এটি কোন দাবী নয়, নয় কোন প্রস্তাব :: এটি একটি আবেদন
০৩ রা মে, ২০১০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন দাবী নিয়ে এই পোস্ট লিখছিনা।
গতকাল ব্লগার নাঈমের জন্মদিনে দীপ আহসানের দেয়া পোস্ট ও পোস্টের মন্তব্য দেখে এই পোস্ট দেয়া। ব্লগকে আমরা একটি পরিবার হিসেবে দেখি। এই বিশাল পরিবারে বিভিন্ন পালা-পার্বনে শুভেচ্ছা জানানো; বিশেষ করে জন্মদিনে প্রিয় ব্লগারকে উইশ করা একটি পুরোনো রীতি, আর ভালবাসা-ভাললাগা থেকেই এমনটি করা।
জন্মদিনের শুভেচ্ছামূলক পোস্টগুলোর সাহিত্যমূল্য নেই। কিন্তু আবেগের মূল্য আছে। যাকে উইশ করা হচ্ছে, যে পোস্ট দিয়ে উইশ করলো আর যে এই পোস্টের মাধ্যমে উইশ করছে তাদের সবার আবেগ জড়িয়ে থাকে এমন একটি অকারণ পোস্টে। সুন্দর মন্তব্য হয়, হয় ভাববিনিময়, আড্ডা।
বিভিন্ন সময়ে মডারেশনের ফলে যে ব্লগাররা ব্যান হয়েছেন তাদের এমন আবেগী, আপাত মূল্যহীন পোস্টগুলো কোনভাবে, কোন বিশেষ প্রক্রিয়ায় কতৃপক্ষ ফেরত দিতে পারেন কিনা একটু ভেবে দেখবেন।
বিনীত-
জে'স শ্যাডো
সবাইকে ধন্যবাদ, শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন