somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাময়িক পোষ্ট-

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুর নুর তুষার সাহেব একটি লিখা দিয়েছেন, টিভি সেলিব্রিটি মানুষটি নির্ঝঞ্ঝাট থাকতে ভালোবাসেন, তার মন্তব্যের ঘরে সবাই সমাদৃত নয়, তিনি ভেবে চিন্তে- মন্তব্য পড়েন, পড়ে প্রকাশযোগ্য মনে হলে তা প্রকাশিত করেন, এইসব সুশীল কাজ কারবার করে ব্লগের জামাতীরা। অন্তত সুশীলতায় জামাতী এবং তুষারের মানসিক অবস্থান একই।
আমি অশীল মানুষ, তার উপরে ঘুমের সামান্য আগে মন্তব্য করে ঘুমাতে যাবো ভেবেছিলাম।

সুতরাং নিজেই নিজের ঘরে মন্তব্য জমিয়ে রাখলাম। আমার ব্লগে অবশ্য তুষার সমাদৃত, অশীল মানুষ আমি কাউকে ব্লক লিস্টে রাখি না, কারো মন্তব্যই আমি অপ্রকাশিত রাখি না, মডারেশনমুক্ত পাতায় তিনি মূল্যবান মন্তব্য করে যেতে পারেন।

রিকশাওয়ালাদের ক্লোজ আপ ওয়ানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা তো আছেই সামান্য। বিষয়টা মিডিয়ায় আসবার আগে এটা সাধারণ একটা অনুষ্ঠানই ছিলো। উদ্যোগটা যারা নিয়েছিলো তারা চমৎকার একটা উদ্যোগ নিয়েছিলো।
এটিএন বাংলার পৃষ্টপোষকতা পেয়ে এটা হয়তো সমস্ত বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল দর্শকদের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। আপনার আপত্তি ঠিক কোন খানে বুঝলাম না। মূলত আপনার আপত্তির জায়গাটা কোথায়? রিকশাওয়ালাদের চিহ্নিত করা হলো পেশাজীবি হিসেবে এটাতে না কি রিকশাওয়ালা শ্রেণীর মানুষদের নিয়ে একটা আলাদা গানের অনুষ্ঠান হলো সেটাতে?

ক্লোজ আপ ওয়ানের মানুষগুলোও আমাদের মতোই সুবিধাভোগী শ্রেণীর প্রতিভূ, এই হাহাকার, এই মানবিকতার ছ্যাবলামি করেই নিজের বিবেক পরিস্কার রাখে, সার্ফে কেচে রোদ্দুরে শুকিয়ে পরের দিন অমানবিকতার মুখোশটা চেহারায় লাগিয়ে রিকশাওয়ালার গালে ঠাপ্পর কষায়।

টিভিতে মুখ দেখিয়েছে বলে রিকশাওয়ালা তার পেশায় ফেরত যেতে পারবে না? আপত্তি কি এখানে? না কি আপত্তি বিচারকের সাথে সামাজিক সম্পর্ক স্থাপিত হওয়ার পরে ঈদের দিনে বিচারক সেই রিকশায় চড়েছেন সেটাতে?
আপনার নাকিকান্না শুনে এমনটাই মনে হলো আদতে। রিকশাওয়ালার কাজ রিকশাওয়ালা করছে। তার তো তেমন সামাজিক উত্তোরণ ঘটে নি। টিভি নাটকেও অভিনয় করে কিছু রিকশাওয়ালা। তাদের রিকশায় উঠে নাটকে অভিনয় করাটাকে এরপরে আপত্তিকর মনে হবে।
আপনাকেও টিভিতে দেখায় সেলিব্রিটি হিসেবে, এরপরে রিকশাওয়ালাও সেলিব্রিটি হলো। সেলিব্রটিজমের অহংএ ফোস্কা পড়লো নাকি ভাইটু?

যাই হোক আমি যা বলছিলাম, সেই বিচারক হয়তো নিজস্ব জীবনে অনেক রিকশায় উঠেছে ভবিষ্যতেও অনেক রিকশায় উঠবে। রিকশাওয়ালার গানের প্রতিযোগিতায় বিচারক হয়েছিলো বলে তার রিকশা চড়ার উপরে বিধিনিষেধ আরোপিত হওয়াটা নেহায়েত অযৌক্তিক হয়ে যাবে। তবে একটাই অনুরোধ থাকবে বেচারা যেনো এই সম্পৃক্ততার জন্য রিকশা ভাড়া কম না দেয়।

আর আপত্তিকর সুশীলতার জায়গাটা যদি হয় ঈদের দিনে রিকশা চালানো তাহলে আপনেরে উব্দা করে পাছায় থাপড়ানো দরকার, আপনের বিশাল গাড়ীটি রাস্তায় চলে, সেটার ঘোলা কাচ , বিষয়টা সত্য- তবে সেই ঘোলা কাছের সামনে দিয়েও দেখা যায় অনেক রিকশাই ঢাকা শহরের রাস্তায় ঈদের দিন চলেছে।

পণ্যায়নের বিষয়টাতে আপনার আপত্তিকে গ্রহনযোগ্য বিবেচনা করা যায়। অন্তত রিকশাওয়ালা সজ্ঞানে এবং নিজস্ব সম্মতিতে যদি টিভির সামনে এই নাটকে অংশগ্রহন করতে রাজি হয় এবং তাতে যদি তার নিজস্ব সম্মান ক্ষুন্ন না হয়, ভাইটি আপনার সম্মানে আঁচড় লাগে কেনো?
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×