কাল রাতে বৃষ্টি হওয়া প্রসঙ্গে একটা পোস্ট দিছিলাম, অনেকে হতাশ বৃষ্টির দেখা না পেয়ে। কিন্তু আমি একদম নিশ্চিত ছিলাম বৃষ্টি হবেই, হয়েছেও।
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টেকনাফে বৃষ্টিপাত হয়েছে,যার পরিমাণ ছিল ২ মিঃমিঃ
এবং খেপুপাড়া (পটুয়াখালি) সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টিপাত হয়, যার পরিমাণ ছিল ১৭ মিঃমিঃ।
সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আর হতাশ হবেন না, ভয়ংকর কালো মেঘ ধেয়ে আসছে ঢাকার দিকে,বৃষ্টিতে তলিয়ে দিবে সব কিছু।পুরাতন ঢাকা, গোরান,শান্তিনগর,রামপুরা,বাড্ডা,নূরজাহান রোড,মগবাজার,আজিমপুর, নাখালপাড়া,মিরপুর ইত্যাদি কিছু এলাকার বাসিন্দাদের একনম্বর বৃষ্টি বিষয়ক জটিলতার সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে।
ঢাকাবাসিদের আগাম সমস্যা থেকে নিরাপদ থাকার জন্যই প্রকৃতির এই আশির্বাদ।
আবারও প্রমাণিত অব্যর্থ আমার তীর।আজ খেপুপাড়া,টেকনাফ বাসির জন্য বৃষ্টির দিন ছিল।
ভবিষ্যত বাণী সত্যি হওয়ায় ইচ্ছা করলে আপনারা আমাকে ধন্যবাদ দিতে পারেন।
আর আমি কিন্তু একবারের জন্যও বলিনি কোথায় বৃষ্টি হবে
ইচ্ছা করলে আপনারা মিকাইল (আঃ) কে যেয়ে ধরতে পারেন।উনি ফাইল ঠিক মত দেখে না।আমি দরখাস্ত দিছিলাম পুরা বাংলাদেশের জন্য, হাই লেভেলে মঞ্জুরও হইছিল....কিন্তু ফাইল মিসিং হইছে।
কিন্তু দেখেন আমার ভবিষ্যত বাণী কিন্তু সত্যি হইছে,নিন্দুকেরা অনেক কথা বলবে,কিন্তু কবির মত আমিও "নিন্দুকেরে বাসি আমি প্রাণের চেয়ে
বেশি"।
একেই বলে মানির মান আল্লাহ রাখে।
ধন্যবাদ সবাইকে...... দূরে থাকুন ১০০ হাত।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


