somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না জনাব সৈয়দ আশরাফ আপনি আমাদের ভুল ভাবছেন আপনি ভুল বুঝছেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাব আশরাফ, ব্লগ বিষয়ে আপনি অবহিত আছেন, ব্লগ সম্পর্কে আপনি এবং আপনারা জানেন এটা জেনে আমরা সাধারণ ব্লগাররা যাদের নামের পিছনে একজন মানুষ থাকে তারা আনন্দিত। আনন্দিত এই কারণে যে আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের অস্তিত্ব আছে তা বুঝতে পারছেন।

কিন্তু জনাব আশরাফ, আপনি গণহারে আমাদের উপর যে অভিযোগের তীরটি তুললেন সেটি আমাদের ব্যথিত করেছে। আপনি হয়ত জানেন, বলতে চাই অবশ্যই জানেন ব্লগ হচ্ছে স্বাধীন মত প্রকাশের, মুক্ত আলোচনার স্থান। আপনি যেমন করে আপনার প্রতিদিনের ডায়রী লিখতেন আমি এবং আমরাও তেমনি প্রতিদিনের ঘটমান চলতি জীবনকে ধরে রাখি ওয়েবের পাতায়। আমরা একটা কমিউনিটির অংশ তাই আমরা আমাদের ভাবনাগুলো প্রকাশ করি, মত বিনিময় করি সবার সাথে। সেই মত বিনিময় প্রক্রিয়ায় আমাদের আলোচনায় উঠে আসে ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি।

আমাদের আলোচনা-সমালোচনা অনেকটাই ঠোঁটকাটা, সম্ভবত কিছুটা কাটছাট না করা। লিখতে গিয়ে আমাদের শব্দচয়ন হয়ত কখনো কখনো শ্লীলতা বা সুশীলতার সীমা অতিক্রম করে যায় কিন্তু সেই মাত্রাহীণতাকে আপনি "পর্নো"-র সাথে তুলনা করে আমাদের মনে অবশ্যই এবং অতি অবশ্যই ব্যথা দিয়েছেন।

আপনি বাংলা ব্লগগুলোতে মডারেশন বাড়ানো উচিত বলে মত দিয়েছেন। কিন্তু জনাব আশরাফ এ বিষয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা কি আপনাদের কাছে আছে? যদি অনলাইনের জগৎটাকে রাষ্ট্রিয় নিয়ন্ত্রনে আনতেই চান তবে আইন প্রনয়ন করুন, সাইবার ক্রাইম বিষয়ে যারা অবহিত, যারা প্রতিনিয়ত সাইবার জগতে বাস করেন তাদের মতামত নিন।

তবে জনাব আশরাফ, সেই আইন যেন কম্পিউটারের কিবোর্ডে লিখতে না জানা, অথবা ইউআরএলের অর্থ বুঝতে না পারা, অনলাইন অ্যাক্টিভিজম কি এসব না জানা কাউকে দিয়ে না হয়। সেই আইন যেন হয় ব্যবহার উপযোগী, সেখানে যেন মুক্ত চিন্তাকে গলাটিপে ধরার কোন বাঁধ দেয়া না হয়, যেন সে আইন জীবনমুখি হয়।

জনাব, অবশ্যই অরুচিকর বিষয়াদী পরিহার করা উচিত। সেই বিষয়ে বাংলা ব্লগগুলো তৎপরতাও দেখিয়ে থাকে। সামন্য কিছু বিচ্ছিন্ন ঘটনাকে উদাহরণ হিসেবে না নিয়ে আমদের সার্বিক কর্মকে বিবেচনা করুন, বাংলা ভাষা চর্চা ও তার প্রসারে ব্লগের ভূমিকাকে সত্যিকারের মূল্যায়ন করুন।

পরম করুণাময়ের কাছে আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের প্রত্যাশা করছি।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×