অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৩

শেয়ারঃ
0 0 0

২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি । ২ছ. প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া কোন পোস্ট দেখবার লিংক সম্বলিত পোস্ট আমরা সরিয়ে দিতে পারি ।

কোন এক শ্রেণী সব সময়ই কোনো এক অদ্ভুত নিয়মে ধর্মীয় বিশ্বাসধারণকারী একটি শ্রেণী, তাদের ধর্মীয় অনুভুতি একটু কিছু হলেই আক্রান্ত হয় এবং আহত হয়ে যায়, ধর্ম এবং কোমল ধর্মানুভুতি সম্পন্ন মানুষের অন্তত তথ্যপ্রযুক্তির উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থায় বসবাস করা উচিত নয়, কিংবা যারা নিতান্ত ঠেকায় পড়ে হলেও অতিসুক্ষ্ণ এবং স্পর্শ্বকাতর ধর্মানুভুতি নিজে জীবনযাপন করেন তাদের উচিত ইন্টারনেটে প্রবেশের সাথে সাথে আশে পাশে এম্বুলেন্স রেডি রাখা, যেকোনো মুহূর্তে আহত হয়ে বিদিকিচ্ছিরি একটা ঘটনা ঘটে যেতে পারে-

ইনকিউবিটরে রেখে দেওয়া যেতে পারে ধর্মগ্রন্থকে। কিংবা শুধুমাত্র আস্তিক এবং যেকোনো একটি ধর্মে বিশ্বাসী মানুষদের ব্লগে এক্সেস দেওয়া উচিত, ব্লগের অন্তর্ভুক্তির জায়গায় ধর্মীয় পরিচয় এবং সেখানে আস্তিকতায় টিক দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া প্রয়োজন।

অত্যাধিক ধর্মপ্রচারের চাপে আমার অবিশ্বাসী মনে আঘাত লাগে, আমার অবিশ্বাসী নাস্তিক্য অনুভুতি আহত হয় কোরানের আয়াতের অত্যাচারে- এই বিবেচনা কোনো পোষ্ট কি প্রথম পাতা থেকে সরিয়ে দিবেন মাননীয় মডারেটর?

অ:ট: মনির হাসান ব্যাক আপ নিয়ে রাখো পোষ্টের ভবিষ্যতে যা যা পাবে না, সেটা আগেই কপি করে অন্য কোথাও জমা রাখো, এখানে আর কয়দিন পর লাইভ ওয়াজ মেহফিল এবং জঙ্গীবাদি প্রচারণার বাইরে ভালোবাসা এবং এইসব বালছাল ব্যতীত অন্য কোনো লেখা খুঁজে পাবে না।

হ্যাপি ব্লগিং সবাইকে।

http://raselpervez.amarblog.com/

আমার ব্লগে স্বাগতম সবাইকে- যারা এত দিন আগ্রহ নিয়ে পড়েছেন আমার লেখা, যারা ভালো বলেছেন এবং যারা খারাপ বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে আসলে সভ্য মানুষের লেখবার কোনো পরিবেশ নেই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১১
কফি হাউজের আড্ডা বলেছেন: গোয়ার জীবনি
দেশপ্রেমিক গোয়া
৭১ এ রাজাকাররা কোন ভুল করে নি
নিজামি বংশদন্ডসূত্রে আমার বাবা, একজন মহাপুরুষ

এমুন লেখা, পোষ্টার কারিদের লেগেও কি যুক্তি দিয়ে আলুচনা করবেন? নাকি ব্যান চাইবেন? নাকি গদাম দিবেন? নাকি বুকে জড়াইয়া ধইরা কইবেন, 'বুকে আয় ভাভুল'?

দেশপেমের অনুভুতি, চেতনা অনুভুতি, বাঙ্গালি বাংলাদেশি অনুভুতি, মুক্তিযুদ্ধের অনুভুতি এত সব অনুভুতি থাকবার পারলে আর এত সব অনুভুতিতে আঘাত লাগবার পারলে ধর্মীয় অনুভুতির কি দুষ?
৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১২
সততার আলো বলেছেন: আল্লাহ হাফেজ। আল্লাহ আপনার মঙ্গল করুক।
৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৩
আশিক১১৪ বলেছেন: অবিশ্বাসীরা সভ্য হয় নাকি?
আগে বিশ্বাস ফিড়িয়ে আনুন তারপর সভ্যতার দাবিদার হোন।
ভাল থাকবেন।
শুভ হোক পথ চলা।
৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫
ইমদাদ৩০০৯ বলেছেন: রাজাকাররা বিদায় হোক.........
৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৬
রাসেল ( ........) বলেছেন: কোরবানীর আগে আগে দেখছিলাম দেশে কাঁঠাল পাতা সঙ্কট, কাঁঠাল পাতা সঙ্কটের কারণটা এখন বুঝলাম। :D
৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২০
ব্যানেট বলেছেন:
এভাবে যাওয়া কে যাওয়া বলে না।

আপনার ব্লগিং আই ডি আর পার্সওয়াড় টা দিয়ে যান।

তারপর আপনাকে বিদায় জানানো হবে।
১০. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২২
লাল সাগর বলেছেন: আহারে বেচারা :( :( আফসুচ।

বেদে কয়টা ঈশ্বরের কথা আছে --- তাই নিয়ে পোষ্ট দিছিলাম । সেটাও ডিলিট করে দিছে।

সব ধরনের ছাগুরাই এই ব্লগে উপস্থিত।
১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৩
কাব্য বলেছেন:
খুদাপেজ !! তো কয়দিনের ল্যাইগ্গা ???
১২. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৫
তুষার লাল শাহা বলেছেন: আসলে সভ্য মানুষের লেখবার কোনো পরিবেশ নেই। ঠিক ক থাই বলেছেন।
১৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৫
ময়ুরবাহন বলেছেন: ধর্ম ছাড়া অন্য কিছু লিখুন তাহলে ৷
১৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৭
ব্যতিক্রমী বলেছেন: আমার একবার এক লোকের মন্তব্যের প্রতিবাদ করে পোস্ট দিয়েছিলাম। ফলাফল--- পোস্ট ডিলিট
" --- ওয়াচ ১৬৮০ ঘন্টা

আবার অন্য প‌্রসঙ্গে একটা পোস্ট দিয়েছিলাম।
ফলাফল--- ২১ দিন পর মডারেশন
" --- পোস্ট ডিলিট
" --- জেনারেল ৭ দিন


জয়তু সামহোয়্যার
ভালো লিখার দরকার নাই আর।

আপনার লেখার কি ভক্ত হব; আপনারই ভক্ত আমি। প্রতিবাদী ব্লগার সর্বদাই আমার প্রিয়।
১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: আশা করি , এটা কোন নাটক না । নাটক দেখতে ভাল্লাগে না ।
খুদাপেজ
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: এইটা একটা সাধারণ ভদ্রতাসূচক পোষ্ট,

কেউ কেউ মাঝে মাঝে হঠাৎ কইরা জিগায়া বসে কেন লিখি না এইখানে,
সামহোয়্যারে না লিখার অনেক কারণই আছে, সেইসব বিস্তারিত জানানোর উপায় থাকে না, সুতরাং এইটা বিশেষত তাদের জন্য, যারা আমার লিখা পড়বার অপেক্ষায় থাকে, যারা আমার জন্য অপেক্ষা করে না কিংবা অপেক্ষায় থাকে না তাদের জন্য তেমন কিছু বলবার নেই-

তাদের জন্যই বলা এবং নিজের পরবর্তী ঠিকানা জানানো, যদি তাদের ইচ্ছা হয় তাহলে তারা সেখানে গিয়ে পড়তে পারে-

এখানে লিখছি না কারণ এখানের পরিবেশ সভ্য মানুষের লেখার উপযুক্ত নেই এখন।

১৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩০
হোসাইন১৯৫০ বলেছেন: আপনেরে আমি থাকবের লাইগা কইতাম । কিন্তু এখন কমু না ।
কারন----
১। আপনার পোস্টের শিরোনামের জন্য ।
১। আপনি আমুর মার্কেটিং করছেন । আমুতে তো সারাদিন কাইজ্জা হয় ।
২। গতকাল রাতের আমার একটা পোস্ট মডুরা নিষিদ্ধ করছে । কারন , আমি ও সহগামী কয়েকজন ব্লগার নব্য ব্লগীয় রাজাকারদের তালিকা প্রস্তুত করতেছিলাম । আমি মুছে দেয়ার প্রতিবাদ করি নাই , কারন , ওইটা আসলেই বেশি আক্রমণাত্নক হইতেছিল ।
আপনার উচিত ছিল আপোষে যাওয়া ।
৩। আপনের পোস্ট আমি পড়ছি । আপনে লেখায় আক্রমণাত্নক ভঙ্গি ব্যবহার করেন । যেকোন বিষয়েই বিরোধীতার ক্ষেত্রে যুক্তি ব্যবহার করা উচিত । আপনি আক্রমণ করছেন ।
যান গা ।
ভাল থাকেন ।
১৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩১
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: চলে যখন যাবেনই, আর হয়তো আপনার লেখা এখানে পড়া হবে না।

