তুমি চলে যাবার পর থেকে প্রতিদিন একটা করে চিঠি লিখেছি আমি তোমায় নিয়ে.. মাঝে মাঝে কি মনে হয় জানো ? আমার এই অসীম ধৈর্য্যের বাধ উপেক্ষা করে ছুটে যাই আমি তোমার কাছে ...........জানি আমাকে উপেক্ষা করতে পারবে না , তবুও আমি আর ফিরব না ,গত এক বছরে যে পাহাড়সম অভিমান জমা হয়েছে , আমি আজ চাইনা সে বরফ গলুক …… কেন যেন এখন আর তোমাকে কাছে পেতে ইচ্ছা করেনা…..ইচ্ছা করলেই তোমার সাথে হয়তো কথা বলতে পারি.........কিন্তু আমার যে গলা ধরে আসে । জানো , তোমার সব চিঠি গুলো ছিড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছিলাম , আবার নিজ হাতে তুলে এনেছি ।
জানো , আমি না এখন কাঁদতে ভুলে গিয়েছি । যে আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না , সেই আমিই এখন ৩৬৫ টা দিন পার করে দিয়েছি । নিজেকেই আমার আজ চিনতে কষ্ট হয় …….তুমি একদিন ফোন করে বলেছিলে আমি কিভাবে তোমাকে ছেড়ে আছি ….আমি আসলে সব পারি …..আমাকে যে পারতেই হয় …… জানো , যখন অনেক মন খারাপ হয় , যখন ভাবি আমার ভালোবাসাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেলেছি …..এই ভাবনাটা যখন হয় তখন আর নিজেকে সামলাতে পারি না । তোমাকে দেবার জন্য একটা কার্ড কিনেছিলাম ……গাঢ় লাল রঙের……এখনও আছে …......রঙ কেমন যেন ঝাপসা মনে হয় ……আচ্ছা বলতো আমরা কেন স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখতে এতো ভালোবাসি ? মাঝরাতে যখন হঠাৎ দুস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায় , তখন তোমাকে আর ফোন করতে পারি না , বলতে পারি না যে ভয় লাগছে ।
তোমার সাথে পরিচয়ের আগে ভালোবাসাটাকে অপশনাল সাবজেক্ট বলে মনে হত তোমাকে পেয়ে কিভাবে যেন সেটা মেইন সাবজেক্ট হয়ে গেল টেরই পাইনি । জানোই তো , আমি কখন ও একা একা ডিসিশন নিতে পারি না ,এই জায়গাতে তোমার শুন্যতা আমার জন্য অনেক বেশি হাহাকার তোলে ।
তাও প্রতি রাতে শুন্য ব্যলকনিটাতে দাড়িয়ে যখন চাঁদটাকে দেখি আর হিসাব করি কতগুলো পূর্ণিমা গেল , তখন আমার মনে হয় তুমি আমার অনেক কাছের , কারণ তুমিও চাঁদটা দেখছ ।
কখনও আমাকে কষ্ট পেতে দাও নি , তাই আজ সারাজীবনের জন্যে তোমাকে হারানোর কষ্টের স্বাদটা জেনে নিতে চাই।আচ্ছা আমরা তো দুজনেই সেচ্ছা নির্বাসন নিয়েছিলাম , তবুও এতটা কেনো আকুলতা ? সবকিছুর পরেও আমার একটাই দৃঢ়তা আর কখনও যেন ফিরে এসো না ……….
বি: দ্র : এই লেখার সাথে বাস্তবের কোন মিল মনে হয়ে থাকলে সেটা কাকতাল মাত্র। তবে লিখতে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও লেখার প্রধান চরিত্রের মাঝে মিশে যেতে হয়েছিল।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


