সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

ছাগলে শৃগালে যবে গলাগলি

০১ লা মে, ২০০৭ দুপুর ১:২৮

শেয়ারঃ
0 0 0


ধোঁয়াটে কথাবার্তার ভক্ত অনেকেই। কিন্তু মাঝে মাঝে সেই ধোঁয়ার ফাঁকে যখন দুয়েকটা চেনা ছাগুরব ভেসে আসে তখনই আমাদের সুফি মৌতাত ভেঙে যায়। তাকিয়ে দেখি, শৃগালের মুখে ছাগলের বাণী।

ভালোবাসাই ঈশ্বর, কিংবা এ নিয়ে রুমিজামিটমিরা কী বলেছেন, তা নিয়ে পাতার পর পাতা খরচ করে লিখে যাবার পর যখন হঠাৎ করে নব্যরাজাকারদের জনরোষ থেকে আড়ালের এক দর্পী হুহুঙ্কারপূর্ণ লেখা কেউ ছেড়ে বসে, তখন মনটা খারাপ হয়। ছাগচর্মাবৃত শৃগাল নাকি শৃগচর্মাবৃত ছাগল, বুঝতে একটু সময় লাগে।

আসলেই কেন নব্যরাজাকারদের নিয়ে আমরা কথা বলি? কারণ তারা সংখ্যায় বাড়ে। পুরনো রাজাকারগুলি তো আর সংখ্যায় বাড়তে পারে না। কেন আমরা বার বার চিৎকার করি এই নব্যরাজাকারদের মিথ্যাচারিতার আগ্রাসন নিয়ে? কারণ আমরা আক্রান্ত হয়েছি, আক্রান্ত হচ্ছি, এবং শঙ্কা পোষণ করি যে এভাবে চলতে থাকলে আবারও আক্রান্ত হবো। আমরা মূহুর্তে মূহুর্তে প্রতিবাদ করছি মলস্রোতের মতো বয়ে আসা মিথ্যা প্রপাগান্ডা আর গোলাম আজম মতিউর রহমান নিজামীর মতো চিহ্নিত, আত্মস্বীকৃত হন্তারকদের প্রশস্তির। এতে করে যদি সাদিক মোহাম্মদ আলমের গাত্রদাহ হয়, কী অনুসিদ্ধান্ত নেয়া উচিত আমাদের?

শূকরপ্রেম নিয়ে আপনি গর্ব করুন, ক্ষমার হাত বুলিয়ে দিন শূকরগুলির মাথায়, আমরা আপনার মতো ধোঁয়াটে সুফিনীতি আত্মস্থ করতে পারিনা। নব্যরাজাকারদের প্রতিরোধে আপনার কোন কোমল স্থানে আঘাত লেগে থাকলে আমরা নিরুপায়।

লক্ষ করবেন, আমি বলছি অনেকের কথা। আমরা। আমরা, কোটি কোটি মানুষ, যারা আক্রান্ত হয়েছি বারবার, আর প্রতিরোধে বিশ্বাসী হয়েছি। ধোঁয়াটে সুফি বক্তৃতার আড়ালে হন্তারকদের সাফাই গেয়ে তৃপ্ত হওয়া লোকজনকে আমরা মূল্য দিই না আর।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৩১
চোর বলেছেন: স্পষ্টকথন।
ধোয়া সৃষ্টি করতে না পারলে ওদের ভন্ডামির ব্যবসায় খতম।
৩. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৩৮
ফারহান দাউদ বলেছেন: সেটাই। ওদের শাস্তি এখনো দিতে পারিনি বুঝলাম,কিন্তু ওদের যে কুকর্ম সেটাকে আড়াল করে ওদের সম্মানিত করবে সেটাও হতে দেয়া যায়না।
৬. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৪০
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: খাইস্ট্যা কৌতুক বন্ধ কেন জবাব চাই।
৭. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৪২
হিমু বলেছেন: সুমন, সাদিকের শেষ পোস্টটা পড় মন্দিয়া। ঐটার মতো খাইষ্টা কৌতুক আমিও লিখতে পারবো না।
৮. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৪৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আফসোস হয় ।
ক্ষুব্ধ হই,
হালকা ভাবে উড়িয়ে দিতে চাই - পারি না ।

অস্তিত্বের সংকটের প্রলাপ যখন সস্তা সেন্টিমেন্ট হয়ে যায় কারও কাছে, তখন নিজেকেই ধিক্কার দিই ।

কৃতজ্ঞতা এরকম জবাব এর জন্যে ।
৯. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫০
ফজল বলেছেন: হিমু@মন্দিরা বেগমের ক্রিকেট নিয়া একটা টিউটোরিয়াল চাই।
১০. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: সবাই কী এই ভুলটা করছেন না আমার বোঝার ভুল?