ভালো থাইকেন।
১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
মইনুল িমঠু বলেছেন: দূরে গিয়া মর নাইলে আবার গন্ধে টিকতে পারুম না । উহ: এখন ই দেখি পচা গন্ধ ছুইটা গেছে.........
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৬
হোসাইন১৯৫০ বলেছেন: আপনে লিখছেন----------------
বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ
http://raselpervez.amarblog.com/ আমার ব্লগে স্বাগতম সবাইকে- যারা এত দিন আগ্রহ নিয়ে পড়েছেন আমার লেখা, যারা ভালো বলেছেন এবং যারা খারাপ বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে আসলে সভ্য মানুষের লেখবার কোনো পরিবেশ নেই।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আপনার কথার তাফসীর হল------
সভ্য মানুষ সামুতে লিখার পরিবেশ নাই কিন্তু আমুতে আছে ।
আমুতে মিয়া ভাই সারাদিন গাইল্লানি হয় ।
সামুতে তেমন দেখলাম না ।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
যান গা আপনে ।
বাই বাই ।
২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪০
শাওন বলেছেন: মেহরাব ভাইয়ের কথাটিই বলতে চাইছিলাম ।
বাই
২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪১
ষাটোর্ধ্ব যুবক বলেছেন: আপনি লিখেছেন----------------
বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ।

তাহলে যারা সামুতে লিখছেন তারা সবাই কি অসভ্য?
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: "এইখানে সভ্য মানুষের লিখবার পরিবেশ নাই,"

এইটা উপলব্ধিতে যখন আসবে তখন আমরা আলোচনা করবো। আপাতত দেখা যাচ্ছে আপনি নিজেকে সভ্য দাবি করছেন এবং এখানে যে বিদ্যমান পরিবেশ সেটার আঁচ উপলব্ধি করতে পারেন নাই,

২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫০
তুষার লাল শাহা বলেছেন: আমিও আপনার দলে যোগ দেব ভাবছি দুই দিনে বিরক্তি এসে গেছে.।।।
২৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৩
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ব্যাপক বিনুদন। যার লিখায় বালছালের ছড়াছড়ি সে আবার সর্ভতার দোহাই দেয়।

আল্বিদায়।




২৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
অলস ছেলে বলেছেন: ভালো লাগছে না খারাপ লাগছে কোনটাই ক্লিক করতে পার্লাম না। একদিকে আপনার মত একচোখা কমই দেখা যায়। অন্যদিকে আপনার শক্তিটাকেও সম্মান করি। বিশেষ কৈরা একইঞ্চি দিয়া হিমালয় ছেন্দা করার সেই ঐতিহাসিক থিওরী যে কাউকে জায়গার উপ্রে একশ ডিগ্রি বার্ণ করার জন্য উপযুক্ত সেইটা বাস্তব জীবনে কয়েকবার প্রমাণ পাইছি। কৃতজ্ঞতা থাকলো।

যাউকগা, খুদাপেজ।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: হ, আমি ভাবতেছি এইবাস চোখের পাশে একটা আয়না রাখবো তাইলে দুইচোখা মনে হইলেও মনে হইতে পারে।

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: দোকান বন্ধ কইরা দিলাম।

২৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
অলস ছেলে বলেছেন: দুইদিন পর যথাসময়ে থাকি কি না থাকি ঠিক নাই, তুষার লাল সাহাকে ও খুদাপেজ। আপনি যদি আবার আসেন, তখন স্বাগতম, আবার যখন যাইবেন, তখন খুদাপেজ। যতবার আসবেন হাজার বছর ধরে ফিরে ফিরে, ততবার স্বাগতম, কারণ যতবার যাবেন, ততবারই খুদাপেজ। খুদাপেজ দিতে বড় ভালো লাগে।
২৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
সাইফ সামির বলেছেন:

"এখানে আসলে সভ্য মানুষের লেখবার কোনো পরিবেশ নেই।"

'আমারব্লগ' কতটা সভ্য?

এখানের মন্তব্যগুলো দেখুন... http://writer74.amarblog.com/posts/22233/

অতএব, সব দোষ ব্লগ ঘোষরে দিয়া লাভ নাই! ব্লগারদের মননে দোষ আছে! এই সব শিক্ষিত অসভ্যরাই অধিক ক্ষতিকারক!
৩০. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
ক্যামেরাম্যান বলেছেন: রাসেল আপনি লেখেন ভালো তাতে সন্দেহ নেই। কিন্তু আপনি ই একমাত্র সভ্য মানুষ এই চিন্তাটা খূবই বাজে। আপনি নাস্তিক হতেই পারেন, তাতে দোষ নেই, দোষ নেই আস্তিক হওয়াতেই সমস্যা হলো নিজের অবস্থানকে সঠিক ভেবে আক্রমনাত্বক হওয়া। এখানে একজন নাস্তিক আছেন "নাস্তিকের ধর্মকথা" তার পাশে দাড়িয়ে নিজেকে একটু মেপে দেখুন। তার লেখায় অনেক আস্তিক এসে আলোচনা করে যায়। সেখানে তো কোন সমস্যা হয় না। আপনার বেলায় কেন হয় ? কারণ আপনি আসলে ধর্মান্ধদের ঠিক বিপরীত একটি প্রতীক। একজন ধর্মান্ধ আর আপনার মধ্যে বোধের পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নেই। ধর্মান্ধ উগ্র মতাবলম্বী, আপনিও উগ্র। যুক্তি দিয়ে কথা বলার চেয়ে আক্রমন করতে পছন্দ করেন বেশী। ধর্মান্ধ পরিত্যাজ্য হলেম আপনিও পরিত্যাজ্য।

ভাল থাকুন।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: আমি নিজের সভ্য দাবি করতেই পারি ,
একমাত্র কই নাই, কইছি সভ্যদের অনুপযুক্ত, এইটা আইজকা আমার উপলব্ধিতে আইছে,আর কয়দিন পরে অনেকের উপলব্ধিতে আসবে,

ধরেন বান্দরের ল্যাঞ্জে মোররা বাইন্ধা দিয়া ছাইড়া দিলে যা হইবো এইখানের পরিবেশের অবস্থা এইরকমই, মাদারীর কোনো পাত্তা নাই,

৩১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আপনি যদি আবার আসেন, তখন স্বাগতম, আবার যখন যাইবেন, তখন খুদাপেজ। যতবার আসবেন হাজার বছর ধরে ফিরে ফিরে, ততবার স্বাগতম, কারণ যতবার যাবেন, ততবারই খুদাপেজ। খুদাপেজ দিতে বড় ভালো লাগে............

কমেন্টে ঝাঝাঝাঝাঝা
৩২. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০১
না বলা কথা বলেছেন: আসতালাভিসতা----------বাই টা টা।
৩৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩
নিশিবাস বলেছেন: goooooooooooooooooooooooooooddddddddddddddddd byyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৩
আকাশ_পাগলা বলেছেন: ধন্যবাদের জন্য ওয়েলকাম।
৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
বিবর্তনবাদী বলেছেন: আশা রাখি কথা রাখবেন।
৩৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
সুধাসদন বলেছেন:
লেখক বলেছেন, অত্যাধিক ধর্মপ্রচারের চাপে আমার অবিশ্বাসী মনে আঘাত লাগে, আমার অবিশ্বাসী নাস্তিক্য অনুভুতি আহত হয় কোরানের আয়াতের অত্যাচারে- এই বিবেচনা কোনো পোষ্ট কি প্রথম পাতা থেকে সরিয়ে দিবেন মাননীয় মডারেটর? ......................

অবশ্যই তা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার অধিকার মডারেটরের আছে।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: তাই না কি?
এই রকম কোনো কিছু আসলে এখনও দেখি নাই। সেইরকম উদাহরণ দেখতে পাইলে ভালো হইতো।

৩৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২০
তুষার লাল শাহা বলেছেন: যাই বন্ধুরা আমাকে এখানে পাইবেন .।.।।

http://labyrinth123456789.amarblog.com/
৩৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৩
ফারহান দাউদ বলেছেন: হ, ব্লগ থাইকা একটা মহাসভ্য বিদায় নিতাসে। খুদাপেজ, অন্য যে নিকে আইবেন সেইটা জানায়া দিয়েন।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: তোমারে মিসাইতেছিলাম।

অন্য নিকে আইলে তো বুঝবাই, ঠিক না?

৩৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৯
নাঈম বলেছেন: মাইনাস সহ খুদাপেজ........
৪১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
তুষার লাল শাহা বলেছেন: আপনা গ রে ছাইড়া যাইতে কষ্ট লাগতাছে আফসুস একবার থাকতে কইলেন না .।।
৪২. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪০
বিদগ্ধজন বলেছেন: রাসেল ভাই, আপনি আমার অতি প্রিয় একজন ব্লগার। আপনার সব লেখাই আমি খুটিয়ে খুটিয়ে পড়ি।Click This Link target='_blank' >চেতনায় সামরিকায়ন শিরোনামে একটা লেখা পড়ে আপনার রাজনৈতিক জ্ঞানের গভীরতা টের পেয়েছিলাম। শুধু তাই নয় ,আপনি তাবৎ বিষয়েই অনেক জানেন এবং বুঝেন। আপনার ব্লগ পড়লেই এর প‌্রমাণ পাওয়া যায়। যাবতীয় অনাচারের বিরুদ্ধে আপনি সবসময় উচ্চকন্ঠ। ক্লীব, রেসিডেন্ট, লুল, ছাগু এদের ভণ্ডামির বিরুদ্ধে আপনার কীবোর্ড সর্বদা সচল। কদিন আগেও একটা বুইড়ারে তার লোলুপতার জন্য হামানদিস্তায় আচ্ছা করে পিষেছেন। এই জন্য প‌্রায় সবাই আপনাকে বাহবা দিয়েছে। ঠিক তেমনি ছাগুদের ক্ষেত্রেও তাই। কর্তৃপক্ষের পদলেহী ক্লীবদের জন্যও একই থেরাপি।

এইসব নানা ভণ্ডামির বিরুদ্ধে আপনি অত্যন্ত চমৎকার ভাষাশৈলীর মাধ্যমে এদের প‌্রতিবাদ তথা শিক্ষা দেন। এরকম এটা ভূমিকা সবাই নেয় না, নিতে পারে না কিংবা নেওয়ার মতো যথেষ্ঠ ব্যক্তিত্ব বা সাহস নেই। এখন আপনি যদি চলে যান তো প্রতিবাদের এই চাবুক সপাং সপাং করে কে চালাবে? সামহোয়ারের ক্লীব ও রেসিডেন্টের হীন আচরণে বেশকজন সৃজনশীল ব্লগার ইতোমধ্যে এই ব্লগকে বিদায় জানিয়েছে। বহতা সময়ের নিয়মে প‌্রতিনিয়ত নতুন ব্লগার আসছে কিন্তু এর মধ্যে আমরা কজন জেবতিক ভাই কিংবা হাসিব ভাই পেয়েছি? যদিও সৃজনশীলতা নিয়ে থিন্কট্যান্কদের মাথা ব্যথা নেই। তাদের প্রয়োজন হিট আর হিট। একটেল, ডয়েছেভেলের বিজ্ঞাপন দিয়ে পকেট ভারী করা।

পরিশেষে আপনাকে বলবো এদের কথা বাদ দিয়ে আমাদের মতো সাধারণদের জন্য হলেও কিছু লিখুন। আপনি চলে গেলে একটা গ্রুপ কিন্তু ঠিকই বগল বাজাবে। বস্তুত এই দলটা আপনাকে কৌশলে বিদায় করতে চাচ্ছিল যেভাবে বিদায় করা হয়েছে জেবতিক ভাইকে। অতএব আপনার এভাবে চলে যাওয়া কিন্তু একপ্রকার পরাজয়। যা কোনোভাবেই কাম্য নয়।

মিনতি করে বলছি আপনি যাবেন না। পোস্টটি ড্রাফট করুন প্লিজ।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: ব্লগ আর ব্লগার বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে মাথা ঘামানোর অর্থ নাই, এইখানে যারা লিখতেছে, তাদের নিজস্ব কারণ আছে, নিজের স্বাধীনতার পরিধি সম্পর্কে কোনো ধারণা নাই অধিকাংশের, অধিকাংশের সেই উপলব্ধি হওয়ার আগে পরিস্থিতি বদলাবে না, এর ভিতরে আমি যাই বলবো সেটাই কোনো না কোনো নীতিমালাকে ভঙ্গ করে ফেলবে।

উঁ বলবার উৎসবে যোগ দেই নাই,

পুতুপুতু ওড়না পরা বালকদের সাথে বেশি দিন থাকা বিপদ্দজনক, যারা চুড়ি পড়ে উড়না পড়ে সুশীল বাসিন্দা হয়ে আছে, সেইসব আহাউঁহু সম্ভব হবে না।

মন্তব্যের সুযোগ উন্মুক্ত থাকলো, যদি মডারেশনের কাঁচি ছুড়ির ফাঁক গলে মন্তব্য চালাচালি করা যায়, সেইটুকু যোগাযোগ থাকবে, তবে যেভাবে নিয়মিত কাঁটা উপর নীচ করতেছে তাতে সে সুযোগ বেশীদিন পাওয়া যাবে না।



৪৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
ফাহিম আহমদ বলেছেন: কিতাল লাগি যাইতায় গি
৪৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
ফাহিম আহমদ বলেছেন: কিতাল লাগি যাইতায় গি
৪৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০
সায়েম হক বলেছেন: ওরে আমার ভিআইপি বলগার রে !

আমুর দালালীতে বড়ই সৌন্দর্য B-)B-)

সুশান্ত কি অগ্রীম গন্জিকা পার্সেল করছে ? :-* তয় মামু ,তোমার মত আবালগুলি দলে দলে চলিয়া গেলেও ালও হবে না। :P

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: হুমড়ি খেয়ে পড়বার আগেও ভরবেগের কারণে খানিক দুর যায় এমন কি হাতিও,

তবে এইসব বুঝবার বয়েস হয় নাই, বয়েস হলে বুঝবে ----

৪৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০০
অারমান বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: আশা রাখি কথা রাখবেন।
আমিও তাই আশা করি,
নাটক যেন না হয়,
৪৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: নাটক না হলেই হয়!!!


সামু এই দিন টি স্মরণে রাখবে , একজন সভ্য মানুষ বিদায় নিল।

ক্যামেরাম্যান বলেছেন: রাসেল আপনি লেখেন ভালো তাতে সন্দেহ নেই। কিন্তু আপনি ই একমাত্র সভ্য মানুষ এই চিন্তাটা খূবই বাজে। আপনি নাস্তিক হতেই পারেন, তাতে দোষ নেই, দোষ নেই আস্তিক হওয়াতেই সমস্যা হলো নিজের অবস্থানকে সঠিক ভেবে আক্রমনাত্বক হওয়া। এখানে একজন নাস্তিক আছেন "নাস্তিকের ধর্মকথা" তার পাশে দাড়িয়ে নিজেকে একটু মেপে দেখুন। তার লেখায় অনেক আস্তিক এসে আলোচনা করে যায়। সেখানে তো কোন সমস্যা হয় না। আপনার বেলায় কেন হয় ? কারণ আপনি আসলে ধর্মান্ধদের ঠিক বিপরীত একটি প্রতীক। একজন ধর্মান্ধ আর আপনার মধ্যে বোধের পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নেই। ধর্মান্ধ উগ্র মতাবলম্বী, আপনিও উগ্র। যুক্তি দিয়ে কথা বলার চেয়ে আক্রমন করতে পছন্দ করেন বেশী। ধর্মান্ধ পরিত্যাজ্য হলেম আপনিও পরিত্যাজ্য।
৪৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
স্পেলবাইন্ডার বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: আশা রাখি কথা রাখবেন।

ফারহান দাউদ বলেছেন: হ, ব্লগ থাইকা একটা মহাসভ্য বিদায় নিতাসে। খুদাপেজ, অন্য যে নিকে আইবেন সেইটা জানায়া দিয়েন।

সায়েম হক বলেছেন: ওরে আমার ভিআইপি বলগার রে !

আমুর দালালীতে বড়ই সৌন্দর্য

সুশান্ত কি অগ্রীম গন্জিকা পার্সেল করছে ? তয় মামু ,তোমার মত আবালগুলি দলে দলে চলিয়া গেলেও ালও হবে না।

বোহেমিয়ান কথকথা বলেছেন: নাটক না হলেই হয়!!!


সামু এই দিন টি স্মরণে রাখবে , একজন সভ্য মানুষ বিদায় নিল।

৪৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৬
চিমটি বলেছেন: গায়ে আঘাত কি মনে আঘাত দুটোই আপত্তিকর। শত শত মানুষকে আঘাত দেবার অধিকার কারু থাকতে পারে না?
মডারেটর টা ঘাষ খেয়ে চলে না। আপনার একটা দুটা পোষ্ট সরালে আপনার আঘাত লাগে, অন্য ব্লগারদের ক্ষেত্রেও এই চিন্তা রাখা উচিত।
৫০. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
তুষার লাল শাহা বলেছেন: আসুন রাসেল ভাইয়ের মতো আমরা সবাই সামুকে বিদায় জানাই

Click This Link
৫১. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২
নাজিম উদদীন বলেছেন: এইটা আগেই বুঝছি, একে একে সবাইকে সা.ইন ছাড়তে হবে। আমার ব্লগই হবে নতুন ঠিকানা।

ভাল থাকিস।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: কমরেড সা'ব কি কবিতা লিখা ধরছে?

৫৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
নাজিম উদদীন বলেছেন: কমরেড স্নো নিয়ে অতিরিক্ত রকমের উচ্ছাস করতেছে, কিছুদিনের মধ্যে পুঁজিবাদী হয়ে যাওয়ার চান্স আছে।:)
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: কমরেড বগলে ভদকার বদলে ব্লু লেবেল ঝুলাইলে পূঁজিবাদী বিশ্বে চইলা যাইবো কিন্তু যদি রাম বগলে নিয়া ঘুরে তাইলে কমরেড ডিক্লাসড হইয়া যাইবো, তখন বিপ্লব আসন্ন।

৫৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
তুষার লাল শাহা বলেছেন: আসেন সামু ছাড়ি আমার ব্লগে জা.।।।.।।।
৫৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
আহসান হাবিব শিমুল বলেছেন: আমার ব্লগ কিংবা সামুর মধ্যে মাত্রাগত কোন পার্থক্য আছে কি! আমার মনে হয়না।

আমার ব্লগের "নো মডারেশন" থিওরী ২/১ ঘটনায় আপোষ করেছে।

বাংলা মোটামুটি উন্মুক্ত যে কোন ব্লগের চালচিত্র এমনই হবার কথা।

আপনার শিরোণামটা ঔধত্যপূর্ণ। যাহোক, শুভবিদায়।
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: নিজের স্বাধীনতার সীমানা নির্ধারণ করে যেকোনো ধরণের বক্তব্য প্রদানের সৎসাহস থাকাটাই সভ্যতার একটা নিদর্শন হতে পারে, সেটা কারো বিশ্বাসকে আহত করা কিংবা না করা নিয়ে বিচলিত হওয়ার অর্থ নেই।

এইসব গোষ্ঠীবদ্ধ আবেগী সিদ্ধান্ত ব্যক্তিস্বাতন্ত্রতা কিংবা সামাজিক ব্যক্তিনির্মাণের একটা বাধা। প্যাম্পার্ড বয়, চুষনি হাতের যুবক আর চুড়ি পড়া বৃদ্ধ কিংবা প্রৌঢ়দের নিজস্ব পরিমন্ডলটুকু এই রকম লুকোচুরির জায়গা দিয়া ঢাকা।

সেইখানে ঔদ্ধত্ব্য প্রকাশ করাই যায়- যেই হাতে চুষণি থাকার কথা সেই হাতে কাঁচি তুইলা দিলে কোনো কোলাজ হয় না।

৫৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
তায়েফ আহমাদ বলেছেন: বিদায় নেবার ডিসিশন নিলে আর কিছুই বলার নেই, কারন, 'চলে যাওয়া মানেই প্রস্থান নয়'। আপনার বেশীরভাগ দৃষ্টিভঙ্গির সাথেই আমার দ্বিমত ছিল, তাই বলে আপনার লেখা শক্তিশালী ও আক্রমনাত্মক গদ্য উপভোগ করতাম না- এমন নয়। সামুর পরিবেশ নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। একপেশে মডারেশন ভাল ও অভিজ্ঞ লেখকের সংখ্যা কমিয়ে দিচ্ছে- এটা কবে তেনারা বুঝবেন, আল্লাহই ভাল জানেন। আর আমুর পরিবেশও এমন আহামরি কিছু ভাল- এমন মনে হয় নি কখনো।
৫৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
রাসেল ( ........) বলেছেন: দ্বিমত থাকাটা সমস্যা না, সমস্যা হইলো মতপার্থক্যের ক্ষমতা উপলব্ধি করবার ব্যর্থতা।
৬০. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮
মনির হাসান বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: মামা এইটাই কইছিলাম।

বুইঝ্যা দেখো কে যে রিপোর্ট করলো,

তোমার সাথে আমার বুঝাপরা কিংবা আমি যা কইছিলাম মন্তব্যের খাতাটা এইখানে উন্মুক্ত, যার যেইটা ইচ্ছা মন্তব্য করবে, সেইটা নিয়া সবার সমস্যা-
স্পষ্ট উল্লেখ থাকার পরেও অসভ্য গোয়ারের মতো আচরণটাকে ঠিক বুদ্ধিদীপ্ত কিছু মনে হলো না।

৬১. ১০ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭
এ.জে. মিন্টু বলেছেন: ৩০ জনের ভাল লাগেনি। মাত্র ৩০ জন!!!!!! খেঁায়ারের বাকী প্রাণীগুলো কোথায় গেল???

এইব্লগের নাম পাল্টিয়ে সামখোঁয়ারইন ব্লগ বা পুরা মগবাজারাইন ব্লগ ব্লখার প্রস্তাব করি।
৬২. ১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
আলিফ মাহমুদ বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: আশা করি , এটা কোন নাটক না । নাটক দেখতে ভাল্লাগে না ।
খুদাপেজ

(কিন্তু উনিতো খুদারে মানে না। উনারে কি-পেজ বলমু?)

বাই বাই
৬৪. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১২
ফারহান দাউদ বলেছেন: মিসাইলে আমার সৌভাগ্য। আপনে লোকটা সুবিধার না (আপেক্ষিক ব্যাপার), তয় আপনের লেখা পড়ি, কাজেই গেলেগা খানিক মিসামু। অন্য নিকে জানান না দিলে বুঝা হালকা কঠিন, আপনের দলবল তো এক্কেরে কম না। :)
৬৫. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
বিদগ্ধজন বলেছেন: সবচেয়ে ভারী জামাতীদের দলবল। আর কিছু আছে বর্ণচোরা হিডেন জামাতী।
৬৮. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৮
এ.জে. মিন্টু বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের সুযোগ উন্মুক্ত থাকলো, যদি মডারেশনের কাঁচি ছুড়ির ফাঁক গলে মন্তব্য চালাচালি করা যায়, সেইটুকু যোগাযোগ থাকবে,


ঠিকাসে তাইলে। এটলিস্ট রাসেলীয় মন্তব্য পড়ার সুযোগটা থাকল।
৬৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৪
আমি রোদের ছেলে বলেছেন:
মনির ভাইয়ের কমেন্টটা মিস করলাম। :(
৭০. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৬
পাপতাড়ুয়া বলেছেন: আপনার বিদায়ী ঘোষণায় দেখি হাফপ্যান্ট পার্টি ব্যপক উল্লসিত।



যাক,আপনার বেশি একটা লেখা পড়া হয়নি আমার।

ডিসিশান আপনার।
৭২. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৭
শাওন বলেছেন: তেলুর পিরিয় ব্লগার গেলো গা !
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: কি হইলো?

