পরের দিন সকালে বেডরুম থেলে বাইর হইয়াই আম্মু আমারে ধমক মাইরা জিগাইল ঐ পোলাডা কেডা? কলিজা তো আমার শুকায়া দিল্লির লাড়ু!আমি কইলাম কোন পুলা? আম্মা কই কুনডা আবার তুমি কম্পিউটারে যার ছবি ঝুলাই রাখছ সেইডা। আমি
তো পরান বাচাতে কইলাম আমি চিনি না নেট থেকে সেভ করছি। আম্মু বলে পুলার ছবি ঝুলাই রাখছ তুমার বাপ গতকাল রাতে আমারে ঘুমের থেকে ডাইকা তুইলা দেখাইছে আর আমারে বকা দিছে।আর কইছে পুলাপাইন সব বেয়াড়া হইয়া গেছে। তখন আমি আর কি কমু? তাড়াতাড়ি কম্পিউটারে গিয়া আমার ফ্রেনডের ছবি ডিলিট করলাম আর মনে মনে কইলাম ছবির জন্য এরকম কথা। যাহ কম্পিউটারেই বসবনা! তাই গত ৪ দিন নেটে আসি নাই। সারাদিন নিজের রুমে বইসা বইসা রাগ পাকা পোক্ত করছি।আর ভাবতেছি বাসার কম্পিউটারে বসবইনা। যেদিন নিজের টেকাই কিনবার পারমু সেইদিন বসমু! তার আগে বাসার কম্পিউটারে বসমু না।
এইদিকে আইজ ব্লোগে আইসা দেখি কত কিছু ঘইটা গেছে। দেখলাম কিছু বান্দর চিন্তাইও আছে আমি মরে টরে গেছি কিনা। তাই তাগো ভালোবাসার প্রতি কৃতঞ্জতা জানিয়ে আর চিন্তা দূর করনের লাইগা কইতাছি "মরি নাই মরি নাই! এখনও বাইচা আছি".......
তই আইজ গান গাইতে ইচ্ছা হইতেছে
বাড়লে বয়স তারে কি করে ঠেকাবে
খাটেতএ সুয়ে বসে দিন কাটাবে
নিতে হবে তুমার জীবন থেকে ছুটি
দেয়ালে ঝুলবে শুধু তুমারই ছবিটি
ওরে ভাব দেখিয়ে লাভ হবে কি
সবই হবে মাটি.......
দন্ত পড়িবে চুলও পাকিবে
সম্বল হইবে শুধু লাঠি...
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


