এইবার ঈদের বন্ধে আপনি কি করছেন?
নিশ্চিত ঘরে বসে অলস সময় কাটাবেন, ইন্টারনেট আসক্ত মানুষগুলো দীর্ঘসময় টেলিফ্লিম নাটক আনন্দমেলা দেখতে পারবেন না।
আমি এবার ঈদে চোখ রাখবো সামহোয়্যার ইনের তেকোনাভিশনের পর্দায়।
তথ্যপ্রমাদ ঘটতে পারে। কোনো অনুষ্ঠানের সময়সূচি দেওয়া থাকলেও সেটা যে প্রচারিত হবে এমনটা আশা করাও ভুল হবে। তবে বিকল্প যে অনুষ্ঠান প্রচারিত হবে সেটাও চমৎকার।
অনুষ্ঠানসূচি ঘোষণা করেছেন নাজন্মানো আব্দুলের মা। আর অনুষ্ঠানের অঙ্গসৈষ্ঠ্যব এবং স্টেজ ডিজাইন করেছেন দুরে যা মাহবুবা।
এবার ঈদে তেকোনাভিশনের পর্দায় শুধু জটিল মর্মস্পর্শী টক শো প্রচারিত হতে পারে,
নিয়মিত প্রচারিত অনুষ্ঠান যন্ত্রজীবন,
"যন্ত্র কিভাবে কাজ করে, কার যন্ত্র কে মারে" এসবের প্রচারণাও থাকবে।
ঈদের বিশেষ আকর্ষণ " প্রকৌশল বিশ্ববিদ্যালয় গাঁজার ধোয়ায় অন্ধকার" এই বিষয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হতে পারে।
পরবর্তী অনুষ্ঠানসূচি দেখবার জন্য যেখানে চোখ রাখবেন সেটা নিজ দায়িত্বে রাখবেন। অন্য কোনো কিছু দেখে ফেললে প্রতিবেদক দায়ী নয়।
আবার দেখা হবে, সে পর্যন্ত চোখ রাখুন সামহোয়্যারের পর্দায়, দেখতে থাকুন তেকোনাভিশন।
ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