৭৪. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: কেউ কথা রাখে না
৭৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৩
রাহা বলেছেন: ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
৭৭. ০৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০২
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান কি বিদায় নিছেন পোস্ট করন থিকা নাকি পুরা সামু থিকা? অবশ্য এই ডেটের পরেও আপনের কমেন্ট পাইছি!

দেশে থাকতে আপনেরে এক নজর দেখার শখ ছিলো কারন অনেক আগে এক বোলগার আপনের রাসেল ডটুর নাম ধইরা আপনে নাকি অসাধারন লেখেন, মাগার পড়লে সবই আমার মাথার উপর দিয়া যায়। মনে হয় আপনে অনেক লম্বা মানুষ!
০৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: পোষ্ট লিখা বাদ, মাঝে মাঝে মন্তব্য কইরা ফেলাই, পুরানা অভ্যাস।

আবার দেশে আইলে দেখা হইবো। আর যেইখানে আছেন, সেইখানের ভিসা আর প্লেনের টিকিট পাঠায়া দিলে স্বশরীরে হাজির হইয়া যাবো। :`>

৭৮. ০৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: আবার দেশে আইলে দেখা হইবো। আর যেইখানে আছেন, সেইখানের ভিসা আর প্লেনের টিকিট পাঠায়া দিলে স্বশরীরে হাজির হইয়া যাবো। :`>

একখান গাড়ী কিনার শখ। পকেটে যা আছে তা দিয়া হয়তো ৪র্থ হ্যান্ড পাইয়া যামু, তারপর হয়তো না খাইয়া থাকতে হইবো, আর তেলের দাম না দিতে পাইরা বরফের মধ্যে নিজেরই ঠেলতে হইবো। আর কিছউ ভরলে হয়তো কুয়েত বা থাই তে দেশ যাওনের টিকিট কাটবার পারুম, মাগার তারপর দেশেও না খাইয়া থাকতে হইবো। বাপে অহনই কইতাছে, ' তুমারে বাইরে যাইতে কইছিলো কেডা?' কয়দিন পর মা বোইন আত্নীয় স্বজন সকলেই এক কথা কইবো।

তয় আপনেরে টিকেট হয়তো কাইটা দিতে পারুম কিন্তু ততদিনে আপনেই হয়তো বিদেশ আইসা স্যাটেল হইয়া আমারে উল্টা সাপোর্ট দিবার পারবেন। যাই হোউক, তাও যে আপনের মতো লম্বা মানুষ আমার মতো নাটার লগে কথা কইছেন এইটাই শুকরিয়া। ইদানিং এই দেশে দেখি ডেট করতে গেলেও যার লগে ডেটিং এ যামু তার সাইজ দেইখা হয় নাইলে বেজায় সমস্যা!
৭৯. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
কানা বাবা বলেছেন:
ব্লগ-অ্যাডমিন জুদি তাগো টডলার্স স্টেইজ থিকা বাইরাইবার পারে কুনুদিন, (অহন্তুরি পারোনের কুনু লক্ষণ জুদিও নাই); তকন আইবেন আশা কোরি...
হেই পোর্জন্ত ভালা থাইকেন...

আমারবলোগে যাওনের্দর্কার পরে নাই আগে, এখন আপ্নের ল্যাকা পোর্তে হৈলে মাজেমৈদ্যে ঠুয়া মার্তে হৈবো মুনৈতাচে...

সাহসী সিদ্ধান্তের জৈন্য ওভিনন্দন জানবেন...
৮০. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬
আমিই স্রোত বলেছেন: সাহসী সিদ্ধান্তের জৈন্য ওভিনন্দন জানবেন...
৮১. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
এরশাদ বাদশা বলেছেন: আবার বামপাশে নামখানা দেখতে পাইতেছি। আইছেন তো আইছেন, পুস্টায়েন না। মানইজ্জতের বারো বাজবো, আফটার অল সভ্য মানুষ বইলা কথা।

ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতেছে তুষার লাল সাহা। গদাম দিয়া বাইর কইরা দেওনের কাম।
৮৬. ১২ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৭
বিপ্লব০০৭ বলেছেন: ধন্যবাদ রাসেলদা। আশা রাখি, আপনি কথা রাখবেন।

 

মোট সময় লেগেছে ১.০৯৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক অনেক চেষ্টা হয়েছে ব্লগানোর বাংলা করা নিয়ে, আমার এখন ব্লগের নতুন বাংলা করতে ইচ্ছা করলো তাই দিলাম এর নাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