


------------------
নাইকোকে সহযোগিতার দায় অস্বীকার করেছে কানাডার সিনেটর ম্যাক হার্ব
জুন ২৭, ২০১১, সোমবার : আষাঢ় ১২, ১৪১৮ । আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
আমাদের সময়
সঞ্চিতা সীতু: জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার কাজে নাইকোকে সহযোগিতার সব দায় অস্বীকার করেছেন কানাডার সিনেটর ম্যাক হার্ব । তিনি তদন্ত সংস্থা আরসিএমপি (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) ও বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন, ব্যক্তিগত সুবিধার জন্য নাইকোর পক্ষে কোনও অবৈধ কাজ করিনি।
গত শনিবার সিনেটর ম্যাক হার্ব আরো বলেন, ওই সফরে আমি কানাডা সরকারের প্রতিনিধিত্ব করিনি। একই সঙ্গে আমার সরকারি পদমর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত বা নাইকোর পক্ষে কোনও ফায়দা নিতে চেষ্টা করিনি। তিনি বলেন, নাইকোর সঙ্গে আমার যাবতীয় কর্মকাণ্ডের বিষয়াদি সিনেটের নৈতিকতা বিষয়ক কর্মকর্তাদের কাছে প্রকাশ করেছি। বিষয়টি আমার জন্য বিরাট উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। কর্তৃপক্ষকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছি আমি। আমি পুরোপুরি নিশ্চিত যে আমার বিরুদ্ধে অন্যায় কাজের কোনো প্রমাণ নেই।
তবে কানাডা পুলিশ সিনেটর হার্বের ওই সময়ে বাংলাদেশ সফরকে ‘জনস্বার্থের বাইরে অন্য উদ্দেশ্যে’ বলে চিহ্নিত করেছে।
গত শুক্রবার কানাডার আলাবামার একটি আদালত বাংলাদেশের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুষ দেয়ার অপরাধে নাইকোকে ৯৫ লাখ কানাডিয় ডলার জরিমানা করে। আদালতে নাইকো জানায়, ওই সময়ে মোশাররফকে ঘুষ দিতে গিয়ে তাদের কাজ হাসিল করাতে সিনেটর হার্বকে ৬৫ হাজার ডলার দেয়া হয়েছিল। তিনি তার সিনেটর পাসপোর্ট ব্যবহার করে ২০০৫ এর সেপ্টেম্বর থেকে ২০০৬ এর জুলাই পর্যন্ত একাধিকবার বাংলাদেশ সফর করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



