আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় একটি বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন স্বচক্ষে দেখে যেতে পারছি। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা ২০১১-এর স্বাগতিক দেশ হিসেবে আমরা গর্ববোধ করি আবার কিছুটা বিমর্ষও হই আয়োজনে যথাযথ কতৃপক্ষের গড়িমসি দেখে।
যাহোক ভার্চুয়াল দুনিয়ায় আমাদের নিজেদের আয়োজনে নিশ্চই কোন ঘাটতি থাকবেনা। এবছর বিশ্বকাপ ফুটবলের সময় আমরা বেশ সুন্দর কিছু আয়োজন দেখেছি সামহোয়্যারইন... ব্লগের তরফ থেকে। প্রতি ব্লগারের প্রোফাইল পিকচারে পছন্দের দলের দেশের পতাকা ট্যাগ করাটা অবশ্যই একটি অভিনব আয়োজন ছিল। নিজেদের দেশে নিজেদের দলকে উৎসাহ দিতে এমন কোন চমৎকার উদ্যোগের অপেক্ষায় থাকলাম। তবে এক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য পতাকার আইডিয়াটি যেহেতু একবার এক্সিকিউট হয়ে গেছে সেহেতু অন্য কিছু করা যায় কিনা ভেবে দেখা যেতে পারে। আর পতাকা সংক্রান্ত কিছু জটিলতাও আমাদের মাথায় রাখা উচিত। বিশ্বকাপ ক্রিকেটে প্রতিদ্বন্ধী দল হিসেবে পাকিস্তান ক্রিকেট দল থাকবে আর কোন অতি উৎসাহী ব্লগার সেই দেশের পতাকা নিজের প্রোফাইলে রাখতে পারেন যা দৃষ্টিকটু হবে বলেই মনে হয়। সুতরাং সেই সুযোগটি না দেয়াই সম্ভব্য সেরা সমাধান হতে পারে। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে কোলকাতাবাসী কিছু বাংলাভাষী ব্লগার আমাদের কমিউনিটিতে রয়েছেন তা ভুললে চলবেনা।
আর ২১ এ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্লগ থেকে কিছু আয়োজনের অপেক্ষায় থাকলাম। আয়োজনটি/গুলো কি হতে পারে তা নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু করার এখনই সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



