অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

ডিলেরিয়াম-

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

শেয়ারঃ
0 0 0

কোনো কোনো দিন সকালেই রবি বুড়ো মাথার ভেতরে ঢুকে যায়, সারাদিন গান গায়, তখন অন্য কিছুই ভালো লাগে না। সকাল বেলা রবি বাবু তার তানপুরা নিয়ে মাথার ভেতরে বসত গড়েছেন, আমি তার টুংটাং শুনে রাস্তায় নামলাম। নেমেই আশ্চর্য হয়ে দেখলাম, কি চমৎকার অদ্ভুত ঝকঝকে একটা দিন। রৌদ্রের চনমনের গন্ধ ভাসছে বাতাসে। এমন দিনে শহরের সবকটা নোংরা ডাস্টবিনের পাশে অলৌকিক চন্দ্রমল্লিকা ফুটে উঠে থরে থরে- আমার রোজকার পথ ভুলে হারিয়ে যেতে ইচ্ছা করে তোমাকে নিয়ে।

অদ্ভুত উপভোগ্য দিনটাকে নিজের মতো ভোগ করতে ইচ্ছা করে আমার, যে উজবুক সকালে বালিশটা গুছিয়ে জানালা দিয়ে আকাশ দেখে বললো বাহ কি চমৎকার দিনটা এসো আরো কিছুক্ষণ পাশাপাশি শুয়ে থাকা যাক, তার কথা না বলি, বরং এমন অদ্ভুত দিনে রোদ্দুরে চামড়া সেঁকে আমরাও বুনো হয়ে যেতে পারি, উদাম শুয়ে থাকতে পারি কোনো নদীর চরায়।

হাওয়ার নৌকায় ভেসে ভেসে তোমার দরজায় পৌঁছাবো? তোমার ব্যস্ততা সাঙ্গ হলে বুঝলে মেয়ে, ঠিকই একদিন তোমাকে ইলোপ করে নিয়ে যাবো অজানায়, তোমার এপয়ন্টমেন্ট বুকের সবকটা পাতা অদৃশ্য কালিতে মুছে দিয়ে ঠিকই একদিন সারাদিন তোমার হাত ধরে পাশাপাশি হাঁটবো নিজের সীমানা ভুলে ততদুর যতদুর একদিনে হেঁটে যাওয়া যায়, তারপরতো অনিবার্য গন্তব্যে ফেরার সময় হয়ে যাবে।

ভালোবাসা জ্বরের মতো ঘোর, প্রবল জ্বরের ঘোরে আচ্ছন্ন সারাদিন, আর তুমি ক্ষীণকায়া স্রোতস্বীনি, ভীষণ তৃষ্ণার্ত হয়ে তীরে বসে আছি, দিগন্ত থেকে ভেসে আসে তোমার কণ্ঠস্বর আর আমি তোমার দিকে ছুটতে থাকি, দিকচিহ্নহীন আমার দুচোখের সীমানা জুড়ে শুধু তোমার মুখ, মেয়ে তুমি আমাকে অন্ধ করে দিয়েছো-
আর তখনই নিজেকে আবিস্কার করলাম হাসপাতালের বারান্দায়, শুয়ে আছি, সাদা এপ্রোন পড়ে তুমি হাসি মুখে গল্প করছো, জানো প্রেমিকের বুক জুড়ে শুধু না দেখা হওয়ার হাহাকার আর মিলনের দীর্ঘশ্বাস।

আমার মৃত্যু হলো ভালোবাসার জ্বরে মৃত্যুসঞ্জীবনি সুধা অধরে তোমার, তুমি স্পর্শ্ব করলে না বলেই আমাকে টেনে নিয়ে গেলো ওরা লাশ কাটা ঘরে আর তুমি ছুড়ি হাতে আমার সামনে দাঁড়লে,
দেখি তোমার বুকের ভেতরে কতটুকু জুড়ে আমি।

তোমার ফোন বেজে উঠলো, তুমি চলে গেলে আর তোমার ছায়ার নৃত্য দেখি চারপাশে-
আমি সেই কবে থেকে প্রতীক্ষায় আছি কবে তুমি নিপূন অস্ত্রোপচারে ভেতরে থেকে মুছে দিবে না পাওয়ার দীর্ঘশ্বাসগুলো। তুমি হাওয়ায় আঁচল উড়িয়ে দিলে আমি ঠিকই ভালোবাসার ডান ধরে উড়ে যেতে পারি মেঘের কাছাকাছি।

সেই থেকেই আমাকে ঘিরে আছে অনন্ত শীত

হিমাগারে শুয়ে আছি মাথার কসম
মৃতদেহ চায় তোর শরীরের ওম।

 

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
দন্ডিত বলেছেন: বস আপনার সাথে পরিচিত হতে পারলে খুশি হতাম:)
৪. ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১১
যীশূ বলেছেন: হিমাগারে শুয়ে আছি মাথার কসম
মৃতদেহ চায় তোর শরীরের ওম।
---------------------------------------------------------------------------------

দারুন!
৫. ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
স্বপ্নময় বলেছেন:
অনেক অনেক অনেকদিন পর রাসেলকে ফিরি পাইছি।

অসাধারণ লাগছে লেখাটা।

সেরম।!

পিচকি কেমন আছে?
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: মজায় আছে,

 

মোট সময় লেগেছে ০.৯১০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