এভাবেই ধীরে ধীরে সব কিছু ফিকে হয়ে আসে, বেলা যায়, বয়স বাড়ে...।
০৯ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জন্ম এক নিন্মবিত্ত পরিবারে। অবশ্য নিন্মবিত্ত অথবা নিন্ম মধ্যবিত্তও হতে পারে। জন্মদিনের ধারণাটা আমাদের পরিবারের কারোর মাঝেই ছিলনা। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বোন এক সন্ধ্যায় একটা কেক নিয়ে এলো বাসায়, ছয় টাকা দামের ময়দার কেক। সন্ধ্যার পর আমরা সবাই মিলে সেই কেক কাটলাম। আমার চোখে পানি চলে এলো।
এরপর বয়স বেড়েছে। প্রতি জন্মদিনে বোন আর মা-এর শুভকামনা পেয়েছি। ইউনিভার্সিটির শেষ বছর থেকে শুরু করে গত জন্মদিন পর্যন্ত আমার এক বন্ধু আমাকে দারুন মমতায় জন্মদিন উইশ করতো। গতবার একটা রাইটিং প্যাড দিয়েছিল যে প্যাডের পাতা উল্টালে সুন্দর "হ্যাপি বার্থ ডে ফুটে উঠতো।" পাতার চারপাশে গাছ-পাতা-ফুল!
এবারও সেই বন্ধুর উইশ পেয়েছি, ভুল করে তিন তারিখে। আরেক বন্ধু ছিল যার কাছ থেকে জোর করে জন্মদিনের উপহার নিতাম; শংক্খ ঘোষের কবিতার বই, এটা ওটা!
সব হারিয়ে যায়। অনেকটা নিজের দোষে, কতকটা ভাগ্যের পরিহাসে। সামহোয়্যারইনে ঢুকে যখন দেখলাম বেলুন উড়ছে তখন চোখে পানি চলে এসেছে। হোকনা একটা কম্পিউটারাইজড প্রোগ্রাম, তবুতো শুভকামনা! সত্যি চোখে পানি নিয়ে এ লেখাটা লিখলাম। আমি আনন্দিত, ভিষন আনন্দিত!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন