somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকের ওপর হামলা

১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকের ওপর হামলা
গফরগাঁওয়ের সাংসদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন
গফরগাঁওয়ের আওয়ামী লীগের সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদের অনুগত সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল্লাহ আল আমীনের ওপর হামলা চালিয়ে তাঁকে মারাত্মক আহত করেছে। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তা-ই নয়, সাংসদের সন্ত্রাসীদের ভয়ে অস্থির সেখানকার অন্য সাংবাদিকেরাও। ২৩ জন সাংবাদিক নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ-এ যেন শুধু সত্য নয়, এক মহাসত্য। দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার অনেক আলামত দেশবাসী প্রত্যক্ষ করেছে। গফরগাঁওয়ের এমনই কিছু দুর্বৃত্তপনার খবর প্রকাশের ‘অপরাধে’ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১০০ দিনের মাথায় সাংবাদিক পেটানোর ঘটনাটি ঘটেছে, যা বিশেষভাবে লক্ষণীয়। অতীতে বিএনপি ও আওয়ামী লীগ আমলে সাংবাদিক নির্যাতনকারী বেশ কিছু সাংসদের বেপরোয়া কার্যকলাপ আমরা দেখেছি, যা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর জন্য ভালো ফল বয়ে আনেনি। এই সাংসদ ও তাঁর অনুগত পেটোয়া বাহিনীকে এখনই থামানো প্রয়োজন।
দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার মাত্র ১০০ দিন পার করেছে। প্রধানমন্ত্রী ও তাঁর দল আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই দিনবদল চায়, তাহলে এ ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিতে হবে। তা না হলে পরিস্থিতি সামনের দিনগুলোতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা আশা করি, আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবে। কিন্তু তাদের সে চাওয়াটা যে সত্য, তা তাদের কর্মে প্রমাণ করতে হবে। এ ধরনের সাংসদ বা তাঁদের বাহিনীর তৎপরতা যেকোনো মূল্যে দমন করতে হবে।
আমরা চাই, গফরগাঁওয়ের এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ঘটনার সঙ্গে সাংসদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া এবং আইনের হাত আরও শক্তিশালী করাটাই হবে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায়।
সুত্র: প্রথম আলো
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×