somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘লিলিপুটরা বড় হবে’

১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপেক্ষার পালা শেষ। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ডিজিটাল সিনেমা ‘লিলিপুটরা বড় হবে’। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে কোনোরূপ কাটাছেড়া ছাড়াই ছাড়পত্র পেয়েছে এই ছবিটি। ঈদ উল আজাহার দিন থেকে বসুন্ধরা সিটির স্টার সিনেপেস্নক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা। মইনুল আহসান সাবের এর গল্প অবলম্বনে নির্মিত লিলিপুটরা বড় হবে চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন রাকিবুল হাসান। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফসানা মিমি, খায়রম্নল আলম সবুজ, চিত্রলেখা গুহ, আবদুল আজিজ, মোহাম্মদ মুসা, সাইদুর রহমান বয়াতী, ফারজানা মহিউদ্দিন মিতু, আশিক আনোয়ার, চঞ্চল এবং শিশুশিল্পী প্রিয়, তুর্য, হ্যাপি, ধীমান, সনেট, সঞ্জয়, শাওন আরও অনেকে। বাংলাদেশে প্রতি বছর ৭০-৮০টি চলচ্চিত্র নির্মিত হলেও, দুঃখজনকভাবে সত্যি, বছরের পর বছর কোনো শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করা হয় না। অথচ শিশু-কিশোররা আমাদের সমাজের একটা বৃহত্তর অংশ। দেশের ভবিষ্যতে প্রজন্ম তারাই। তাই তাদের জন্য, তাদের উপযোগী বিনোদন এবং শিক্ষামূলক চলচ্চিত্র নির্মাণের সামাজিক দায়বদ্ধতা থেকেই নির্মিত হয়েছে ‘লিলিপুটরা বড় হবে’। ছবিটি শিশু-কিশোর এবং তাদের অভিভাবক তথা সব শ্রেণীর শিক্ষিত এবং সচেতন দর্শকেরই ভালো লাগবে। লিলিপুটরা বড় হবে চলচ্চিত্রটি ইতিমধ্যে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। ডালাসে অনুষ্ঠিত বাংলাদেশ ফিল্ম ফেস্টিভালে ছবিটি উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে। ভিয়েতনাম একবার প্রদর্শিত হয়ে ব্যাপক আলোচিত হওয়ায়, সেখানে আবারো প্রদর্শনের উদ্যোগ নেয়া হচ্ছে। টরন্টোতে প্রদর্শনের সময় বহু দর্শক আশপাশের দেশ থেকে এসেও ছবিটি উপভোগ করেছেন। আমেরিকার এক দশক তার মেয়েকে নিয়ে লিলিপুটরা বড় হবে ছবিটি কানাডায় গিয়ে দেখছে। ‘ললিপুটরা বড় হবে’ চলচ্চিত্রে শিড়্গক চরিত্রে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ আর শিক্ষকের স্ত্রী আফসানা মিমি। রাইসুল ইসলাম আসাদ বর্তমানে আমেরিকায় আছেন, ফিরবেন ২১ নভেম্বর। তিনি দেশে ফেরার পর ‘লিলিপুটরা বড় হবে’-র প্রিমিয়ার এবং প্রেস শোর তারিখ চূড়ান- করা হবে। ইতিপূর্বে চলচ্চিত্রটির একটি টেকনিক্যাল শো অনুষ্ঠিত হয়েছে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে। সেই শো টিতেও ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। ছবিটির প্রি-ভিস্যুয়ালাইজেশন, চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দগ্রহণ, শব্দ-পুনসংযোজনাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে রয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তাই বলে, ‘লিলিপুটরা বড় হবে’ স্পেশাল ইফেক্ট নির্ভর কোনও যান্ত্রিক ছবি নয়। নিওরিয়্যালিজম ধারার এই ছবিটির পুরো অংশ জুড়ে শিল্পগুণ অড়্গুন্ন রাখার চেষ্টা করা হয়েছে। ছবিটির রিলিজ প্রিন্ট ৩৫ মি: মি:। ছবিটিতে দুটো গান ব্যবহৃত হয়েছে। পেস্ন-ব্যাক করেছেন, সৈয়দ আবদুল হাদি, মৌটুসি ইসলাম এবং শিশুশিল্পী প্রভৃতি। ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের কারিগরি সহযোগিতায় নির্মিত ‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ প্রমোশন্স।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×