্করের মোবাইল থেকে কথার সঙ্গে তো লেখাটার মিল নেই। ফোন করবেন, ঝুমা।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: সেকি! কেন? অমিলের কি দেখেছেন, ফয়েজ ভাই? :)

৩৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৯
ভাস্কর চৌধুরী বলেছেন:



সামহোয়ার ইন পিকনিক মিটিং
Click This Link
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: আফসুস!!! আমি সেই পিকনিকে ছিলাম না! :(

৩৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৪
হুমায়ূন সাধু বলেছেন: আর যদি আমার সাথে কথা বলতেন.... বা ভুলে-টুলে আমার কথা শুনে ফেলতেন....
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: হুমম্...আমার এই ভোকাল টোন মাশাল্লাহ্ গর্ব করার মতো!!! আর আপনার? :P

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: হুমম্...অতীব স-ত-ত্য কথা!!! :-B

৪১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০০
চিকনমিয়া বলেছেন: আফনে ভালা আচেন নিকি আফা?
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: জ্বী, আমি ভালো আছি। আপনার মন ভালো হয়েছে? আপনার নিক চুরি গেল! চোরের শাস্তি কি হওয়া উচিত, চিকন ভাই? :P

৪২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১২
চিকনমিয়া বলেছেন: অহন কি আর কমু, বাংলা ব্লগিং জগতে তো আর আমি চিকনমিয়া নামডা পেটেন্ট করিনাই, তয় ঐডা আমি না, এইডাই কই, যার যা ভালা লাগে করুক গিয়া
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: চোরা'রে এতটা স্বাধীনতা দেয়া ঠিক না, চিকন ভাই!!! :P
তবে আমি কিন্তু সেই ব্লগে যাচ্ছি না। এটা ঠিক। আমরা আসল চিকন ভাইয়ের দলে আছি!!! B-))

৪৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৫
অনন্ত দিগন্ত বলেছেন:
ক্যান জানি মাইকটা কাজ করছে না .... একটু আওয়াজ দেন তো --

হ্যালো মাইক টেষ্টিং ১ ২ ৩ ৪ ৫ .......... :P
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: আফনে কি আমার সুইট টোন নিয়া মস্করা করিতেছেন!!!??? :P

৪৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
কালপুরুষ বলেছেন: এসে দেখে গেলাম, কেমন আছো।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আরে কাল'দা যে! আমি বেশ আছি! আপনি কেমন আছেন? আর আমাদের বৌদি, তিনি কেমন আছেন? শুভ কামনা রইল আপনাদের জন্য। :)

৪৫. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
অনন্ত দিগন্ত বলেছেন: সেকি কথা , আমি মস্করা করবি আপনার সুইট টোন নিয়ে ? .... অবশ্য কানের (পর্দার) মায়া না থাকলে হয়ত চেষ্টা করে দেখতাম :P
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: বাচ্চাবেলায় যখন নানাবাড়ি বেড়াতে যেতাম, তখন কোনো কারণে যদি চিৎকার দিতাম, আশেপাশে ১০গ্রামের মানুষ এসে হাজির হতো আর বলতো, "চৌধুরী সাহেবের নাতনী চিল্লায় ক্যান?"
গ্রামে আমার এমনই সুনাম ছিল, জানেন!!! :P

৪৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৭
ড্রাকুলা বলেছেন: http://www.amibanglailekhi.tk

এখানে যেয়ে Guest's post এ click করেন। এখানেই আপনার ১টা গল্প পাবেন। পরে আরও আপলোড করবো।
একদম নতুন করেছি, তেমন কিছুই এখনও করতে পারিনি। আমার গল্প গুলোতে পারলে একবার চোখ বুলায়েন। আমার ২টা গল্প রহস্যপত্রিকায় ছাপা হয়েছিল, সেটারও লিংক আছে। গল্পের নিচেই লিংক দেওয়া আছে।
যাই হোক, সাইট দেখে হতাশ হয়েননা যেন ;)
gueast book এ যেয়ে ২/৪ টা কথা লিখে এসেন। :)
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: তাই নাকি! আমি শুনে সত্যিই আবারো মহাখুশি হলাম (ভয়ে ভয়ে)!
আপনাকে অনেক অ-নে-ক ধন্যবাদ, ড্রাকুলা। :-B

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আপনার বাড়ি (ওয়েব সাইট ) যাবার আগে কিছু প্রস্তুতি নেয়া দরকার! কথায় আছে, সাবধানের মার নাই!!! শত হলেও ড্রাকুলার সাইট!!! :P

