সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

তাসনীম খলিলকে অবিলম্বে মুক্তি দেয়া হোক

১১ ই মে, ২০০৭ বিকাল ৪:০৫

শেয়ারঃ
0 0 0



সিএনএনের কাছে তাসনীমের স্ত্রী জানিয়েছেন, জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকের চারজন এসে তাসনীমকে গ্রেফতার করে, এবং কী অপরাধে তাঁকে গ্রেফতার করা হচ্ছে তা বলতে অস্বীকৃতি জানায়। তারা আরো হুমকি দেয়, এ ব্যাপারে চুপ না থাকলে আরো অনেক কিছু ঘটতে পারে। তারা সারা বাড়ি সন্ধান করে তাসনীমের পাসপোর্ট, সেলুলার ফোন, দু'টি ডেস্কটপ কম্পিউটার এবং যাবতীয় কাগজপত্র আর সিডি নিয়ে যায়। সম্ভবত তাসনীমকে সংসদভবনসংলগ্ন আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।


তাসনীম খলিল একের পর এক অনুসন্ধানী রিপোর্ট দিয়েছেন বাংলাদেশে মানবাধিকার লুণ্ঠন ও আইনশৃঙ্খলারক্ষায় নিয়োজিত সশস্ত্র শক্তির হাতে নিগৃহীত বা নিহত মানুষদের ওপর। রাজনৈতিক লুটেরাদের নিয়েও তাঁর সাহসী লেখাগুলি আমাদের মুগ্ধতা জয় করেছে। তাসনীম একজন সাহসী মানুষ, যে সাহস আমরা অনেকেই নিজের মধ্যে লালনে অক্ষম।


তাসনীম খলিলকে অবিলম্বে বিনা নির্যাতনে মুক্তি দেয়া হোক।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১১ ই মে, ২০০৭ বিকাল ৪:২৮
ধুসর গোধূলি বলেছেন: সংসদ ভবন আর্মি ক্যাম্প!
কোথায় জানি পড়েছিরে। একাত্তুরের দিনগুলি-তে কি?
৫. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:১০
শমিত বলেছেন: স্বৈরাচারী রাষ্ট্রশক্তি সকল সীমানাতেই ঘৃণিত । তাসনিম খলিলের প্রতি অকুন্ঠ সমর্থন রইলো ।
৬. ১১ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৩
দীক্ষক দ্রাবিড় বলেছেন: আসুন অন্তত: ২৪ ঘন্টা উত্সর্গ করি তাসনিম খলিলের জন্য। প্রতিবাদ করি। স্থগিত রাখি অন্য লেখা। অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই।

 

মোট সময় লেগেছে ০.৯৬৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