" আমাকে জানতে চাও ! নিজেকে জেনে নাও আগে । " iblish@live.com

বাংলা সিনেমার ডায়ালগ লিখি আসেন :)

২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৫

                       

" না না না এ হতে পারে না " নায়ক ভিলেনের কাছে ধরা খাওয়ার পর !!

" ছেড়ে দে শয়তান ছেড়ে দে , তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না "
ভিলেনের আস্তানায় রশিতে বাধা নায়িকা ।

" তোমার জন্যে আমি জান দিয়ে দেব " নায়িকার প্রতি নায়ক :)

" চৌধুরী সাহেব ..." কমন নায়িকার বাবার প্রতি নায়কের ডায়ালগ

" বাবা তুই অনেক বড় হ " নায়কের মায়ের ডায়ালগ

" ইয়াআআআআআআআআআআআআআ , ঢুশ " নায়কের মারামারির শব্দ

" তোমাকে না , আজকে অপুর্ব লাগছে " লাজুক নায়িকার পাশে নায়ক

" বাবা , আমার কিছু টাকা লাগবে " এমার্জেন্সী কেস এ নায়িকা তার বাবার প্রতি ।

" আমি তোমাকে ভালবাসি " কমন ভাব

" পালাবি কোথায় ..." ভিলেন

" বল তোর ছেলে কোথায় আছে বল " ভিলেন নায়কের মা এর প্রতি...

" এই বিয়ে অসম্ভব " নায়িকার বাবা অথবা মা এর ডায়ালগ

" বাবার রক্তের প্রতিশোধ আমি নেবই নেব , তুমি দেখে নিও মা " নায়ক তার মায়ের প্রতি ।

" মা , আমি এখন পুলিশ অফিসার " = নায়ক

" দোয়া করি বাবা / মা " = মায়েদের ডায়ালগ

" তোর হাতে ওকে তুলে দিয়ে গেলাম " মারা যাবার আগে নায়কের প্রতি শেষ ডায়ালগ

এবার আপনাদের পালা :)

বিগব্যাং বলেছেন: সব কিছু আউলাইয়া দে-(নুরা পাগলা)

দূরন্ত বলেছেন: নায়ক বিয়ে করার পর:
তুই আমার মান-সম্মান সব ধুলোয় লুটিয়ে দিলি.....(নায়কের বাবা)

নূহান বলেছেন: ''মা আমি ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছি ''নায়ক রিজাল্ট নিয়ে এসে মাকে।

মেহরাব শাহরিয়ার বলেছেন: বাংলা সিনেমায় গরীব আনোয়ার হোসেন যখন মেয়ের বড়লোক শ্বশুরবাড়িতে মাটির পাত্রে মিস্টি নিয়ে গিয়ে ধাক্কা খেয়ে কপালে পট্টি বেঁধে বাসা ফেরেন , অন্য মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে ....
"কি হয়েছে বাবা , আপু কেমন আছে?"

চোখের পানি আড়াল করে আনোয়ার হোসেন হাসি টেনে বলেন , "ও কিছু না মা , তোর বোন সুখে আছে , সুখে আছে" ।

মেহরাব শাহরিয়ার বলেছেন: সবচেয়ে কমন :

শেষ দৃশ্যে ঘুষি খেতে খেতে যখন ভিলেনের মারা যাবার দশা । পুলিশের জীপের আগমন ,একদল পুলিশের জীপ থেকে লাফিয়ে নামা ,
তারপর সেই ডায়ালগ :

"আইন নিজের হাতে তুলে নেবেন না"

মেহরাব শাহরিয়ার বলেছেন: অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারা অনুসারে আসামী আকাশ চৌধুরি ওরফে আকাশকে এই আদালত ৭ বছরের সশ্রম কারাদন্ড দিচ্ছ

তানজু রাহমান বলেছেন: "তোর এতো বড় স্পর্ধা?" প্রথমে নায়িকা, নায়ককে বখাটে ভেবে। তারপর নায়িকার বাবা যখন নায়িকা নায়ককে নিজের বাপের সাথে দেখা করতে নিয়ে গেলে, সাধারনত সাথে যোগ হয়, "বামন হয়ে আকাশের চাঁদ ছুতে চাস!"

আরিফ থেকে আনা বলেছেন: " বিশ বছর আগে ওরা তোর বাবাকে কুকুরের মত হত্যা করেছে। "

নাইম বলেছেন: "হু হু হা হা হা হা ...... আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবেনা সুন্দরী " - নায়িকার প্রতি ভিলেনের অট্টহাসি

হুমায়ূন সাধু বলেছেন: নায়ক -"টাকা দিয়ে সব পাওয়া যায় এই মন পাওয়া যায়না"..."তুই আমার বাবাকে হত্যা করেছিড, আমি তোকে আত্মহত্যা করব হারামজাদা"

শান্তির দেবদূত বলেছেন: ১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে , তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না " ভিলেনের আস্তানায় রশিতে বাধা নায়িকা । এর জবাবে ভিলেনের ডায়লগ ......... "মুহা হা হা হা ...... সুন্দরী আমার তো দেহই দরকার......মুহা হা হা হা "

২. এইখানে তোকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী........ মুহা হা হা হা......... ভিলেমের ডায়ালগ।

৩. আনোয়ার হুসেনের ডায়লাগ, "দরকার হলে আমি রক্ত বেচবো তবুও তোর লেখাপড়া বন্ধ হতে দিবো না"

েব।তলভূত বলেছেন: 'নে, দুধটুকু খেয়ে নিয়ে শুয়ে পড়'-- নায়ক/নায়িকা কে মা
'(মা হেসে হেসে)....পাগল ছেলে..'
'না, না, না..... এ হতে পারে না'

আতিক ১৭ বলেছেন: একে বারে শেষ দৃশ্য ভিলেন নায়ক নায়িকার বাবা, মা , ভাই,বোনও নায়িকাকে তুলে আনে তার গোপন আস্তানাতে। তারপর নায়ক বেচারা বহু কষ্টে সেখানে হাজির হয় এবং ধরা খায় বিলেনের হাতে। এবার ভিলেন নায়ককে শিকল দিয়ে বেধে বেদম চাবুক দিয়ে পেটানো শুরু করে আর মদের বোতল ফ্লোরে ভেঙে নায়িকা কে বলে নাঁচ... নাঁচ বন্ধ করলে তোর নায়ক শেষ আর সবার সামনে তোর ইজ্জত লুটে নেব।

তখন নায়িকা প্রতিবাদি প্রার্থনা সংগীত শুরু করে- মাদাদ করো হে মাওলা............
এরপর হঠাৎ করে ফোর্স ছাড়া নায়কের পুলিশ অফিসার ভাইয়ের আগমন এবং চার গুলিতে নায়কের দুই হাত ও দুই পায়ের শিকল কর্তন।
তারপর...........ডুসুম.....ডুসুম.....ডুসুম.....ডি..ডি..ডি..ডি..ডি..ডি..

ব্াবুয়া বলেছেন: একটি ডায়ালগ বাদ পরেছে। ভিলেনের হাত থেকে ছুটে গিয়ে নায়কের বুকে ঝাপিয়ে পরে নায়িকা বলে-

"ওগো তুমি এসেছো-ওই শ্যতান্টা আমার ইজ্জতে হাত দিয়েছিল। তুমি এই সময় না এলে ও আমার ইজ্জত লুটে নিতো"!

মুহিব বলেছেন: ওগো তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত - স্ত্রী তার স্বামীকে এই ভুয়া কথা বলে

সীমান্ত আহমেদ বলেছেন: নূহান বলেছেন: ''মা আমি ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছি ''নায়ক রিজাল্ট নিয়ে এসে মাকে।


তারপরের ডায়লগ ,"আজ তোর বাবা বেচে থাকলে কত খুশি হত।"

মেহরাব শাহরিয়ার বলেছেন: "ওগো , তুমি আমায় ভুল বুঝো না"
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভিলেন বিভিন্ন কৌশলে নায়কের প্রেমিকা বা স্ত্রীকে অন্য পুরুষের সাথে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয় । নায়ক সেটা দেখে ফেলে । ঘরে ফিরে নায়ক চরম হম্বি তম্বি শুরু করলে নায়িকা কেঁদে ভাসিয়ে ফেলে , তারপর নায়িকার ডায়াগল :

"ওগো , তুমি আমায় ভুল বুঝো না"

জবাবে ক্ষিপ্ত নায়ক :
"আর একটা কথাও শুনতে চাই না, এক্ষুণি বেরিয়ে যাও । তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা হয় । ছিঃঃঃ"

রিয়াজ শাহেদ বলেছেন: ১.
- অ্যাই কী ভাবছো?
- কই কিছু নাতো!

