somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলাসবহুল অবকাশ যাপন করে সমালোচিত মিশেল ওবামা

০৯ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পেনে ছুটি কাটাতে গিয়ে মাত্রাতিরিক্ত খরচ করে গতকাল নতুন করে সমালোচিত হয়েছেন মিশেল ওবামা। তিনি তার ৪০ বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে যে পরিমাণ খরচ করেছেন, তা প্রায় একজন মার্কিন করদাতার দৈনিক ৫০ হাজার পাউন্ড ব্যয়ের সমান। যুক্তরাষ্ট্রের অর্থনীতির এই সঙ্কটময় সময়ে ফার্স্টলেডির লাগামহীন খরচের সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এমনকি এক ব্লগার তাকে আধুনিক যুগের মেরি অ্যানটোনিয়েট বলেও মন্তব্য করেছেন। মিশেলের সমুদ্রসৈকত ভ্রমণের জন্য ব্যস্ততম এই দিনটিতে মারবেলার ভিলা প্যাডিনা হোটেল থেকে সমুদ্রসৈকত পর্যন্ত বিস্তৃত এলাকা বন্ধ করে রেখেছে স্প্যানিশ পুলিশ। সে সঙ্গে ১শ’ ফুট বিস্তৃত এলাকা পামগাছ ও টেপ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ব্যক্তিগত এ আয়োজনে উত্সুক জনতা এবং সূর্যস্নান করতে আসা লোকদের প্রবেশ বন্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে মিসেস ওবামার এই ভ্রমণের জন্য ঠিক কত ব্যয় হচ্ছে এবং তার বন্ধুরা নিজেদের ব্যয় নিজেরা বহন করছেন কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। অবকাশ যাপনের শুরুতেই তারা বিলাসবহুল হোটেল ভিলা প্যাডিনার ৬০টি রুম ভাড়া করেন। প্রতিটি রুমের ভাড়া ন্যূনতম ৩৮০ পাউন্ড। এতে প্রতি রাতের জন্য ন্যূনতম ভাড়া দাঁড়ায় ২২ হাজার ৮শ’ পাউন্ড। এছাড়া মিসেস ওবামা এবং তার বন্ধুরা এখানে খাবারও খান।
এদিকে ‘স্পেনে প্রথম রাতে ওবামার খাবার’ শীর্ষক একটি সংবাদ বিস্তারিতভাবে ছেপেছে স্প্যানিশ সংবাদপত্র ‘এল মানডো’। বিস্তারিত এ খাবারের তালিকায় রয়েছে সামুদ্রিক টারটেয়ার, স্ট্রবেরি গাজপেসো এবং সার্ডিন (সমুদ্রের মাছ দিয়ে তৈরি খাবার)। এছাড়াও খাবারের প্রধান তালিকায় লবস্টারের (গলদার মতো বড় আকারের চিংড়ি) সঙ্গে সিউইড রিসোটোও আছে।
এল মানডো হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই খাবারের জন্য মাথাপিছু ব্যয় হবে ৪০ পাউন্ড। ফলে ৪০ জন বন্ধুর এক রাতের খাবারের জন্য খরচ হবে ১ হাজার ৬শ’ পাউন্ড। এ হিসেবে শুধু রাতের খাবারে আগামী পাঁচ রাতে তাদের খরচ হবে ৮ হাজার পাউন্ড।
এছাড়া মিসেস ওবামার ব্যক্তিগত কর্মকর্তাদের দৈনিক খরচও এ হিসাবের মধ্যে যোগ হবে। সে সঙ্গে রয়েছে তাদের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন স্পেশাল সার্ভিস কর্মীদের বেতন এবং এয়ারফোর্স-২-এর ভাড়া, যার সর্বমোট খরচ কমপক্ষে ১ লাখ ৬০ হাজার পাউন্ড। এছাড়া মাজোরকা দ্বীপে স্প্যানিশ রাজপরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডির ছুটি কাটানোর খরচও বহন করতে হবে যুক্তরাষ্ট্রের করদাতাদের।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×