নারিকেল বাগান আর সুটকী পল্লী
৩০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারিকেল বাগান
কয়েক যুগ পুরানো এই নারিকেল বাগান কুয়াকাটার পূর্বপার্শ্বেই অবসি'ত। বহুকাল আগে বরিশালের ফয়েজ মিয়া নামে একলোক সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে এই নারিকেল বাগান প্রতিষ্ঠা করেছিলেন। বাগানের ভিতরে বেশ কিছু পিকনিক স্পট আছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পিকনিক করার জন্য মানুষ এখানে আসে। এই বাগানের ভিতরের পরিবেশ খুব সুন্দর, বাগানটিতে অনেক নারিকেল ফলন হয়। একসময় এখানে প্রায় লক্ষাধিক নারিকেল গাছ ছিল।
সুটকী পল্লী
কুয়াকাটা থেকে ২ কিলোমিটার পশ্চিমে শুটকী পল্লী। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকী তৈরী করে দেশ বিদেশে রপ্তানী করা হয়। অনেক সময় ৫ থেকে ৬ মণ ওজনের সামুদ্রিক মাছ দেখা যায় এখানে। তাছাড়াও শাপলা পাতা, হাঙ্গর, লইটকা সহ আরও জানা অজানা মাছ দেখা যায়। সেই সাথে কিভাবে প্রাকৃতিকভাবে শুটকী তৈরী হয় তাও দেখতে পাবেন। পছন্দ হলে শুটকি ক্রয় করাও সম্ভব।
মহীপুর
কুয়াকাটা যাওয়ার আগের ফেরীঘাট। অর্থাৎ কুয়াকাটা থেকে দেড় কিলোমিটার। কেউ যদি ফিশিং এবং মাছের আড়ৎ দেখতে চায়, তাহলে খুব ভোরবেলা যেতে হবে। এখানে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ কোটি টাকার সামুদ্রিক মাছ ক্রয় বিক্রয় হয়। তাছাড়া জেলেদের জীবন যাপন ও মাছ ধরার কৌশল সম্পর্কে জানা যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন