somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ! আইন-শৃংখলার অবনতির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরের শুরুতেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আইন-শৃংখলা পরিস্থিতি। বেপরোয়া সন্ত্রাসে নিরাপত্তাহীনতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোনভাবেই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা। খুন, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ সব ক্ষেত্রেই রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে।

নতুন বছরের প্রথম ১৫ দিনে খোদ রাজধানীতেই দুটি জোড়া খুন এবং শিশু ও রাজনৈতিক নেতাসহ ২২ জনকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে সন্ত্রাসীদের হাতে। চাঁদা না দেয়ায় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির ওপর ঢাকাতেই ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। পল্লবীতে সরকারি দলের মহিলা এমপির বাসাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক ডাকাতি ও চুরি হয়েছে।

কলেজ ছাত্রসহ চারজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া সারাদেশে সন্ত্রাসীরা ৪৭ জনকে হত্যা করেছে। পুলিশ এসব হত্যাকাণ্ডের দু’একটির ক্লু বের করতে পারলেও বেশিরভাগ হত্যাকাণ্ডের রহস্য অজানা রয়ে গেছে। খুনিদের গ্রেফতারের ক্ষেত্রেও পুলিশের তেমন কোন সফলতা নেই।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে অবশেষে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন।

শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গত ১৪ জানুয়ারী রাজধানীর আগারগাঁয়ের ৮১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল হককে গুলি করে হত্যা করছে সন্ত্রাসীরা। এ ঘটনার এক সপ্তাহ আগে একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছিল দুবৃত্তরা।

গত দুই সপ্তাহে ঢাকায় ১৮টি হত্যাকাণ্ড হলেও স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করে আসছিলেন। তবে আওয়ামী লীগের এ নেতা নিহত হওয়ার পর এই প্রথম আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তিনি স্বীকার করলেন।

আওয়ামী লীগ নেতা ফজলুল হক খুনের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×