মানবীদের বুকের দুধে তৈরি আইসক্রিমের কথা শুনেছেন কখনও? ভ্যানিলা, আম,স্টবেরী, শাহী কুলফি আরও অনেক আইসক্রিমের নাম শুনলেও মানবীদের বুকের দুধে তৈরী আইসক্রিম গাগার নাম অনেকেই যে শোনেন নাই তা নিশ্চিত। নারী দাতাদের কাছ থেকে বুকের দুধ সংগ্রহের পর ভ্যানিলা ও লেবুর নির্যাসের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ আইসক্রিম।
নাম শুনলে অনেকেই নাক সিটকাতে পারেন তবে অবাক হলেও সত্যি যে লন্ডনের নতুন একটি আইসক্রিমের দোকান কোভেন্ট গার্ডেনে ‘বেবি গাগা’ নামের এই আইসক্রিম বিক্রি হচ্ছে। এই আইসক্রিম খাটি, বিশুদ্ধ আর সম্পূর্ণ প্রাকৃতিক। এর স্বাদ কখনও ভোলার নয়। প্রতিটি আইসক্রিমের মূল্য ধরা হয়েছে প্রায় ১৭শ’ টাকা। আর প্রতি দশ আউন্স বা ১৩৮ গ্রাম দুধের জন্য দাতাকে দেয়া হবে ১৫ পাউন্ড প্রায় ১৮০০ টাকা।
ভিক্টোরিয়া হিলে নামক একজন ব্রিটিশ রমনী প্রতি ১০ আউন্স ১৫ পাউন্ডের বিনিময়ে তার বুকের দুধ বিক্রি করেছেন লন্ডনের আইসক্রিম কোম্পানী কোভেন্ট গার্ডেনের কাছে। আর ঐ কোম্পানী সেই দুধ দিয়ে আইসক্রিম বানাচ্ছে যার দেওয়া হেয়েছে "বেবী গাগা"। উল্লেখ্য হিলে তার বুকের দুধ বিক্রি করার আগ্রহ প্রকাশ করে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন।
আইসক্রিম দোকানি ম্যাট ও’কনোর জানান, ‘বেবি গাগা খুবই সুস্বাদু’। এটি বাচ্চা-বুড়ো সবারই ভালো লাগবে। গত একশ’ বছরে আইসক্রিম নিয়ে এত মজার কিছু হয়নি দাবি করে ম্যাট বলেন, আইসক্রিম সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দিয়ে সম্পূর্ণ নতুন রূপে আমরা এটাকে উদ্ভাবন করতে চেয়েছি।
ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আরও বুকের দুধ পেতে আইসক্রিম কোম্পানী বিজ্ঞাপন দিয়েছে। এখন পর্যন্ত ১৪জন মা তাদের বুকের দুধ বিক্রি করার জন্য কোম্পানীর সাথে যোগাযোগ করেছেন বেলে জানান কোম্পানীর মালিক ও কনোর।
সূত্রঃ AOL news: London Ice Cream Parlor Creates 'Baby Gaga' Flavor From Human Breast Milk
লিংকঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

