(দীউয়ান-ই হাফিজ অবলম্বনে)
সৌন্দর্যের পূর্ণিমাকে দেয় জ্যোতি তোমার আনন!
সকল শোভার মুখে করে নিত্য মাধুর্য সঞ্চার
তোমার গালের টোল, তাই সখি জীবন আমার
ওষ্ঠ প্রান্তে থেমে যায় মাগি শুধু তোমার দর্শন।
জানি না তোমার ইচ্ছা! ফেরাবে কি? করিবে পূরণ
অতৃপ্ত কামনা মোর? চেয়েছিতো আমি বহুবার
দুই জীবনের মৈত্রী (হায় খোদা) হৃদয় আমার
যে ঘন কুন্তল দাম স্মরণ করিছে অনুক্ষণ।
আমার ঘুমন্ত ভাগ্য হয়তো জানিবে সহজেই
তার বিন্দুজলে। গোলাব পাঠালে তুমি তার
উতলা দক্ষিণ বায়ে পাবো গন্ধ কানন পথেই
শেষ হবে দৃঃখ রাত্রি, অবসান হবে তমিস্রার।
আমার এ প্রর্থনায় হাত তুলো বন্ধু সকলেই
মধুবর্ষী ওষ্ট তার হয় যেন জীবিকা আমার।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