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: প্রথমে রসুনের মালা গলায় পড়লাম, তারপর হার্টের ট্যাবলেট ব্যাগে নিলাম(যেন ভয়ে হার্টে এ্যাটাক না করি!), আর সবশেষে হাতে খান্দানী একখান ক্রস (যা দেখলে ড্রাকুলা...হাঃ হাঃ বুঝতেই পারছেন)!!!;)

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: পারফেক্ট!!! এবার যাই ঘুরে আসি ড্রাকুলারের সাইটে! :)
THE HOUSE OF DRACULA B:-)

৪৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৮
ড্রাকুলা বলেছেন: এবার নেব কিংকর্তব্যবিমুড়।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: মাই গড! আপনার সাইটটা তো ভয়ংকর সুন্দর! :-B
বিস্তারিত কাল জানাবো! সকালে ক্লাস আছে, অতএব শুভ রাত্রি! !:#P
ভালো থাকুন। আর কষ্ট করে আমার লেখা আপনার সাইটে নেয়ার জন্য সত্যিই অনেক ভাল লাগলো। আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ8-|

০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: আপনার ওয়েব সাইটে দুটো গল্প পড়লাম। খুব ভাল লাগলো। বিশেষ করে "কালো যাদু" গল্পে পিশাচীনির কান্ডটা ভয়ংকর মনে হয়েছে! আর আস্তিক গল্পের শেষের দিকটা দারুণ!:)

৪৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
অনন্ত দিগন্ত বলেছেন: ছোটবেলার যদি ১০ গ্রাম এক করে ফেলতে পারতেন তবে এখন ??????
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: এখন তো গ্রামই চোখে দেখি না! বাবা এত ব্যস্ত থাকে যে...!!! :(
আফসোস! :P

৪৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
হুমায়ূন সাধু বলেছেন: "লেখক বলেছেন: হুমম্...আমার এই ভোকাল টোন মাশাল্লাহ্ গর্ব করার মতো!!! আর আপনার?" গর্ব..!আর আমারটা... "ধরণী দ্বিধা হও, তোমার গর্ভে প্রবেশ করি" এই টাইপ
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: হাঃ হাঃ তাই নাকি! যাক্ জেনে খুশি হলাম! আরে আফনেও তো দেখি আমার মতো জিনিয়াস!!! :P

৫০. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৬
নম্রতা বলেছেন: ঝুমি কেমন আছেন ? আচ্ছা আপনার নাম ঝুমকি হলে কেমন হতো ? এমনি বল্লাম ! :) ভাল থাকা যেন হয়। --- নম্রতা

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ঝুমকি!!! হুম্...নামটা সুন্দর!!! সাজি আপু আমাকে "ঝুমঝুমী" ডাকে! এই নামে আমার কাজিনও আমাকে ডাকে। আমার বেশ ভালই লাগে।
আন্তরিকতা অনেক বড়ো জিনিস, নম্রতা আপু।:)
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।8-|

৫১. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
রাস্তার ছেলে বলেছেন: আপনার ভোকাল টোনের ভয়েই প্লাস দিয়ে গেলাম! আশা করি আমার ওপর প্রয়োগ হবে না! ;)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আফনেও দেখি ব্লগার "অনন্ত দিগন্ত" ভাইয়ের মতো আমার সুইট টোন নিয়া মস্করা করিতেছেন! এই দুস্ক কই রাখি! :(

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: + দেয়ার জন্য অনেকগুলো থ্যাংকস। :)

৫২. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
শত রুপা বলেছেন: Ei Jhumi বন্ধুত্ব করbe?
মিষ্টি খাওয়াbo.
shata
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: মিষ্টি খাওয়ালে অবশ্যই বন্ধুত্ব করবো! আপনি আমাকে সত্যিই খাওয়াবেন তো??? :P

৫৩. ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: মজার তো!
একটু ভাংগা গলায় কিন্তু কবিতা দারুণ হয়।
যাকে বলে সর্দি সর্দি গলা।:)
তুমি কি আবৃত্তি করো?
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আমার গলা ভাঙ্গা না, আপু! বিশ্বাস না হলে ভাস্কর'দা কে জিজ্ঞেস করেই দেখুন। আমার এই ভোকাল টোন কিন্তু মাশাল্লাহ্ গর্ব করার মতো!!! হুম্... :P

