আগের পোস্টে ব্লগারদের নিজ নিজ প্রিয় পোস্টের লিংক চেয়ে একটি পোস্ট দিয়েছিলাম। মূল চিন্তাভাবনায় ভালো লেখা সংগ্রহ একটি উদ্দেশ্য ছিল। সম্ভব হলে বছর শেষে একটি ই-বুক করার কথাও ভেবেছি।
অপরবাস্তব নিয়ে কাজ করার সময় এখনো হয়েছে কিনা ঠিক বুঝে উঠতে পারছিনা। এখনো বছরের বাকি রয়েছে প্রায় চার মাস। ব্লগারদের মনোনয়নে সেরা লেখা সংগ্রহের জন্য এখনই কাজ শুরু করতে চাইছি।
প্রাথমিক পর্যায়ে লেখা সংগ্রহ একটি গূরুত্বপূর্ণ বিষয়। সংগ্রহকৃত লেখা সম্পাদনা বা যাচাই বাছাই ও বাকি সব প্রক্রিয়া সম্পন্ন করা বেশ সময় ও শ্রম সাপেক্ষ। ফেব্রুয়ারীতে ২১-এর বইমেলায় প্রকাশনার কথাটা মাথায় রাখতে হবে শুরু থেকেই।
আগে যারা এই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সহ সবার মতামত আশা করি।
একাধিক বই প্রকাশের একটি প্রস্তাবনা ব্লগার হাসান মাহবুব সহ অনেকে বলছেন। এই বিষয়ে ব্লগার একরামুল হক শামীম মন্তব্যের দিকে সবার দৃষ্টি আকর্ষন করছিঃ
একাধিক বই প্রকাশের প্রসঙ্গ উঠেছে। কিন্তু কেবল বই প্রকাশ করলেই তো দায়িত্ব শেষ হয় না, বই বিক্রির বিষয়টা বাকি থেকেই যায়। আমার মনে হয় না এখনও একই বছরে দুইটি আলাদা বই প্রকাশের মতো অবস্থায় এই ব্লগ যেতে পেরেছে।
কথা পরিপ্রেক্ষিতে ব্লগার নিঃসঙ্গ চমৎকার একটি প্রস্তাব রেখেছেন। পাঠকের সুবিধার্থে মন্তব্যের চুম্বক অংশ মূল পোস্টে সংযোজিত হল। আপানারা প্রস্তাবনাটি ভেবে দেখবেন আশা করি।
বইতো দুটোই ছাপানো যায়। একটা গল্পের আর একটা কবিতার। তবে সেটা থাকবে একি প্যাকেট এর মধ্যে। কিনতে হলে পুরো প্যাকেট কিনতে হবে। ভালো মানের একটা প্যাকেট বা থলে দিলে না হয় খরচ আরো ২-৫টাকা বেশিই পরলো সমস্যাতো নাই।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য আশা করি।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


