somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ নিয়ে ভাবনা:: প্রসংগ ২য় বাংলা ব্লগ দিবস

২৪ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগ দিবসের আইডিয়া এবং তার এক্সিকিউশন বা বাস্তবায়ন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-আলাপচারিতা হয়েছে। প্রথমে ১ম বাংলা ব্লগ দিবস ছিল একটি হাইপোথেটিকাল কনসেপ্ট। ডিসেম্বার ১৯, ২০০৯- এ ছোট্ট পরিসরে আয়োজনের মধ্য দিয়ে তা ম্যাটেরিয়ালাইজেশনের ধাপ পেরোয়। এখানে উল্লেখ্য যে সামহোয়ার ইন বাঁধ ভাঙার আওয়াজ-এর উদ্যোগ সমালোচকের কটাক্ষের মাঝ দিয়ে গেছে আবার আট একটি ব্লগ সাইট তাদের মত করে অন্য আরেকটি দিনে বাংলা ব্লগ দিবস পালন করে।

যাহোক অতীত কালের কথা অতীতের আর্কাইভে আছে এবং আপাতত থাক। প্রশ্ন হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে ২য় বাংলা ব্লগ দিবস নিয়ে আমরা কি ভাবছি? এখানে এই আমরা শব্দটি তাৎপর্যপূর্ণ। এই আমরা হচ্ছি বাংলা ভাষাভাষি তাবৎ ব্লগ কমিউনিটি; যেখানে সামহোয়ার ইন সহ অন্য সকল বাংলা ব্লগ সাইট এবং সাইটগুলোর ব্লাগাররা ইনভলভড।

অনেকে মনে করতে পারেন ছয় মাস/আট মাস পরের একটা ইভেন্ট নিয়ে এখনই আলোচনার প্রয়োজনিয়তা কি বা আদৌ আছে কিনা। আমি মনে করি আছে- কারণ বাংলা ব্লগ দিবসের যে মূল ভিশন; অন্তর্জালে বাংলা ভাষার সম্প্রসারণ বা বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে উপস্থাপন ও প্রমোশন, তার জন্য মানসম্পন্য কিছুর আয়োজন বা উদযাপন বহু সময় ও মেধার সমন্বয়ের ব্যাপার।

একজন মার্কেটিয়ার-এর চোখ দিয়ে দেখলে এই ইভেন্টটি নিয়ে ব্যাপক বানিজ্য সম্ভব। তবে এখানে বানিজ্যকে আমি একটি বাই প্রডাক্ট হিসেবে একপাশে রেখে দিচ্ছি। ইমোশন নিয়ে বানিজ্য হচ্ছে, হচ্ছে কর্পোরেট স্বেচ্ছাচারিতা। তবে বানিজ্যিকিকরণের এই যুগে, এ সময়ে অবস্থার সংগে মানিয়ে নেয়া ছাড়া খুব ভালো কোন উপায়ও দেখছিনা।

যাহোক, আমি ২য় বাংলা ব্লগ দিবস নিয়ে আলোচনায় আগ্রহী; কি করা যায় বা কি কি করা যায় তা জানতে এবং জানাতে আগ্রহী।

সবাইকে স্বাগতম।

ধন্যবাদ। শুভ ব্লগিং।

******************************************************************************************************************************************

১ম বাংলা ব্লগ দিবস নিয়ে পড়তে...

সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর জন্মমাসেই ''বাঙলা ব্লগ দিবস" পালন প্রসঙ্গ এবং আমাদের সবার অভিমতের সমন্বয়

বাংলা ব্লগ দিবস: একটি প্রস্তাবনা

জ্যোতিষ শাস্ত্রমতে বাংলা ব্লগ দিবসের তারিখ নির্ধারণ হল অবশেষে ১৯ ডিসেম্বর

আগামীকাল ১ম বাংলা ব্লগ দিবস: আসুন সবাই সফল করি।
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×