২.
"তোমরা বসো আমি তোমাদের জন্যে চা নিয়ে আসছি।"

রিয়াজ শাহেদ বলেছেন: ৩. আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জত আছে!

কৌশিক বলেছেন: বাবা তোমার রক্তের কসম, আমি ওদের ছাড়বো না!

কৌশিক বলেছেন: তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি! ঠিসাও
তোর জন্য আমার মা আজ অন্ধ! ঠিসাও
তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে! ঠিসাও
তোর জন্য আমি হারিয়েছি আমার প্রেমিকাকে! ঠিসাও!

রিয়াজ শাহেদ বলেছেন: নায়িকা বনেবাদাড়ে নায়কের সাথে উদ্দাম নৃত্য সেরে এসে ঘরে ঢুকতে যাচ্ছে, সেই মুহূর্তে বাবার চিৎকার- "দাঁড়াওও!" সঙ্গে সঙ্গে রক্তহিম করা মিউজিক- ঢুঙঙঙঙঙঙঙঙ!!

- কোথায় গিয়েছিলে?

- সে প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।

- সাথীইইই! (বাবার চিৎকার; নায়িকার নাম সাথী)

- তবে শোনো- আমি জীবনের কাছে গিয়েছিলাম। (নায়কের নাম জীবন; হে হে বুঝতেই পারছেন ছবির নাম হবে জীবনসাথী!)

- জীবন?! রাস্তার একটা বখাটে ছেলের সাথে মিশতে তোমার লজ্জা করেনা? চৌধুরী বংশের মান ইজ্জত সব তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছো। শোনো, আমি ঠিক করেছি আমার বন্ধু তালুকদারের একমাত্র ছেলে রাজুর সাথে তোমার বিয়ে দেবো। পাকা কথা দেয়া আছে, রাজু আগামী মাসে আমেরিকা থেকে এলেই বিয়ে হবে।

- কীইই? তবে তুমিও শুনে রাখো বাবা- জীবনকে আমি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবোনা। জীবনই আমার জীবন, জীবনই আমার মরণ। (ইদানিংকার ছবিগুলোতে এইটূকুর পরে আরো একটি ডায়লগ সংযুক্ত করা হয়েছে- "তাছাড়া আমি জীবনের সন্তানের মা হতে চলেছি")

- খামোওওশ! এতো বড় স্পর্ধা! আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ!

এরপর নায়িকা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকবে এবং একটি প্রাচীন এবং তৈলাক্ত (যুগ যুগ ধরে এই দৃশ্যটিতে ব্যবহৃত হওয়ার কারণে) বালিশের ওপর শুয়ে যাবে। কান্নার তোড়ে নায়িকার পিঠ ফুলে ফুলে উঠতে থাকবে।

আর এই পুরো সিকোয়েন্স জুড়ে উপমহাদেশীয় সাসপেন্স মিউজিক বাজতে থাকবে- টাংডাঙঢ্যাঅ্যাঅ্যাং টাংডাঙঢ্যাঅ্যাঅ্যাং, ঢ্যাং ঢ্যাং ঢ্যাং ঢ্যাং...

