সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

বাশার

০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:৪৪

শেয়ার করুন:                   Facebook


বাশারের প্রতি আমার কোন বিরাগ নেই। তিনি মৃদুভাষী, মিষ্টভাষী মানুষ। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল থেকে নাম কাটিয়ে অন্য কিছু করার সময় হয়ে এসেছে তাঁর। কমেন্টেটর হিসেবে আতাহার আলির একাকীত্ব ঘুচিয়ে তিনিও এবার গ্যালারিতে মাইক্রোফোনসৈনিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। কারণ তাঁর ব্যাটও তাঁর মতোই মুখচোরা, মিতবাক।

রাগে ক্ষোভে তাকে সেদিন বাছুর বলে ডাকছিলাম। শিং ভেঙে একরকম বাছুরের দলেই ভিড়ে আছেন তিনি। অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা হয়, কিন্তু অভিজ্ঞতা পেটে পেটে রেখে দেয়ার জিনিস না, কাজে কর্মে দেখাতে হয়। ব্যাটসম্যান হিসেবে কাঁচা বলে দুর্ধর্ষ উইকেট কিপার পাইলট তাঁর ক্রিকেটবিমানকে গ্যারেজে রেখে এখন কী করেন খোদা জানেন। তাহলে ব্যাটসম্যান হিসেবে এমন কী পাকামো প্রদর্শন করে বাশার দলে এখনো টিকে আছেন?

দুর্জনেরা বলে, বাশার নাকি মোটামুটি কাজ চালানোর মত ইংরেজি বলতে পারেন বলেই দলে টিকে আছেন। আমি বলি, যদি ইংরেজি নিয়ে এতোই সমস্যা হয় তাহলে একজন দোভাষী রাখা হোক। কিন্তু আমাদের মারকুটে ব্যাটসম্যান ক্যাপ্টেন চাই। যে মেরে মেরে বলের ছালচামড়া তুলে ফেলবে। যার চার ছয় খেয়ে বোলাররা জাঙ্গিয়া তুলে আঁসু মুছবে। একদম মন্দিরাকোপা ব্যাটিং যাকে বলে। লাখে লাখে বল অপূর্ব কায়দায় ঠেকিয়ে শেষে দুবলা বলে রান করতে গিয়ে রান আউট হয়ে (তা-ও প্রবাসী তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে নয়, মাঠে মোহাজির আম্পায়ারের উংলি দেখে) ব্যাট গুটিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়বে, ওরকম রবিউল-টাইপ ব্যাটসম্যানদের আর দলে দেখতে চাই না। তারচেয়ে বাশার কমেন্টেটর হিসেবে নাম কামানো শুরু করুন। আমার বিশ্বাস সে গুণ তাঁর আছে।

বাশার নেমে দাঁড়ান, অন্য কোন গোলন্দাজ ব্যাটসম্যানকে স্থান করে দিন দলে। আপনার কাছে এই অনুজপ্রতিম ভক্তের করুণ আবেদন। কোন অশ্রদ্ধা নয়, শুধু নিষ্ঠুরভাবে জানাতে চাইছি, আপনার অবসরই দলকে বেশি সাহায্য করবে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ২০ টি মন্তব্য
  • ৩৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
comment by: অতিথি বলেছেন: সহমত--

বাশার ভাই, বরং মাইক্রোফোন হাতে যুদ্ধ করুন।

আমরা মন্দিরাকোপা ব্যাটিং দেখতে চাই।
২. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: হিমু বলেছেন: হুঁ, যাকে বলে বেদীভেদী ব্যাটিং!
৩. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
comment by: অতিথি বলেছেন: অই হুমুন্দির ভাই, তোর মন্দিরা ভাবীর নাম লস ক্যা?
৪. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
comment by: অতিথি বলেছেন: সহমত।
৫. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
comment by: অতিথি বলেছেন: খাড়া ক্ষেপিস না, হিমুর উপরে কাসুন্দি দিতে গিয়া রাগের চোটে অইটা লেইখা ফেলছি, সেন্টু খাইস না কইলাম।
৬. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
comment by: অতিথি বলেছেন: মন্দিরা ভেদী ব্যাটিং এ আরেক ভোট ..