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল সারাবেলা...। 8-|

৫৪. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
ঝুমী বলেছেন:
মৃত হাসানের প্রেতাত্মা,
বকলম,
কিরিটি রায়। ...........কথা নেই, বার্তা নেই! এই ৩জনের মধ্যে কেউ একজন আমাকে "-" দিয়েছে। অদ্ভূত!!! B:-)
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: B:-) /:) X(

৫৫. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: মাইনাস দিয়েছে তো কি হয়েছে।
১৮ টা প্লাসের against এ একটা মাইনাস কোন ঘটনাই না।

কেন যে এসব নিয়ে মাথা ঘামান বুঝিনা। :|
আপনি আপনার মত লিখে যান। খারাপ লোকেরা যদি প্লাস দেয় তাহলেই তো লজ্জার বিষয়। :P
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: হাঃ হাঃ মাসুদ ভাই, এই জন্য আপনার কমেন্ট আমার এত ভালো লাগে। ব্লগে কিছু মানুষ আছে, যাদের আমি খুব সম্মান করি। আপনি তাদের মাঝে একজন।
মন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ:)

৫৬. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: খেঁকশেয়ালের অংশটায় খুব মজা পাইলাম।


পুরোটা এককথায় চমৎকার।


আপু মণি ভাল থাকবেন।

দেরীতে আসলাম বলে আবার ভোকাল টোন দিয়ে গালি দিয়েননা।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: হাঃ হাঃ দেরিতে আসার জন্যও আপনাকে অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল আপনার জন্য। :)

৫৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
ভাস্কর চৌধুরী বলেছেন: এই মেয়ে তুমি কি জানো আমি কে?
এত কথা না বলে মিষ্টি মেয়ের মতো জলদি লিখা দেও!
নইলে...তোমার জন্য মিষ্টি দুটো চড় রেডি আছে!
প্লিজ লক্ষ্মী বোনটি আমার একটা লিখা দেও!

ভালো থেকো
তোমার ভালোবাসাদের নিয়ে...।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: খাইছে! এত দেখি কঠিন ঝাড়ি! B:-)
আরে আফনে কে? আফনারে তো চিনি না! :P

ভাস্কর দা, আমি তোমার লক্ষ্মী বোন হতে পারি! কিন্তু তোমার মতো লিখতে জানি না। আফসুস! :(

৫৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:২৮
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: এত প্রসংশা! :D
লজ্জায় ফেলে দিলেন তো। :|
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: কোথায় যেন পড়েছিলাম...প্রশংসা আমাকে লজ্জিত করে, তবু আমি মনে মনে তাই চাই! :P

০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আর মাসুদ ভাই মনে মনে কি চায়, ঝানতে পারি?:)

৫৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: খুক খুক (গলায় সমস্যা হচ্ছে :P)। নতুন লেখা কই?
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: নতুন লেখা নাই! ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে! :P
শুধু আমি আছি কমেন্ট দেয়ার জন্য!!! :D

৬০. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯
যীশূ বলেছেন: দারুন মজা করে লিখেছেন! ভালো লেগেছে। +
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়। :)

৬১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: বিশ্বাস করেন কিছু চাই না।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: হাঃ হাঃ আমি কিন্তু মনে মনে প্রশংসাই চাই! দেখেন না, পারতপক্ষে ব্লগে কারো সাথে ঝগড়া করি না। :P

০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: :)

৬৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৮
অপ্‌সরা বলেছেন: কিন্তু কৈশোর জীবনে এসে বুঝলাম এই ভোকাল টোনের আসল মাহাত্ম্য! গর্ব করা তো দূরের কথা, কথা বলাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বন্ধুমহলে পারতপক্ষে কেউ আমার সঙ্গে কথা বলে না। আড়ালে আবডালে ফাটা বাঁশ বলে! একবার এক বন্ধু বলেই ফেললো, "প্লিজ দোস্ত, কথা বলিস না। তোর যা বলার একটা কাগজে লিখে দে। আর কিছু না হোক, অন্তত আমাদের কানের কথা ভেবে...! বন্ধুর জন্য এতটুকু পারবি না?

হাহাহাহাহা
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: :)

৬৪. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
ড্রাকুলা বলেছেন: নতুন লেখা কি পাব না? X(
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: নতুন লেখা নাই! ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে! শুধু আমি আছি কমেন্ট দেয়ার জন্য!!! :P

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: মাসুদ ভাই মনে হয় প্রশংসা করলেন!!! Once more please...! :P

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: Thanks a lot...:)

৬৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৭
অনন্ত দিগন্ত বলেছেন: হ্যালো............ আপনি কি শুনতে পাচ্ছেন??????????????????