 

 

  • ১১১ টি মন্তব্য
  • ৮৩৭বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৮
comment by: বিগব্যাং বলেছেন: মহান এই উদ্যোগের সাফল্য কামনা করি...
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: :)

২. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৯
comment by: বিগব্যাং বলেছেন: সব কিছু আউলাইয়া দে-(নুরা পাগলা)
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০১

লেখক বলেছেন: যোগ করলাম

৩. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০১
comment by: নূহান বলেছেন: ফ্যামেলি সংগীতের কথা বাদ গেছে।যে সংগীত থাইকা নায়ক-নায়িকা তাদের হারানো স্বজনদের
ফিরা পায়।:)
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০২

লেখক বলেছেন: এটা তো কাহিনীর প্লট ,
ডায়ালগ দেন দাদা

৪. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৫
comment by: দূরন্ত বলেছেন: নায়ক বিয়ে করার পর:
তুই আমার মান-সম্মান সব ধুলোয় লুটিয়ে দিলি.....
৫. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৫
comment by: দূরন্ত বলেছেন: (নায়কের বাবা)
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৭

লেখক বলেছেন: :)

৬. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৯
comment by: নূহান বলেছেন: ''মা আমি ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছি ''নায়ক রিজাল্ট নিয়ে এসে মাকে।
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১১

লেখক বলেছেন: বাহ , আপনি তো ভাল খেয়াল করেছেন :)

৭. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৬
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: :)
৮. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: বাংলা সিনেমায় গরীব আনোয়ার হোসেন যখন মেয়ের বড়লোক শ্বশুরবাড়িতে মাটির পাত্রে মিস্টি নিয়ে গিয়ে ধাক্কা খেয়ে কপালে পট্টি বেঁধে বাসা ফেরেন , অন্য মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে ....
"কি হয়েছে বাবা , আপু কেমন আছে?"

চোখের পানি আড়াল করে আনোয়ার হোসেন হাসি টেনে বলেন , "ও কিছু না মা , তোর বোন সুখে আছে , সুখে আছে" ।
৯. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সবচেয়ে কমন :

শেষ দৃশ্যে ঘুষি খেতে খেতে যখন ভিলেনের মারা যাবার দশা । পুলিশের জীপের আগমন ,একদল পুলিশের জীপ থেকে লাফিয়ে নামা ,
তারপর সেই ডায়ালগ :

"আইন নিজের হাতে তুলে নেবেন না"
১০. ২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারা অনুসারে আসামী আকাশ চৌধুরি ওরফে আকাশকে এই আদালত ৭ বছরের সশ্রম কারাদন্ড দিচ্ছে
২৪ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: মেহরাব আপনাকে অসংখ্য ধন্যবাদ :)
সব যোগ করা হোল

১১. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১১
comment by: তানজু রাহমান বলেছেন: "তোর এতো বড় স্পর্ধা?" প্রথমে নায়িকা, নায়ককে বখাটে ভেবে। তারপর নায়িকার বাবা যখন নায়িকা নায়ককে নিজের বাপের সাথে দেখা করতে নিয়ে গেলে, সাধারনত সাথে যোগ হয়, "বামন হয়ে আকাশের চাঁদ ছুতে চাস!"
২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: :)

১২. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
comment by: আরিফ থেকে আনা বলেছেন: " বিশ বছর আগে ওরা তোর বাবাকে কুকুরের মত হত্যা করেছে। "
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: বাহ

১৩. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬
comment by: নাইম বলেছেন: "হু হু হা হা হা হা ...... আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবেনা সুন্দরী " - নায়িকার প্রতি ভিলেনের অট্টহাসি
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: ;)

১৪. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০৫
comment by: হুমায়ূন সাধু বলেছেন: নায়ক -"টাকা দিয়ে সব পাওয়া যায় এই মন পাওয়া যায়না"..."তুই আমার বাবাকে হত্যা করেছিড, আমি তোকে আত্মহত্যা করব হারামজাদা"
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: আমি তোকে আত্মহত্যা করব , এটা কোন স্ক্রিপ্ট রাইটার লিখেছিল দাদা !!!

১৫. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হাসতে হাসতে জান শেষ।
প্রিয় পোষ্ট।
১৬. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৯
comment by: রামন বলেছেন: খাসা অভিজ্ঞতা পূর্ন পোষ্ট। ভাইজান কি বর্তমান চলচিত্র অংগনের সাথে জড়িত কেউ ?
১৭. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০০
comment by: শান্তির দেবদূত বলেছেন: ১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে , তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না " ভিলেনের আস্তানায় রশিতে বাধা নায়িকা । এর জবাবে ভিলেনের ডায়লগ ......... "মুহা হা হা হা ...... সুন্দরী আমার তো দেহই দরকার......মুহা হা হা হা "

২. এইখানে তোকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী........ মুহা হা হা হা......... ভিলেমের ডায়ালগ।

৩. আনোয়ার হুসেনের ডায়লাগ, "দরকার হলে আমি রক্ত বেচবো তবুও তোর লেখাপড়া বন্ধ হতে দিবো না"
১৮. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৫
comment by: েব।তলভূত বলেছেন: 'নে, দুধটুকু খেয়ে নিয়ে শুয়ে পড়'-- নায়ক/নায়িকা কে মা
'(মা হেসে হেসে)....পাগল ছেলে..'
'না, না, না..... এ হতে পারে না'
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: জোস :)

১৯. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৫
comment by: আতিক ১৭ বলেছেন: একে বারে শেষ দৃশ্য ভিলেন নায়ক নায়িকার বাবা, মা , ভাই,বোনও নায়িকাকে তুলে আনে তার গোপন আস্তানাতে। তারপর নায়ক বেচারা বহু কষ্টে সেখানে হাজির হয় এবং ধরা খায় বিলেনের হাতে। এবার ভিলেন নায়ককে শিকল দিয়ে বেধে বেদম চাবুক দিয়ে পেটানো শুরু করে আর মদের বোতল ফ্লোরে ভেঙে নায়িকা কে বলে নাঁচ... নাঁচ বন্ধ করলে তোর নায়ক শেষ আর সবার সামনে তোর ইজ্জত লুটে নেব।

তখন নায়িকা প্রতিবাদি প্রার্থনা সংগীত শুরু করে- মাদাদ করো হে মাওলা............
এরপর হঠাৎ করে ফোর্স ছাড়া নায়কের পুলিশ অফিসার ভাইয়ের আগমন এবং চার গুলিতে নায়কের দুই হাত ও দুই পায়ের শিকল কর্তন।
তারপর...........ডুসুম.....ডুসুম.....ডুসুম.....ডি..ডি..ডি..ডি..ডি..ডি..
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: হা হা হা হা

২০. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৯
comment by: বাবুয়া বলেছেন: একটি ডায়ালগ বাদ পরেছে। ভিলেনের হাত থেকে ছুটে গিয়ে নায়কের বুকে ঝাপিয়ে পরে নায়িকা বলে-

"ওগো তুমি এসেছো-ওই শ্যতান্টা আমার ইজ্জতে হাত দিয়েছিল। তুমি এই সময় না এলে ও আমার ইজ্জত লুটে নিতো"!
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: খিকজ :P

২১. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩১
comment by: মুহিব বলেছেন: ওগো তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত - স্ত্রী তার স্বামীকে এই ভুয়া কথা বলে
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আবার জিগস

২২. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৩
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: সংশোধনঃ *দেখবি। (তুই আমার মরা মুখ দেখবি...)
২৩. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: হায় হায় আমার আগের কমেন্ট গেল কই?
২৪. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: কমেন্টে বাংলা ফিল্মের ডায়লোগ লেইখা হারাইয়া গেলে যে ডায়লোগ লিখতে হয়ঃ হায় হায় আমার আগের ডায়লোগ গেল কই!
২৫. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: সীমান্ত আহমেদ বলেছেন: নূহান বলেছেন: ''মা আমি ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছি ''নায়ক রিজাল্ট নিয়ে এসে মাকে।


তারপরের ডায়লগ ,"আজ তোর বাবা বেচে থাকলে কত খুশি হত।"
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: সত্যি কথা কইসেন

২৬. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: "ওগো , তুমি আমায় ভুল বুঝো না"
২৭. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভিলেন বিভিন্ন কৌশলে নায়কের প্রেমিকা বা স্ত্রীকে অন্য পুরুষের সাথে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয় । নায়ক সেটা দেখে ফেলে । ঘরে ফিরে নায়ক চরম হম্বি তম্বি শুরু করলে নায়িকা কেঁদে ভাসিয়ে ফেলে , তারপর নায়িকার ডায়াগল :

