somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েরা সাবধান: যেকারো কাছে আপনার কমপিউটার সারাতে দেবেন না

৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংঘাতিক রকমের কান্ড হয়েছে এর ভেতর। একজন টেকনিশিয়ান মেয়েদের ল্যাপটপে এমন কিছু গোপন সফটওয়্যার ইনষ্টল করে দিতো, যা দিয়ে সে মেয়েদের নগ্ন ছবি সংগ্রহ চেষ্টা করতো।
ঘটনাটি বাংলাদেশে নয়, ঘটেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে। হারওয়েল নামের ২০ বছরের একজন টেকনিশিয়ান যে কিনা ল্যাপটপ ঠিক করতে পারে। মেয়েরা যখন তার কাছে ল্যাপটপ সারাতে রেখে আসতো, সে ওই ল্যাপটপের ভেতর গোপন কিছু সফটওয়্যার ঢুকিয়ে রাখতো। এবং ওই ল্যাপটপে যদি ওয়েবক্যাম থাকে, কিংবা লাগানো হয়, তাহলে সে ওই ছবি দূরে বসেই ক্যাপচার করতে পারতো।

যেহেতু তার ইচ্ছা হলো মেয়েদের নগ্ন ছবি দেখা, তাই সে একটি চালাকি করেছিল। সে ল্যাপটপের ভেতর এমন একটি সফটওয়্যার ইনষ্টল করে রাখতো যা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের এরর ম্যাজেস স্ক্রীনে দিতে থাকে। এবং এগুলো সবই তার সাজানো ম্যাসেজ, আসল ল্যাপটপের কিছুই হয়নি। নীচে এমন একটি এরর ম্যাসেজ দেয়া হলো-
"You should fix your internal sensor soon. If unsure what to do, try putting your laptop near hot steam for several minutes to clean the sensor."
যার অর্থ হলো - এটার ইন্টারনাল সেন্সর ঠিক করতে হবে। তুমি যদি বুঝতে না পারো ঠিক কী করতে হবে, তাহলে সেন্সরটি পরিষ্কার করার জন্য ল্যাপটপটিকে হট স্টীমের (গোসলের) পাশে কিছুক্ষন রেখে দাও।

এই ম্যাসেজটি দেয়ার ফলে সহজ সরল অনেকেই গোসল করার সময় শাওয়ারে গরম পানি ছেড়ে দিয়ে ল্যাপটপটিকে কাছেই রেখে দিত। সবাই যে এই কাজ করতো তা নয়। ছেলেটি জানতো, কিছু মানুষ এমন বোকামি করবেই। এবং এভাবেই সে অনেক মেয়েদের গোসল করার ছবি সংগ্রহ করতে পারবে।

এবং হয়েছিলও তাই। হারওয়েলকে পুলিশ ধরতে পেরেছে। কিন্তু ততক্ষণে তার পরিকল্পনা কাজে লেগেছে। যদিও বেশির ভাগ মানুষেরই এমন উদ্ভট এরর ম্যাসজটি দেখলে সন্দেহ করার কথা, কিন্তু অসংখ্য মেয়ে তা করেনি। তারা ঠিকই হারওয়েলের পাতা ফাঁদে পা দিয়েছিল।

কিন্তু বিষয়টি একদিন একটি মেয়ের মা'র নজরে আসে। তিনি পুলিশকে বিষয়টি জানান, এবং তদন্ত দাবী করেন। সেই তদন্ত করতে গিয়েই হারওয়েলের সমস্ত কাহিনী বের হয়ে আসে। এবং তার কমিপউটার থেকে হাজার হাজার নগ্ন ছবি পুলিশ উদ্ধার করে।

কোথাও কমপিউটার ঠিক করতে গিয়েছেন, এবং ওখানকার কেউ আপনার কমিপউটারে গোপন কিছু বসিয়ে রেখেছে - এমন ঘটনা এটাই প্রথম নয়। এমন ঘটনা প্রচুর আছে, এবং বিভিন্ন মাত্রায়। আমরা হয়তো বিশ্বাস করেই আমাদের কমপিউটারটি ওই সব দোকানে রেখে আসি, আবার নিয়ে এসে বুঝারও উপায় নেই যে, ওটার ভেতর গোপন কোনও সফটওয়্যার ভরে দিয়েছে কি না!

আমেরিকায় এমন একটি ঘটনা ঘটেছে বলে হয়তো পুলিশ ঠিকমতো ওই হারওয়েলকে খুজে ধরতে পেরেছে। তবে হারওয়েলের চেয়েও আরো বেশি বুদ্ধিমান মানুষ আছে, যারা হয়তো এমন অদ্ভুৎ ম্যাসেজ দিয়ে কাউকে বোকা বানাতে চাইবে না। তারা আপনাকে না জানিয়ে এমন সব সফটওয়্যার ইনস্টল করে দেবে যাতে করে আপনার কমপিউটারের সাথে লাগানো ওয়েবক্যাম কিংবা মোবাইলে তোলা ছবি কিংবা ভিডিও-কে ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছে নিয়ে যেতে পারবে। আর যাদের ইন্টারনেট নেই, তারা যদি আবারো সেই দোকানে কমিপউটার সাড়াতে যান, তখন কপি করে সেগুলো রেখে দেবে।

তাই, শেষ কথা হলো - যে কারো কাছে আপনার কমপিউটার (বিশেষ করে ল্যাপটপ) সারাতে দেবেন না। আর যদি সেটা করতেই হয়, তাহলে কখনই সেই কমপিউটারে ব্যক্তিগত কোন ছবি বা ভিডিও রাখবেন না। এমনকি ওয়েবক্যামেও বুঝে শুনে ব্যবহার করবেন। ওরা আপনার ছবি, ভিডিও এমনকি ওয়েবক্যামের সবকিছুই পেয়ে যেতে পারে।

বাংলাদেশে সাইবার ক্রাইমের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। তার নিয়ন্ত্রণ খুব একটা নেই। এই ধরনের ক্রাইম যে আমাদের দেশে ঘটছে না, তা দিব্যি দিয়ে বলা যাবে না। তাই মেয়েরা একটু বেশি সতর্ক থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৬
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×