নতুন লেখা নেই কেন ? ...... মাইক টেস্টিং আর কতদিন চলবে ? :(
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: আরে এত জোরে চিল্লায় কে! আমাকে কি কারো বয়ড়া মনে হয়! B:-)
চিন্তাবিদ ভাই যে, কেমন আছেন? আপনার চিন্তা সব শেষে হয়েছে???!!! :-B
নতুন লেখা নাই! ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে! শুধু আমি আছি কমেন্ট দেয়ার জন্য। :P

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ভাস্কর'দা যে মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলো অনেক দেরিতে হলেও শুনেছিলাম। তবে আপনার এই পোস্টটা পড়া হয়নি! লিঙ্ক দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, শেখ ভাইয়া।

৬৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
অনন্ত দিগন্ত বলেছেন: আছি এইতো ....... আপনি ?

চিন্তা পোষ্টের পরে তো আরো ৩ টা একটু অন্যরকম পোষ্ট দিয়েছি তো ...... ব্লগে সব ধরনের টেষ্ট থাকা চাই ........ তাই না ? :)
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: আমি বেশ আছি। 8-|

অনন্ত ভাইয়া, আপনার সাথে ১০০% সহমত হয়ে, সেই অন্য রকম পোস্ট দেখতে আপনার ব্লগে যাচ্ছি...:)

৬৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
আকাশনীল বলেছেন: মজার পোস্ট;)
আমার ব্লগে আমন্ত্রন রইল
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: আমন্ত্রন সাদরে গ্রহণ করলাম। অনেক ধন্যবাদ, আকাশনীল।:)

৭০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
কালপুরুষ বলেছেন: কেমন আছিসরে ঝুম ঝুম ঝুমঝুমী?
০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: জ্বী দাদা, সুখে আছি! সময় পেলেই কবিতা পড়তে চলে যাই আপনার ব্লগে। আপনি দারুণ লেখেন কাল'দা।:)

৭১. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৭
আশরাফ মাহমুদ বলেছেন: তোমাকেও ঝড়ে উড়িয়ে নিক তবে......। :P
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: বদদোয়া দিলেন মনে হয়! ঠিক আছে, এটা কোনো ব্যাফার না! দোয়া তো দোয়াই!!! :P

৭২. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দিগন্ত বলেছেন: হ্যালো............ আপনি কি শুনতে পাচ্ছেন??????????????????


নতুন লেখা নেই কেন ? ...... মাইক টেস্টিং আর কতদিন চলবে ?
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪


লেখক বলেছেন: আরে এত জোরে চিল্লায় কে! আমাকে কি কারো বয়ড়া মনে হয়!

আকাশনীল বলেছেন: মজার পোস্ট
আমার ব্লগে আমন্ত্রন রইল




আমার বলগে আওনের কাম নাই কইলাম।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ঠিক আছে, যাবো না। কিন্তু কারণটা বলুন? B:-)

৭৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
সিটিজি৪বিডি বলেছেন: নতুন কিছু উপহার দিন ।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: জ্বী একটু সময় পেলেই...নতুন লেখা দিবো।:|

৭৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: কেমন আছেন? চিনতে পেরেছেন? না পারলে আমার ব্লগ থেকে একটু ভ্রমন করে আসেন। ;)
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: না তো! কে আপনি? কাকে চান? এই ব্লগে তো এখন কেউ নাই! যে ছিল সে ভ্রমণে গেছে... :P

হুমম্...ভ্রমণ শেষে আপনাকে চিনতে পারলাম। আমি আছি বেশ! আর আপনি? :)

৭৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
ড্রাকুলা বলেছেন: ভালো।

দয়া করে নতুন কিছু লেখেন।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: জ্বী একটু সময় পেলেই...নতুন লেখা দিবো।:)

৭৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
সৈয়দ নাসের বলেছেন: আপনার মতো আমার ও সমস্যা ছিলো , তবে মাসাল্লা গলা বাজি করেই জীবন কাটিয়ে দিচ্ছি ,
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: হাঃ হাঃ তাই নাকি! যাক্ জেনে খুশি হলাম! আরে আফনেও তো দেখি আমার মতো জিনিয়াস!!! :P

৭৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আপনাকে গালি দিতে ইচ্ছে করছে ঝুমিনি আপুনি ঝুমিনি আপুনি আর লেখা কই????
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: একটু সময় পেলেই...নতুন লেখা দিবো। :P