"ওগো , তুমি আমায় ভুল বুঝো না"

জবাবে ক্ষিপ্ত নায়ক :
"আর একটা কথাও শুনতে চাই না, এক্ষুণি বেরিয়ে যাও । তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা হয় । ছিঃঃঃ"

২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: পুরা মজা পাইলাম , আহা জোস

২৮. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২০
comment by: "মিজানুর রহমান" বলেছেন: হুম।
২৯. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৮
comment by: চিকনমিয়া বলেছেন: নাইকাডি সোন্দর নাই
আপনাকে বন্যবাদ

মাইনাচ
৩০. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৯
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ইয়া ঢিস্কাও ...ইয়া ঢিস্কাও
৩১. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:০০
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ১.
- অ্যাই কী ভাবছো?
- কই কিছু নাতো!

২.
"তোমরা বসো আমি তোমাদের জন্যে চা নিয়ে আসছি।"

[ কে কাগোরে এই ডায়লগগুলি কয় বুঝেনইতো; এগুলি শুধু সিনেমা নয়, টিভি নাটকেরও বহুল প্রচলিত সংলাপ ]
৩২. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১১
comment by: ইলা বলেছেন: নায়করা সব সময় ফাস্টক্লাস ফাস্ট হয় কেন?
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটারদের না হবার বেদনা সাথে নায়কের নিজেরো কিছুটা কারণ আছে

৩৩. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ৩. আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জত আছে!
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: কঠিন

৩৪. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: ইদানিংকার একটাঃ

সাথীঃ(এক্সট্রা) দেহ পাবি শয়তান, মন পাবি না
ভিলেনঃ দরকার নাই মনের, আমি তোরে খামু
৩৫. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: কৌশিক বলেছেন: বাবা তোমার রক্তের কসম, আমি ওদের ছাড়বো না!
৩৬. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: রাতমজুর বলেছেন: দারুন!!!
৩৭. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: কৌশিক বলেছেন: তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি! ঠিসাও
তোর জন্য আমার মা আজ অন্ধ! ঠিসাও
তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে! ঠিসাও
তোর জন্য আমি হারিয়েছি আমার প্রেমিকাকে! ঠিসাও!
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: মাসাল্লাহ

৩৮. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৬
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: কৌশিক ভাই, কি লিখছেন মিয়া।হাসতে হাসতে জান শেষ।ফিরিংগি'রা তো পাগল ভাববো।

"বাবা, এই তোমার কবরের মাটি ছুয়ে শপথ করছি এই খুনের বদলা আমি নেবোই নেবো।ওদের সবাইকে আমি একএক করে মারবো।আমজাদ খাঁ........,তুই রেডী থাক,আমি আসছি(চারিদিকে শব্দ ...ইয়া,ইয়া,ইয়া.......।
৩৯. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৭
comment by: আন্দালীব বলেছেন: ব্যপক হচ্ছে কিন্তু... ;)
অনেকক্ষন ধরেই পড়ছি। পোস্টদাতাকে অনেক ধন্যবাদ।

"খামোশ" বলে একটা ডায়ালগ প্রচলিত রয়েছে কিন্তু :)

৪০. ২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: নায়িকা বনেবাদাড়ে নায়কের সাথে উদ্দাম নৃত্য সেরে এসে ঘরে ঢুকতে যাচ্ছে, সেই মুহূর্তে বাবার চিৎকার- "দাঁড়াওও!" সঙ্গে সঙ্গে রক্তহিম করা মিউজিক- ঢুঙঙঙঙঙঙঙঙ!!

- কোথায় গিয়েছিলে?

- সে প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।

- সাথীইইই! (বাবার চিৎকার; নায়িকার নাম সাথী)

- তবে শোনো- আমি জীবনের কাছে গিয়েছিলাম। (নায়কের নাম জীবন; হে হে বুঝতেই পারছেন ছবির নাম হবে জীবনসাথী!)

