somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাম্বু ক্যাসেলের সামনে কামার্ত চোখ

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা সারি বেঁধে অপেক্ষা করে, তাদের কামার্ত চোখ উন্মুক্ত সবকিছুই অবলোকন করে লোভীর মতো। তাদের পালা আসে একসময়, তারাও অবশেষে স্পর্শ্ব করতে পারে এবং বীভৎস উল্লাসে ফিরে আসে। দৃশ্যটা প্রতিদিনের। তারা এটার অপেক্ষাতেই থাকে সারাবছর, এটার জন্যই সারাদিন উপবাসী কাটায়।

ব্যাম্বুক্যাসেলের সামনে দাঁড়িয়ে নিজের কাছে নিজেকে অচেনা লাগে। রীতিমতো প্রতিযোগিতা করে মানুষ ইফতারি কিনছে, পায়ে পা লাগিয়ে, কানুই দিয়ে গুঁতিয়ে সামনে যাওয়ার লড়াই, ভালো এক টুকরো মাংসের জন্য বিক্রেতাকে হুঙ্কার দিয়ে ওঠা মানুষগুলোর ভেতরে সংযম নেই, কিংবা আমাদের অসংযমী চরিত্রই প্রকটভাবে প্রকাশ্য করে তুলে ইফতারি বাজার।

পবিত্রতা প্রতিষ্ঠিত হচ্ছে কিংবা হয়ে গেছে, তবে মানুষের সীমাহীন অসংযম কমে নি, অসংযত মানুষগুলো দিনান্তে কোনোক্রমে সূর্য্য ডুবে যাওয়ার অপেক্ষায় আছে, এরপর ছুড়ি-কাঁটাচামচ আর হাত দিয়ে খাপিয়ে পড়বে, বুভুক্ষের মতো ছিড়ে খাবে মুরগির সীনার মাংস, পোড়া মুচমুচে কাবাব।

রমজান এসেছে, মাহে রমজান, সবর আর সংযমের শিক্ষা দিতে। একজন মানুষ তার উপাস্যের অনুগ্রহ কামনা করে সারাদিন অভুক্ত থাকবে এবং যাবতীয় ভোগ বিলাস থেকে বিরত থাকবে, এই ভোগনিরত থাকা মানুষগুলো তাদের উপাস্যের কাছে পরম আদরনীয়। ইশ্বর তাদের পুরস্কৃত করবেন, এই সংযত আচরণ যেনো তারা দীর্ঘ দিন চালিয়ে যেতে পারে তাই প্রতিবছর একটা নির্দিষ্ট সময়েই রমজান ফিরে আসে,

ধর্মীয় দিক থেকে এটা একটা প্রশিক্ষণ, প্রতিবছর ১ মাসের সংযম প্রশিক্ষণ শেষে মানুষ, অন্তত ধর্মপ্রণেতার আশা, সংযত হবে জীবনযাপনে। তবে বাংলাদেশের মানুষদের এই মাহে রমজানের বিকৃত উল্লাস হয়তো তার কাম্য ছিলো না। এই মাসটা অদ্ভুত, ব্যক্তিজীবনে এবং সামাজিক জীবনে অপরাধ এবং অসংযম বেড়ে যাওয়ার মাস এটা । বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবহুল সময় এই রমজানের ৩০দিন।

আমি ব্যাম্বুক্যাসলের সামনে থেকে এগিয়ে যাই, ঠিক তার সামনেই একজন হাত পেতে দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক পরিস্থিতি বাংলাদেশে এখন, একদল মানুষ সারাক্ষণ হাতে পেতে দাঁড়িয়ে আছে , এবং সে হাতে নিয়মিত খুচরো পয়সাও পড়ছে, পার্কে ছেলেরা খেলছে হাসিমুখে, তাদের সামনে দিয়ে মানুষ এগিয়ে যাওয়া মাত্রই খেলা ফেলে তারা ছুটে আসছে, হাত পেতে দাঁড়াচ্ছে এবং সে হাতে পয়সা পড়লে তারা আহ্লাদিত, না পড়লেও তারা পুনরায় ফিরে যাচ্ছে খেলায় এবং পরবর্তী শিকারের অপেক্ষা করছে।

মানুষের এই বীভৎস উল্লাসে সঙ্গী হয়েছে যাবতীয় গণমাধ্যম, রমজান উপলক্ষে বিশেষ বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, টিভিচ্যানেলের উপস্থাপিকাদের মাথায় উঠেছে ওড়না, চ্যানেলের পাশে একটা বিশেষ লোগে স্থান পেয়েছে, আমরা পবিত্র অসংযমী হয়ে উঠছি ক্রমশ।

আমাদের জীবনে প্রতিবছর ফিরে আসুক মাহে রমজান।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×