ব্যক্তিত্ব বিষয়টা খুব ঝামেলার। ব্যক্তিত্বের সর্বজনগ্রাহ্য কোন সঙা নেই। "ব্যক্তিত্ব বলতে আপনি কি বোঝেন" এই প্রশ্ন করা হলে আপনি কিছুটা হলেও বিভ্রান্ত হবেন, কারণ আপনি স্পষ্ট কোন ধারণা দিতে পারবেন না। আমি যেহেতু বাচ্চাদের ফার্মাসিউটুক্যাল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়াই সেহেতু আমার কোর্সে অর্গানাইজেশনাল সেটআপে "পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজুয়াল বিহ্যাভিয়ার" বিষয়টি পড়াতে হয়। এটা পড়াতে গিয়ে আমি "বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেইট" বলে ব্যক্তিত্বের পাঁচটি মৌলিক ধরণা বাচ্চাদের দেয়ার চেষ্টা করি।
ব্যক্তিত্ব কি?
যদিও ব্যক্তিত্ব বিষয়টি সঙায়ন প্রায় অসম্ভব তবুও সহজ সরল ভাষায় বলা যায় "যে এক বা একাধিক গুন আপনাকে একজন ব্যক্তি হিসেবে অন্য একজন ব্যক্তি থেকে আলাদা করে সেটাই আপনার ব্যক্তিত্ব!"
বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেইট
১৯৭০ সালে পল কস্তা ও রবার্ট ম্যাককেয়ার নামক দুজন রিসার্চার আলাদা আলাদা ভাবে কাজ করে এই ধারনায় উপনীত হন যে একজন ব্যক্তির ব্যক্তিত্ব পাঁচটি মৌলিক ফ্যাক্টর এর উপর গড়ে ওঠেঃ
১. Openness - নতুন কিছু জানতে, বুঝতে আপনি কতখানি আগ্রহী?
২. Conscientiousness - আপনি কতটুকু গোছানো? আপনি একই সাথে কতগুলো বিষয়ে মনোনিবেশ করতে পারেন।
৩. Extraversion - আপনি কতটুকু আত্মকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক?
৪. Agreeableness - আপনি অন্যের মতামতকে কতটা সহজভাবে নিতে পারেন? আপনি কতটুকু বন্ধুত্বপূর্ন?
৫. Neuroticism - নিজের বিষয়ে আপনার কনফিডেন্স লেভেল কেমন?
যাহোক, এবার আসা যাক আপনার ব্যক্তিত্ব পরিমাপের বিষয়ে। নিচে একটি ওয়েব লিংক দিচ্ছি, এখানে আপনি মোট ৪৫ টি প্রশ্ন পাবেন। প্রশ্ন গুলো "আপনি আপনার সম্পর্কে কি ভাবেন" তা নিয়ে। আপনি যদি মনে করেন বিষয়টি আপনার সাথে শতভাগ মানানসই তবে 5 রেটিং করবেন। যত কমবে তত রেটিং কমাতে থাকবেন। একদমই যদি আপনার চরিত্র বা ভাবনার সাথে না যায় তবে 1 রেটিং করুন।
লিংকঃ http://www.outofservice.com/bigfive/
উদাহরণঃ
42. ...Likes to cooperate with others
Strongly Disagree 1-2-3-4-5 Strongly Agree
যদি আপনি মনে করেন আপনি সত্যিই কো-অপারেটিভ তবে ৫ রেটিং করুন। যদি নিজের এই গুনটি নিয়ে সন্দেহ থাকে তবে নিজেকে ৫ স্কেলে যত দেয়া যায় তত দিন।
আরো কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট বাটন ক্লিক করুন। রেজাল্টে আপনার ব্যক্তিত্ব নিয়ে একটি রিপোর্ট পাবেন!
তো করে দেখুন
আরো জানতে-
^ http://www.personalitylab.org/
^ http://www.personalityresearch.org/
^ http://www.rap.ucr.edu/
^ Click This Link
^ Click This Link
^ http://www.outofservice.com/bigfive/info/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

