somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন ব্লগ স্বাধীনতা ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: জানা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারইন ব্লগের পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেছেন, “দুই মহল থেকে দুই ধরনের বক্তব্য দেয়া হচ্ছে আমার ও আমাদের প্লাটফর্মের বিরুদ্ধে। একপক্ষ বলছেন আমরা ধর্মবিরোধী আর অন্য পক্ষ বলছে আমরা জামায়াত-শিবিরের মদদদাতা, তাদের সমর্থন করি। এসব বক্তব্যই আমাদের জন্য দুঃখজনক। এগুলোর আমরা প্রতিবাদ জানাই। আমরা স্বাধীনতার পক্ষে এবং শুধু ইসলাম নয় সব ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল।”

সোমবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

টক’শোতে বা অন্য কোথাও যারা সামহোয়্যারইন ব্লগকে জামায়াত-শিবিরের প্লাটফর্ম বলছেন তাদের প্রতিষ্ঠানটির আয়ের উৎস অনুসন্ধানের অনুরোধও জানান তিনি।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে জানা বলেন, “একটি বাগানে যেমন নানা সুগন্ধি ফুল থাকে তেমনি কিছু ক্ষতিকারক কীটও থাকে, তেমনি এক লাখ ৪১ হাজার ব্লগার প্রতিদিন এক হাজারের অধিক পোস্ট করছেন। এতো পোস্টের মধ্যে কিছু অপত্তিকর, প্রচলিত আইনবিরোধী, কিংবা ধর্মবিরোধী পোস্ট থাকতে পারে। তবে এই পোস্টগুলো ব্লক করা বা সরিয়ে ফেলার মতো জনবল এখন আমাদের নেই। তবুও আমরা যতটুকু পারছি সরিয়ে ফেলছি।”

জানা বলেন, “সবাইকে অনুরোধ করবো, খারাপ কিছুকে গণনা না করে যা মঙ্গলজনক সেগুলোকে প্রাধান্য দিই।”

জানা বলেন, “সম্প্রতি আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করে একটি বিশেষ মহল ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট দিচ্ছে, যা আমার জন্য হুমকিস্বরূপ। আমি, আমার স্বামী এবং আমার একমাত্র সন্তান এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

দেশে সব ব্লগারই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে জানা বলেন, “শুধু সামহোয়্যারইন ব্লগ না দেশে সব বাংলা ভাষাভাষী ব্লগের ব্লগাররা একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। একপক্ষ তাদের বলছেন নাস্তিক, অন্যপক্ষ তাদের বলছেন স্বাধীনতাবিরোধী।”

তিনি বলেন, “আমি আমার পরিবার এবং অন্যান্য ব্লগারদের নিরাপত্তাহীনতার ব্যাপারে আমি প্রশাসনের সর্বোচ্চ মহলে যোগযোগ করেছি। আজকের মধ্যেই আমি আমার স্থানীয় থানায় এ ব্যাপারে একটি জিডি করবো এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনের পাঠানোর ব্যবস্থা করবো।”

Source: http://dnewsbd.com/single.php?id=20208
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×