somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০ বছর ধরে একটা লাশ পড়ে আছে

১১ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার তাগাদা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘৪০ বছর ধরে একটা লাশ পড়ে আছে, সেই লাশটার একটা সৎকার আমরা করতে চাই।’
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেন।
রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে ১৯৭১ সালে। তার নামকরণ নিয়েও অনেক কথা আছে—যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ইত্যাদি। এই বিচারটা নানা কারণে বিলম্বিত হচ্ছে। এখন শাস্তি দেওয়ার জন্য একেবারে দাঁতভাঙা প্রমাণ যতক্ষণ না হাতে পাব, ততক্ষণ পর্যন্ত আমরা বিচার চালিয়ে যাব—এভাবে বিলম্ব করা ঠিক না।’ তিনি বলেন, ‘আমরা বিচার করি, তাতে যদি খালাস হয়, খালাস হয়ে যাবে। আমরা একটা সৎকার করলাম। ৪০ বছর ধরে একটা লাশ পড়ে আছে, সেই লাশটার একটা সৎকার আমরা করতে চাই। এ ক্ষেত্রে আমরা আক্রোশ-প্রতিহিংসাবশত কোনো কিছু করব না। তেমনই যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, স্নেহের পাত্র বলে তাদেরও আমরা অনুগ্রহ দেখাব না।’
সাবেক এই প্রধান বিচারপতির মতে, মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করার মতো ক্ষমতা, দক্ষতা ও প্রস্তুতি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। তিনি বলেন, ‘প্রশ্ন হচ্ছে, মানবাধিকার কে সংরক্ষণ করবে? প্রথম করবে দেশের নির্বাহী বিভাগ। বিশেষ করে, আইনশৃঙ্খলা বিভাগ। তার পরে যদি পকেটে পয়সা থাকে, উৎসাহ থাকে, তাহলে আদালত। আদালতের বিলম্ব কাটিয়ে রিট ও রুল পেরিয়ে কখন মানবাধিকার হবে, তা ভগবান জানে। এমন অবস্থায় অসুবিধা হচ্ছে, যাদের প্রথম দায়িত্ব মানবাধিকার সংরক্ষণ করার, তাদের দক্ষতা ও ক্ষমতা যথেষ্ট নয়।’
বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘এনকাউন্টার, ক্রসফায়ার ও অপরাশেন ক্লিনহার্ট—কী সুন্দর সুন্দর নাম! সেই ক্লিনহার্টে একটার পর একটা লোক হার্টফেল করে মারা গেল। তা এতই অবিশ্বাস্য যে সংসদ বাধ্য হয়ে দায়মুক্ত আইন করল, যা খুবই দুঃখজনক। এখন এটা অনেক কমেছে। এটা ভালো।’ তিনি দেশে মানবাধিকার কমিশনের গঠনকে সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×