সিলভিয়া প্লাথের দুটি কবিতা
অনুবাদঃ মুসাফির নজরুল
জমিদার - বাগান
ফোয়ারা শুকিয়ে গেছে এবং গোলাপ ফুলগুলোও তেমনি,
মৃত্যুর সুগন্ধ ম্রিয়মাণ, তোমার দিন ফুরিয়ে আসছে।
নাশপাতিগুলো মোটা হয়েছে ক্ষুদ্র কুঁড়ি থেকে।
নীল কুয়াশা লেপন করে আছে সমগ্র হ্রদ জুড়ে।
তোমরা মৎস্য যুগের মধ্যদিয়ে চলছো
আত্মতৃপ্ত শূকর শাবকের শতকগুলো
মাথা, পায়ের পাতা এবং আঙ্গুলগুলোর
ছায়া দেখে। ইতিহাস লালন করে ভাঙা ভাঙা প্রতিচ্ছবি,
এই সম্মান একান্তভাবে তুমি পাচ্ছ
এবং কাক নির্মাণ করে তার বাসাগুলো
আর তোমরা উত্তরাধিকার সূত্রে পাচ্ছ
সাদা পালক মৌমাছির পাখার মত।
দুটো আত্মহত্যা, পারিবারিক নেকড়ে বাঘের মত
শূন্যতার ঘণ্টা ঘনিয়ে এসেছে। কিছু রুক্ষ তারকারাজি
ইতোমধ্যে আকাশকে হলুদ বর্ণ ধারণ করিয়েছে।
মাকড়সা নিজস্ব বাসা বাঁধার মত সুতা তৈরিতে মগ্ন
হ্রদ পাড় হলো। পোকামাকড়গুলো
সচরাচর বাসাগুলো ত্যাগ করছে
ছোট্ট পাখিগুলো আলাপচারিতায় মগ্ন
তাদের প্রকৃতিগত রুক্ষতার উপহার নিয়ে।
সকালের গান
ভালোবাসা তুমি স্থাপন কর মোটা স্বর্ণের ঘড়ির মত।
ধাত্রী চড় মারবে তোমার পায়ের তলায়, এবং তোমার কান্না
স্থান করে নিবে আমার তন্ত্রে।
আমাদের কণ্ঠগায়, অভিনন্দিত করে তোমার আগমন। নতুন মূর্তি।
কারুকার্যখচিত জাদুঘরে, তোমার নগ্নতা
আমাদের নিরাপত্তা জোগায়, আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকি চারপাশে।
আমি আর তোমার মা নই
যেমন মেঘ আয়নায় নিজের প্রতিচ্ছবি প্রতিফলিত করে
ধীরে বাতাসের হাতে আত্মবিলুপ্তিতে
তোমার আত্মজ সারারাত
ধূসর গোলাপের ভেতরে ছোটাছুটি করে। আমি জেগে উঠি শুনতে
কানের কাছে দূর সমুদ্র খেলা করে।
কে যেনো কাঁদে, সচকিত হই বিছানা থেকে, গরুর মত ভারী এবং ফুলেল
আমার ভিক্টোরিয়ান রাত্রি বসনের মাঝে
তোমার মুখটা বিড়াল স্বচ্ছ, খোলা জানালায়
নিষ্প্রভ তারাগুলো সচকিত এবং নির্মিলিত। এবং তুমি হাতড়াচ্ছো
তোমার স্মৃতি
স্বচ্ছ স্বর ভাসে বেলুনের মত।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