- জীবন?! রাস্তার একটা বখাটে ছেলের সাথে মিশতে তোমার লজ্জা করেনা? চৌধুরী বংশের মান ইজ্জত সব তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছো। শোনো, আমি ঠিক করেছি আমার বন্ধু তালুকদারের একমাত্র ছেলে রাজুর সাথে তোমার বিয়ে দেবো। পাকা কথা দেয়া আছে, রাজু আগামী মাসে আমেরিকা থেকে এলেই বিয়ে হবে।

- কীইই? তবে তুমিও শুনে রাখো বাবা- জীবনকে আমি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবোনা। জীবনই আমার জীবন, জীবনই আমার মরণ। (ইদানিংকার ছবিগুলোতে এইটূকুর পরে আরো একটি ডায়লগ সংযুক্ত করা হয়েছে- "তাছাড়া আমি জীবনের সন্তানের মা হতে চলেছি")

- খামোওওশ! এতো বড় স্পর্ধা! আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ!

এরপর নায়িকা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকবে এবং একটি প্রাচীন এবং তৈলাক্ত (যুগ যুগ ধরে এই দৃশ্যটিতে ব্যবহৃত হওয়ার কারণে) বালিশের ওপর শুয়ে যাবে। কান্নার তোড়ে নায়িকার পিঠ ফুলে ফুলে উঠতে থাকবে।

আর এই পুরো সিকোয়েন্স জুড়ে উপমহাদেশীয় সাসপেন্স মিউজিক বাজতে থাকবে- টাংডাঙঢ্যাঅ্যাঅ্যাং টাংডাঙঢ্যাঅ্যাঅ্যাং, ঢ্যাং ঢ্যাং ঢ্যাং ঢ্যাং...

২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: ওরে আমার বাংলা সিনেমা রে :)

৪১. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২
comment by: কৌশিক বলেছেন: পিঠ ফুলে ফুলে উঠতে থাকবে.......

তারপরে কাটপিস জুরে দেবে। সেখানে থাকবে ফোলা পিঠের উপরে ভিলেনের হাত। আস্তে আস্তে বসন হরণ......
৪২. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: রুখসানা তাজীন বলেছেন: রিয়াজ শাহেদের চিত্রনাইট্টের কুন সিনেমা জানি দেখছিলাম!!!!!

----নায়ক নায়িকা বিশাল সাস্পেন্সের পর একজন আরেকজন্রে জড়ায়া চরম আবেগ দিয়া বলবে,

নায়কঃ মালা
নায়িকাঃ কিরণ

( আবার )

নায়কঃ মালা
নায়িকাঃ কিরণ

------------------
নায়িকাঃ ওগো এত সুখ আমার সইবে তো? হাপুস হুপুস, হুশ হুশ
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: আহা , হাপুশ হুপুশ

৪৩. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: শাইরি বলেছেন: নায়কঃ মালা
নায়িকাঃ কিরণ

( আবার )

নায়কঃ মালা
নায়িকাঃ কিরণ

------------------
নায়িকাঃ ওগো এত সুখ আমার সইবে তো? হাপুস হুপুস, হুশ হুশ


জোস !!
৪৪. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: বৃত্তবন্দী বলেছেন: সবাই এডি ভুলল কেমনে


>>ছেড়ে দে শয়তান, তোদের ঘরে কি মা বোন নেই...

>>রায়হান চৌধুরী, আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক নই...

>>তাহলে ঐ কথাই রইলো, আগামী শুক্রবার আপনার মেয়েকে আমরা নিলাম...
৪৫. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: নোক্সেনডার বলেছেন: ছোট্ট ছেলেটির ঘরে প্রবেশ। "মা খিদে পেয়েছে, খেতে দাও।' মার বেজার মুখ। "খিদে লেগেছে বাবা, কিন্তু ঘরে যে কিছুই নেই'। মা'র বুদ্ধির উদয়! ভাবীর কাছে ছেলের জন্য একমুঠো ভাত চাইতে যাওয়া। দজ্জাল ভাবী কষিয়ে এক ঘা লাগিয়ে বললো "এ আবার খাবার চাই, এ ঘরে খেতে হলে রোজগার করতে হবে"। মহিলার সরল ভাইয়ের আগমন। এ দৃশ্য দেখে তিনি বললেন "সালমা, মুখ সামলে কথা বলো' ভাবীর হুঙ্কার "এক জনের কামাইতে ছয় জনের সংসার কি চলে?, তোমার বোনকে বলো কামাই করতে"
২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: লা জাওয়াব

