somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের পতাকা দিয়ে চেয়ার টেবিল মুছা হত আর পাকস্তানী পতাকা সযত্নে রাখা হয়- এই না হলে জামাত শিবিরের স্কুল

১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরান ঢাকা থেকে জামায়াত নেতাসহ ৭ শিক্ষক গ্রেফতার

সমকাল(রোববার | ১০ জুলাই ২০১১ )



সমকাল প্রতিবেদক

পুরান ঢাকার জিন্দাবাহার লেনের ২৭/১ সৈয়দ আওলাদ হোসেন লেনে অবস্থিত ঢাকা মডেল প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুল। স্কুলের আড়ালে এখানে চলত শিবিরের কর্মী সংগ্রহ ও জিহাদি প্রশিক্ষণ। স্কুলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে পরিষ্কার করা হতো চেয়ার-টেবিল। সেখানে রয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ ওই স্কুলটিতে অভিযান চালিয়ে এমনসব দৃশ্যই দেখেছে। জিহাদি প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে স্কুলটি সিলগালা করে দেওয়ার পর সেখানকার অধ্যক্ষসহ সাত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন স্কুলটির অধ্যক্ষ আলমগীর হোসেন, উপাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, শিক্ষক ইসমাইল খান, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, ওবায়দুল্লাহ ও মোঃ রোস্তম আলী। গ্রেফতার হওয়া সবাই জামায়াত
নেতা বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই স্কুলটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে কারাবন্দি যুদ্ধাপরাধীদের পক্ষে বিভিন্ন পোস্টার, এ সংক্রান্ত নানা ধরনের বই, নারীনীতিসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্তবিরোধী বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট, চাঁদা আদায়ের রসিদ ও দাতা সদস্যদের রসিদ এবং পাকিস্তানের জাতীয় পতাকা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতরা জামায়াত ও শিবিরের স্থানীয় নেতা। অধ্যক্ষ আলমগীর কোতোয়ালি থানা জামায়াতের বাইতুল মাল সম্পাদক এবং ৭২ নং ওয়ার্ড জামায়াত সভাপতি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ সমকালকে জানান, তাদের কাছে তথ্য ছিল ওই স্কুলে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। এছাড়াও সেখানে বসে হরতালে নাশকতার প্রস্তুতিসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হতো। গ্রেফতার হওয়াদের এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে অধ্যক্ষ আলমগীর হোসেন কোতোয়ালি থানায় সাংবাদিকদের কাছে দাবি করেন, জামায়াত করেন বলেই তাদের আটক করা হয়েছে। জাতীয় পতাকা দিয়ে চেয়ার-টেবিল পরিষ্কারের ব্যাপারে তিনি বলেন, পতাকাটি পুরনো অবস্থায় ছিল। উদ্ধার করা পাকিস্তানের পতাকার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। স্কুলে জঙ্গি প্রশিক্ষণ ও তারা কোনো নাশকতার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন অধ্যক্ষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×