দৈনিক সংগ্রাম জামায়াতের সাফাই গাইলে কেউ কি আপনারা অবাক হন?
.
.
.
.
.
.
উত্তর যদি হয় 'না' তাহলে নেপকো কম্পানির রিপোর্টে টিপাইমুখের সাফাই দেখে অবাক হন কেন?
কারণ, আপনাকে সেটাই বোঝানো হচ্ছে! কারা বোঝাচ্ছে? টিপাইমুখ বাঁধ হলে যাদের কিছুই যাবে আসবে না - তারা। যাদের পৈতৃক সম্পত্তি পানির নীচে যাবে না। সুরমা ভ্যালির হাওরগুলোর সাথে যাদের জীবনের বা জীবিকার কোন সম্পর্ক নেই। মেঘনায় লবণাক্ততা বেড়ে গেলে যাদের ক্ষেতের ফসলে তার চিহ্ন পড়বে না। যাদের নামের আগে আদিবাসি ট্যাগ নেই।
বরং টিপাইমুখ বাঁধের দালালি করে এরা টু-পাইস কামাতে পারছে। তাই নিজের দেশ-পড়শি-মা-বাপ-শালা-শ্বশুড় সব ভুলে দালালিতে নেমেছে। দালালির মাত্রা দেখে তাদের ওপরঅলারা তালিয়া দিচ্ছে - "বাহ বাহ! তোদের মত কুকুরই তো চাই রে! নে আরেকবার পা চেটে যা!"
ব্যা ব্যা তালিয়া দেখে দালালগুলো চার নম্বর বাচ্চার মত লাফায়।
ধীরে ছাগলারা, ধীরে। "জনগণে ধরলে ঠাইসে বৈলবা এইবার কলা বুজাই দেও।" তখন নেপকোর রিপোর্ট এ-না-লিসি-স করতে হবে না। টাইম আছে এখনো নিজের কাছা সামলাও। এখনো সময় আছে, জনতার কাতারে এসে দাঁড়াও। পাবলিক মাফ করে দিলিও দিতি পারে।
বাংলার জনতা গগনবিদারী আওয়াজ তোলঃ
টিপাইমুখ বাঁধ নিপাত যাক।
সকল নদী মুক্তি পাক।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