৪৬. ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: কঁাকন বলেছেন: এতদিনে একটা জটিল পোস্ট দিছেন
নামকরন স্বার্থক
২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: শেষ ব্লগ জীবন , আগামীকাল এই শেষ পোস্ট দিব , এরপর আমি আর নাই

৪৭. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:২৫
comment by: একজন ব্লগার বলেছেন: "আইন নিজের হাতে তুলে নিবেন না"


এইটা সিনেমার শেষ ডায়ালগ! এইটা দিয়াই পোস্টা শেষ হইলো!:(
৪৮. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন:

আমি তোমাকে ভালোবাসি , I love you :)
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: আস্তাগফিরুল্লাহ , আমি মাফ চাই :)

৪৯. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৯
comment by: রাতমজুর বলেছেন:
হয়নাই ফুপি, হইবো "আই লাবিউ"
৫০. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৭
comment by: আরিফ থেকে আনা বলেছেন: বড়লোকের ঢংগী নায়িকা নায়কের সাথে ধাক্কা খেয়ে - " এক্সকুস মি আপনে কি আন্দা? "
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: এক্সকুস মি :)

৫১. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৩:২০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: বাংলা সিনেমায় শিশু জন্মের পর যেই চিক্কুর টা দেয় , সেটা অবশ্যই ডায়ালগের অন্তর্ভূক্ত করা উচিৎ ।

সেই গগনবিদারি "চ্যা চ্যা অ্যা" চিক্কুর পৃথিবীর অন্য কোন দেশে বিরল
৫২. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৯
comment by: তামিম ইরফান বলেছেন: " ছেড়ে দে শয়তান ছেড়ে দে , তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না "
ভিলেনের আস্তানায় রশিতে বাধা নায়িকা ।
..............................................

ভিলেন: ওটাই তো চাই সুন্দরী:D
৫৩. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৭
comment by: কঁাকন বলেছেন: লেখক বলেছেন: শেষ ব্লগ জীবন , আগামীকাল এই শেষ পোস্ট দিব , এরপর আমি আর নাই
কেন?
কই যাবেন?
কবে ফিরবেন ব্লগে?
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: ভাই , দেশে গিয়ে নেট এর এই জগৎ এ ফেরত আসার কোন ইচ্ছা নাই , মাঝে মাঝে মেইল চেক করতে হবে হয়ত , আর অন্য কোন কিছুর জন্যে যা করার করা হবে , তাই বলে ব্লগিং বা চ্যাটিং এ আমি আর নেই :P

৫৪. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৮
comment by: কঁাকন বলেছেন: ডায়লগ
নায়িকার বোন বা বান্ধবি
আমি তোমার সন্তানের মা হতে চলেছি
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: আচ্ছা মা হবার পরের ডায়ালগ কি !!

৫৫. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৩
comment by: ক্যানন কার্ণেগী বলেছেন: নায়কের বোন: ওগো! আমি যে তোমার সন্তানের মা!
ভিলেনের ছেলে: তার কোনো প্রমাণ আছে? তোমার লজ্জা করেনা আমাকে এভাবে ব্ল্যকমেল করতে?
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: হা হা , সবচেয়ে মজা লাগে , বালিশ বেধে পোয়াতী হয়ে যাওয়া টা

৫৬. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৯
comment by: রুখসানা তাজীন বলেছেন: নায়িকা মাথায় কাপড় দিয়ে ঝপাত করে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে যাবে আর স্বামীপ্রবর ব্যস্ত হয়ে বলবে,

"নাগো, তোমার স্থান ওখানে নয়, এখানে"। পরে বুকে টেনে নিবে
২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: চরম রোমান্টিক , এরকম এখনো দেখায় নাকি !!

৫৭. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৪
comment by: রুখসানা তাজীন বলেছেন: এখনো দেখায় নাকি আমি কি জানি? আফনের কি ধারণা আমি বাংলা ছবির একনিষ্ঠ দর্শক? X(X(
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৪