আমাদের রাজানুগত্য প্রবল, রাজপূত্রের বিবাহ হইবে এবং আমরা তহবন মাথায় তুলিয়া নাচিবো না এমনটা কদাপি হতেই পারে না। আমরা মুক্তকচ্ছ বিবাহ উদযাপন করছি, উইলিয়ামের বিয়ের কুর্তা বানিয়েছে কোন দর্জি, কোন সংগীত বাজবে বিয়ের মঞ্চে, কনের সাথে কে আসবে আর কি কি থাকবে বিয়ের মেন্যুতে সেসব নিয়ে শোরগোল উঠেছে গণমাধ্যমে। এটা বৈশ্বিক উৎসব ।
আমাদের ঔপনিবেশিক তোষণমানসিকতার এমন উৎকৃষ্ট উদাহরণ অন্য কিছুই হতে পারে না। ব্রিটিশ বণিক আমাদের পুন মেরেছে দীর্ঘ তিন শ বছর, সেই তিন শ বছরের পুন মারার সুখস্মৃতি আমরা ভুলেছি এমন না, বরংআমরা পশ্চিমে সেজদা দি, আমাদের কেবলা শেষ পর্যন্ত লন্ডন আর নিউ ইয়র্ক,
ব্রিটিশ সাম্রাজ্যের কংকালের উজ্জ্বলতা ম্রিয়মান, কমনওয়েলথ সুবাদে এখনও সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের কলোনিগুলো একত্রিত, সেসব দেখে রানী এলিজাবেথ, তার পূত্র এবং তার নাতি আনন্দিত হতে পারেন নিশ্চিত ভাবেই, এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের দায়িত্ব বাংলাদেশের কোনো না কোনো ইলেক্ট্রনিক মিডিয়া গ্রহন করেছে, চ্যানেল আই দেখলাম এই উপলক্ষ্যে শফিক রেহমানকে ডেকে এনেছে বিশেষ অতিথি হিসেবে, তিনি তার রাজকীয় বিয়ের অভিজ্ঞতা বর্ণনা করবেন হয়তো।
আমাদের রাজানুগত্য প্রকাশের অন্য কোনো পন্থা কি ছিলো না, ইংল্যান্ডের পোশাকী রাজতন্ত্র তাদের ঐতিহ্যের প্রেরণা, আমাদের রাষ্ট্রপতিশাসিত রাষ্ট্রপরিচালনা ব্যবস্থায় তেমন স্থায়ী রাষ্ট্রপতির বন্দোবস্ত নেই কিন্তু আকারে প্রকারে এরা একই রকম, আমাদের ইয়াজুদ্দি আর ব্রিটেনের এলিজাবেথের ক্ষমতার সীমা একই রকম, ইয়াজুদ্দির ছেলের বিয়েতে কয়টা ক্যামেরা দৌড়ায়, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের ছেলের বিয়েতে কয়টা টিভি চ্যানেল ছিলো, কিন্তু সাদা চামড়ার উইলিয়াম আর কেটের বিয়ার অনুষ্ঠানে ঠিকই হাজির হচ্ছে বাংলাদেশের টিভির ক্যামেরা, সেখানে হাস্যমুখী অভিবাদনের জবাবে প্রজাগণ তোমাদের দেখে অতীব আনন্দিত হলাম বলবেন হয়তো ভবিষ্যতের রাজা, আমরা বিনয়ে আনন্দে গলে গলে যাবো।
সাহসী সাংবাদিকতা দেখাতে বাংলাদেশের টিভি ক্যামেরা কি উইলিয়ামের বাসর ঘরের দরজায় টোকা দিয়ে জিজ্ঞাসা করবে " রাজপূত্র এই যে বাসর ঘরে ঢুকছেন এতে আপনার অনুভুতি কি"
সম্পাদক, সম্পাদকদের ঘনিষ্ট মানুষ, আমাদের রাষ্ট্রক্ষমতার শীর্ষে যারা আছেন তাদের সবারই কোনো না কোনো ভাবে ব্রিটিশ তোষণের প্রয়োজনীয়তা আছে, তারা দীর্ঘ দিন শোষণ করেছেন এবং আমাদের ক্ষমতাসীনেরা সেই সাদা চামড়ার চোদন খেয়ে আনন্দিত হয়েছেন , কিন্তু সা্ধারণ মানুষদের এই অশ্লীল অর্গি দেখানোর মানে কি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