"!@@!534090 !@@!534091 !@@!534092" এবং বর্জনকালীন সময়ে হম্বিতম্বি করে নিজের শৃগালত্বের প্রমাণ দেয়া "!@@!534102" কিন্তু ভিন্ন ব্যক্তি ।
১১. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫৬
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমার বোঝার ভুল হলে হিমু ভাই, আগেরটা আর এই কমেন্ট মুছে দিয়েন ।

১২. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:৫৮
ফারহান দাউদ বলেছেন: মারসে রে,কথা তো ঠিকই দেখি অনুভূতিশূন্য,২ জন তো আলাদা। নাকি একজন?
১৩. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:০৪
ফারহান দাউদ বলেছেন: আমি অনুভূতিশূন্য'র মন্তব্য দেখার আগে এই ইন্ট্রোস্পেকশন সাদিক আর সাদিক মোহাম্মদ আলমকে একই ভাবসিলাম,এখন দেখি ২টা ব্লগ আইডি আলাদা। মানুষও কি আলাদা?
১৪. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:০৭
হিমু বলেছেন: উঁহু। দুটিই সাদিকের। দ্বিতীয়টি সাদিক ছবিব্লগ হিসেবে শুরু করলেও সেটি এখন আসলেই অন্যব্লগ।
১৫. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:০৮
সুর বাংলা বলেছেন: খাইসে!
হিয়াল না হাগল! কুনডা!!
১৬. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:০৯
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হ্যাঁ, আলাদা ।
প্রথমজন অনেক আগে থেকেই সুপরিচিত, সিংহপুর প্রবাসী, সুফিবাদ, ধর্ম নিয়ে ল্যাখেন ।

দ্বিতীয়জন উড়ে এসে উল্টোপাল্টা বলে মাত করার চেষ্টা করা কেউ ।
১৭. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:১১
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হিমু ভাই, তাই নাকি?
তাহলে আমার কমেন্ট মুছে দিয়েন ।
একই লোকের দুই সত্তা?

ড. জেকিল এন্ড মিস্টার হাইড ..
১৮. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:১২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হিমু ভাই, আমার কমেন্ট মুছে দিয়েন ।
অন্যেরা যাতে ভুল না বোঝে ।

১৯. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:২১
অরূপ বলেছেন: সাদিক = সাদিক মোহম্মাদ আলম
বিভ্রান্ত হবার কিছু নাই
২০. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:২৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম, অরুপ দা, আমার বুঝতে ভুল হয়েছিলো, থ্যাংকু ।
একি অঙ্গে এতো রুপ - খেয়াল করি নাই ।
২১. ০১ লা মে, ২০০৭ দুপুর ২:৪৬
হোসেইন বলেছেন: সে নিজেই নিজের লেখা পইড়া বুঝতাছে না।
আর আপনে আমি কী কমু।
২৪. ০১ লা মে, ২০০৭ রাত ৯:২৫
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: শূকরপ্রেম করিলে কি ছাগল পয়দা হ্য়?
২৭. ০২ রা মে, ২০০৭ রাত ৩:০৪
উৎস বলেছেন: হয়তো ঘটনার পেছনে আরো ঘটনা আছে।
২৯. ০২ রা মে, ২০০৭ রাত ৮:১৮
হিমু বলেছেন: আমি নিজে সবাইকে দাদা ডাকলেও আমাকে দাদা ডাকে না কেউ, তাই শুনলে অস্বস্তি লাগে। হিমু বলেই ডাকেন, কিংবা হিমু ভাই @ তারেক রহিম।
৩০. ০২ রা মে, ২০০৭ রাত ৮:২৯
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: শূকরপ্রেম করিলে কি ছাগল পয়দা হ্য়?

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