৭৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০
শেখ রহিম বলেছেন:

জনিকে বাঁচাতে তহবীল গঠন

জনিকে বাঁচাতে তহবীল গঠন ও রুবী হত্যা মামলার সহযোগিতা করার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তহবীল গঠন করা হয়েছে। যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে নিন্ম ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
একাউন্ট নং- s 91, এসকে দাস, সোনালী ব্যাংক, মুন্সিবাজার শাখা, উপজেলা -কমলগঞ্জ, জেলা -মৌলভীবাজার।

তাছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এস কে দাস কে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট জনিকে বাচাঁতে তহবীল গঠন নামে একটি কমিটি করা হয়েছে।

৯ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন ।

১. এস কে দাস, সাংবাদিক, আমার দেশ-০১৭১১-১৬৪১০৫
২. ব্লগার ও সাংবাদিক ভাস্কর চৌধুরী, বাংলাভিশন ও আমাদের সময়- ০১৭১২-৫২৯৫৬৭
৩. মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক, প্রথম আলো, কমলগঞ্জ-০১৭১৪-০৯৩৮৮৩
৪. আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক, যুগান্তর, কমলগঞ্জ, ০১৭১২-৭১৭৪২৯
৫. ব্লগার শেখ রহিম, সাংবাদিক, বাংলাদেশ সময়-০১৯১২-১৫৭৪৪৭।
৬. ব্লগার হামীম, ব্যবসায়ী, শ্রীমঙ্গল-০১৬৭৩-৯০৬৩৭৭।
৭. ব্লগার ড.বিবেক, ডাক্তার এন্ড ব্যবসায়ী-০১৭১১-৪৬০০৬৯।
৮. ব্লগার আমার আমি, (আহমেদ ফারুক মিল্লাদ), সাংবাদিক, যুগান্তর, শ্রীমঙ্গল-০১৭১৫-১৫৯৩৯৩।
৯. ব্লগার বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক, একুশে টিভি, মৌলভীবাজার-০১৭১২-৯৪০৫৭৮।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: শেখ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানানোর জন্য।

৭৯. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:

আমার বলগে আওনের কাম নাই কইলাম।



লেখক বলেছেন: ঠিক আছে, যাবো না। কিন্তু কারণটা বলুন?


আরে একটু দুষ্টুমী করলাম আরকি। আপনি দেখছি সত্যি সত্যিই আমার ব্লগে একবার এলেনন। উপরের কথার জন্য কষ্ট পাইলে ক্ষমা চাই।


না আসলে িকন্ত আবার গালি িদমু কইলাম।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: দুঃখিত আমি আপনার এই দুষ্টামী সত্যিই বুঝতে পারিনি। তাই এই ধরনের কমেন্ট দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল! :(

সে যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, ভুলটা ভাঙ্গানোর জন্য।:)

৮০. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ব্লগে আমরা সবাই এক পরিবারের - ভাই বোন এর মতই। কেউবা এখানে আসে নিজের দুঃখগুলোকে সবার সাথে সেয়ার করতে কেউব সুখগুলো। আবার কারো করো আসাটা কিছু আনন্দ খুঁজতেই। আমিও এর ব্যতিক্রম নই। তাই মাঝে মধ্যে একটু আদটু দুষ্টুমী করেই ফেলি আগপিছ না ভেবেই। আপনার ভুলটাযে ভাঙ্গাতে পেরেছি সেটা জেনে ভাল লাগল। ভাল থাকুন।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: বেশ সুন্দর করে বললেন কথাগুলো। আপনার সাথে আমিও একমত! আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন সব সময়:)

৮১. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: যে নিজের মতন করে অন্যেরও ভাল চায় "ভাল" তাকেই ঘিরে রয়।
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: আপনার ভাবনাগুলো বেশ সুন্দর!:)

৮২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ভাবনাগুলো সুন্দর বলেই হয়তো দুঃখগুলো বেশী।




সুখের বৃষ্টি ঝরুক তোমায় (আপনাকে) গিরে................

