somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পিছিয়ে যাচ্ছে পদ্মা সেতু নির্মাণ কাজ

২০ শে মার্চ, ২০১১ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগ বৃদ্ধিসহ মংলাবন্দরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পদ্মার ওপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণে জোরালো পদক্ষেপ নিতে যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

নতুন নকশায় পদ্মা সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ১২৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে এবং ১৪ কিলোমিটার নদী শাসন করা হবে। এর সঙ্গে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে ১২ কিলোমিটার। পদ্মা নদীর ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ বিশ্বের তৃতীয় বৃহত্তম এ সেতু নির্মাণে ২১ হাজার কোটি টাকার প্রয়োজন। দাতা সংস্থাসমূহের কাছ থেকে ১৮ হাজার ৫০০ কোটি টাকা প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়া যাবে এবং অবশিষ্ট আড়াই হাজার কোটি টাকা দেবে সরকার। তবে যেসব দাতা সংস্থাগুলোর অর্থযোগান দেয়ার কথা ছিল তাদের সঙ্গে এখনো কোন চুক্তি করতে পারেনি সরকার। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাচ্ছে। এ জন্য হতাশায় ভুগছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী।

এ সেতুর নির্মাণ কাজে চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে জাইকার সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি হবার কথা ছিল। সেটাও সম্ভব হয়নি।এর আগেও গত জানুয়ারি মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার কথা সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও বিশ্বব্যাংকের দর কষাকষির কারণে তা ভেস্তে যায়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু নির্মাণের জন্য ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে ২ হাজার ৬৮৬ দশমিক ৪ মিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের ১ হাজার ৫০০ মিলিয়ন ডলার, এডিবি ৬১৫ মিলিয়ন ডলার, জাইকা ৪০০ মিলিয়ন ডলার, আইডিবি ১৪০ মিলিয়ন ডলার এবং আবুধাবির কাছ থেকে ৩১ দশমিক ৪ মিলিয়ন ডলার। তবে বাকি সাহায্য সংস্থাগুলোর অনুমোদন হলেও বিশ্বব্যাংকের ঋণ সহায়তার অর্থ অনুমোদন হয়নি। আগামী বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে বিশ্বব্যাংকের ১ হাজার ৫০০ মিলিয়ন ডলার অনুমোদন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায় এখন পর্যন্ত কোন দাতা সংস্থার সঙ্গে চুক্তিই হয়নি।

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন অবশ্য বলেছেন,সমস্যা যতই থাকুক না কেন বর্তমান সরকারের আমলেই অর্থাৎ ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারব। তিনি বলেন, ইতোমধ্যে নদী শাসন, সেতুর জন্য জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। সেতুর সঙ্গে সংযোগ রেলওয়ের ৭ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে।
আমারাও আশা করছি সকল সমস্যা কাটিয়ে বর্তমান সরকার তার মেয়াদকালীন সময়ের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্লের সেতু নির্মাণ কাজ সম্পন্ন করে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে আর সরকার বাস্তবায়ন করবে তার নির্বাচনী ওয়াদা।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×