কিন্তু সমস্যা হইছে .. টিম প্ল্যানে কোথায় যেন কী সমস্যা আছে ..একদিন পিচ খুঁড়ে পড়ে থাকে তো আরেকদিন "লে উইকেট" বলে দিয়ে আসে জান টা

ভেদী রে ডাকার আগে - কেমনে কী - সেইটা ভেদ করা জরুরি..
৭. ০৩ রা এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
comment by: অতিথি বলেছেন: ধুগো- মন্দিরা ভাবীর "ভাই" কে?
৮. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০১
comment by: অতিথি বলেছেন: , কঠিন পরোশনো ...
৯. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০৫
comment by: অতিথি বলেছেন: শেষ পর্যন্ত মন্দিরা কে ভেদ করলেন , ধুগো ?
সেই এক কান্না দেখেই গলে গেলেন,,
আহ হারে ..
১০. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০৬
comment by: অতিথি বলেছেন: (ক্লোজআপহাসি)
মন্দিরারে বিয়া কব্বেন?
১১. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০৬
comment by: অতিথি বলেছেন: কোপ শামসু কোপা স্ট্য্রাটেজি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খাটেনি। খালি কোপাইলেই হয় না একটু চাষাবাদও করতে হয় (মানে সিঙেলস ডাবলস নিতে হয়)। বাশাররে দোষ দিয়া কি লাভ? তবে ওর জায়গায় কারে অধিনায়কত্ব দিবেন? আমার মনে হয় অধিনায়ক হিসাবে ও ইনোভেটিভ না খুবই রক্ষনশীল।
১২. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:০৯
comment by: অতিথি বলেছেন: ফিলিংলেস- ভাবী বলেন ভাবী
দ্্রোহী- এই আর কি
১৩. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:২৩
comment by: অতিথি বলেছেন: ইংরেজী জানার জন্য যদি ক্যাপ্টেন রাখা হয় তবে আমি ক্যাপ্টেন হইতে রাজী আছি। কয় বলে এক উইকেট হয়,এটা শুধু আমাকে শিখিয়ে দিলেই চলবে।

আমি বাংলা ভাষা সমৃদ্ধ ইংরেজী বলি,সুতরাং দুই ভাষার জন্যই সুবিধা।দু পক্ষই অল্প অল্প বুঝতে পারবে।
১৪. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:২৪
comment by: অতিথি বলেছেন: মন্দিরাকে হিমুর কামড় খাওয়ার জন্য বাংলাদেশে পাঠানো হোক....তত্বাবধায়ক সরকারের কাছে এই আমার জোর দাবী।
১৫. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:২৮
comment by: অতিথি বলেছেন: আরিফ ভাই কথা ফিরায়ে লন কইলাম...।
১৬. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:৩২
comment by: ফারহান দাউদ বলেছেন: অব্জ্বস্ট্রলিয়ার সাব্জ্বথ বাশার ব্জ্বযভাব্জ্বব 2 রান গুলিব্জ্বক 1 রান বানাব্জি ছল তাব্জ্বত মব্জ্বন হব্জি ছল ওর বাতব্জ্বরাব্জ্বগর সমস্যা আব্জ্বছ।মুশফিকুর রহিম ব্যাটসম্যান হিসাব্জ্বব ভাল তব্জ্বব ওর কিপিং গ্লাভব্জ্বস মব্জ্বন হয় সরিষার ব্জ্বতল লাগাব্জ্বনা,ব্জ্বযভাব্জ্বব বল ছাব্জ্বড়।কিপ্পৃ্বব্জচ্ু জাব্জ্ববদ ওমরই বা দব্জ্বল থাব্জ্বক ক্যামব্জ্বন?ঠুকঠুকানি আর সম্মানজানক পরাজব্জ্বয়র ব্যাটিং ব্জ্বতা ওর ব্জ্বট্রডমার্ক,মব্জিগ্দদরাব্জ্বকাপা ব্যাটিং কি ওনাব্জ্বক দিব্জ্বয় হব্জ্বব??
১৭. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৮:৪৩
comment by: হিমু বলেছেন: জেবতিক আরিফ, আপনার মুখে ফুলচন্দন পড়ুক এক বস্তা। আপনি এতো ভালো কেন?

ধূসর গোধূলি, অফ যা।
১৮. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৯:১২
comment by: অতিথি বলেছেন: হিমু,বেশি খুশি হইয়েন না।
কামড়াইয়া মজা পাবেন না।
খালি হাড্ডি...
১৯. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ৯:২৮
comment by: অতিথি বলেছেন: হাড্ডি চুষতে মজা! অবশ্য ফার্মে পালিত হলে ভিন্ন কথা-- (ক্লোজআপহাসি)
২০. ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ১১:২৩
comment by: মুশফিক বলেছেন: সহমত মনের কথা কেমনে কইলেন।অশেষ ধন্যপাতা

 

 


পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৭৬৪৪