২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আগামীদিন গুলো আপনার অনেক অনেক বেশি সুন্দর হোক। আর দুঃখ গুলো যেন আপনার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকে এই কামনা রইল আপনার জন্য। ভালো থাকুন সব সময় 8-|

৮৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: হাজার মাইলতো দুরের কথাধ:(( মন থেকেই বেরুইনা এইগুলান। বড় সমস্যায় আছি।




শুভ হোক আপনার প্রতিটি সকাল।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: সকাল তো এমনিতেই বৃষ্টিতে ভিজে আছে! তার উপর এত কান্নাকাটি করলে তো ঝড় শুরু হবে! এ তো আসলেই বড় সমস্যা দেখছি!:P

দুঃখকে দুঃখ ভাবলেই দুঃখ! আর কিছুই নয়! 8-|

৮৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: কান্না কখন করলাম আমি । মাইন্ড খাইছি।


দুঃখকে দুঃখ ভাবলেই দুঃখ! আর কিছুই নয়! কথাডি সুন্দর । কিন্তু দুঃখরে দুঃখ না ভাইবা সুখ কেমন করে ভাবব পরী বুবু??? হ ভালা কথা দুঃখ তাড়ানোর কোন জাদু নাই???????????
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: ভাইরে বৃষ্টি কি তাহলে এমনিই ঝরে...!!! B:-)

দুঃখ তাড়ানোর জাদু'টা আপনি নিজেই পারবেন। একটু ভাবুন, কিসে আপনার আনন্দ! সেই আনন্দ গুলো খুঁজে নিন হাজারো দুঃখের মাঝে....! বেশ তাহলে হলো।
সুখে থাকুন সব সময়, হাজারো দুঃখের মাঝেও ।8-|

৮৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৯
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: আপনার দুঃখ আমি বুঝি আপু!! আপনার প্রথম দিকের অভিজ্ঞতার কাছাকাছি আমার বর্তমানকালের অভিজ্ঞতা !#:-S
তবে পোস্টটা জব্বর হইচে! পিলাচ! ;)
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: তাই নাকি! বেশ মজার তো! আমার মতো অভিজ্ঞতাও তাহলে কারো আছে!:D
পিলাচ দেয়ার জন্য এবং জব্বর হইচে বলার জন্য আজ আপনাকে ৪০কেজি থ্যাংকু দিলাম। ;)

৮৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
কালপুরুষ বলেছেন: কেমন আছিস রে ঝুমঝুমী?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: জ্বী দাদা আমি বেশ আছি! আপনার আর বৌদির জন্য শুভ কামনা রইল।:)

৮৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪২
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দুঃখ তাড়ানোর জাদু'টা আপনি নিজেই পারবেন। একটু ভাবুন, কিসে আপনার আনন্দ! সেই আনন্দ গুলো খুঁজে নিন হাজারো দুঃখের মাঝে....! বেশ তাহলে হলো।
সুখে থাকুন সব সময়, হাজারো দুঃখের মাঝেও ।

এইটা কেমুন জাদু....................................


বুবুজানের কথা বলে কথা । না রাখলে আবার কুন জাদু কইরা বসে। তাই চেষ্টাতো করতেই হয়।

আপনি খারাফ থাইকেননা।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আমার জাদুর ভয়ে হলেও সুখে থাকার চেষ্টা করুন! একদিন দেখবেন, সুখটা কখন যেন সত্য হয়ে ধরা দিয়েছে!
তখন বুঝবেন ভাইজান, এই বুবুজান ঠিক কথাই কয়! :)

৮৮. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২
অনন্ত দিগন্ত বলেছেন:

১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
* ১৮৩ টি মন্তব্য
* ৮৯৯ বার পঠিত

কতদিন আগে লেখা এটা ? ...... কতজন পড়েছে ? ..... কতটা মন্তব্য করেছে ?
এর পরেও নতুন লেখা আসছে না কেন ? X((

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: "কতদিন আগে লেখা এটা ?"
ম্যালা দিন আগের! ;)
"কতজন পড়েছে ?"
আল্লাহ্ মালুম! :-B
"কতটা মন্তব্য করেছে ?"
সবাই কত ভালো দেখেছেন!:)
"এর পরেও নতুন লেখা আসছে না কেন ?"
প্রশ্নটি আমাকে চিন্তার মধ্যে ফেলে দিল! অনন্ত ভাইজান, আপনাকে ধন্যবাদ। :P

৮৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আহারে আমারে ভাইজান কইছে । কিেয ভালা লাইগতাছ......


বুবুজানরা হামেশা ছাহীহ বাত বোলতাহ্যায়। সুখটা যেন সত্য হয়ে ধরা দেয়।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: "বুবুজানরা হামেশা ছাহীহ বাত বোলতাহ্যায়।"
এতদিনে বুঝাতে পারলাম তাহলে! :)

 

মোট সময় লেগেছে ১.১৮০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে,
ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