ধুমপানের হাজারটা ক্ষতিকর দিক থাকলেও এর স্বপক্ষে একটাও যুক্তিসঙ্গত ভালো দিক নাই। তাই ধুমপান ত্যাগ করুন। ধুমপান ছেড়ে দেবার জন্য মনের জোরই যথেষ্ট। আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতাধর হতে পারেন কিন্তু মনের জোর আপনার তার থেকে বেশী। তাই কাল বিলম্ব না করে আজই ধুমপানকে গুডবাই জানান।
আপনি ভালো থাকবেন, আপনার পরিবার নিশ্চিন্ত হবে আপনার ভবিষ্যৎ মাদকাশক্তি থেকে মুক্তি লাভের আনন্দে। কারণ ধুমপান হলো মাদকে আসক্ত হবার প্রথম সোপান। সিগারেট দিয়েই যার শুরু। তার পর ক্রমান্বয়ে গাঁজা,চরশ, ফেনসিডিল, হিরোইন, ইয়াবা ইত্যাদি। পরবর্তী পরিনাম আরো ভয়াবহ, যেমন, ছিনতাই, রাহাজানী, ইভ টিজিং, এসিড নিক্ষেপ, ধর্ষণ, খুন ইত্যাদি। ধুমপানের ভয়াবহ পরিনতি থেকে নিজে বাচুঁন, সমাজকে বাচাঁন। ধুমপানকে না বলুন, সুন্দরে বাচুঁন
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




