somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগারগাঁয়ের বিএনপি অথবা বিএমপি বস্তি বিষয়ক ক্যারিক্যাচার

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি (BNP) এবং বিএমপি (BMP),মোটামুটি একই ধরনের দুটি শব্দ। এর একটি হেলো Bangladesh Nationalist Party (BNP) বাংলাদেশ জাতীয়তা বাদী দল আর অন্যটি হলো Bangladesh Meteorological Project (BMP) বাংলাদেশ আবহাওয়া গবেষণা বিষয়ক প্রকল্প যা আগারগাঁয়ে অবস্থিত। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত ৪১ নম্বর ওয়ার্ডেও এই প্রকল্পে এলাকায় গড়ে উঠেছে একটি বিশাল বস্তি। ভাববার কোন কারণ নেই যে এই বস্তি বিএনপির কোন নেতা বা সমর্থকরা গড়ে তুলেছেন। এ বস্তিতে প্রায় শতাধিক ছোট্র ঝুপড়ি ঘর রেয়েছে। বস্তির ছোট ছোট ঝুপড়ি ঘরে মাদক বিক্রি, অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যা এই বস্তিতে সংঘটিত হয়না। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি-ডাকাতি চললেও দেখার যেন কেউ নাই। মাদক, চুরি, ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এমনকি খুন সংঘটিত হবার অনেক খবরের শিরোনাম হয়েছে এই বস্তি। প্রাণভয়ে লোকজন প্রতিবাদ ও মামলা করার সাহস পাচ্ছেনা কবে বিএমপি বা বাংলাদেশ আবহাওয়া গবেষণা বিষয়ক প্রকল্প আগারগাঁয়ে প্রতিষ্ঠিত করা হয়ে ছিলো তার ইতিহাস আমার জানা নাই তবে বাংলাদেশ জাতীয়তা বাদী দল গঠন হবার পরে ক্রমান্বয়ে বিএমপি ভুল উচ্চারণ বা অজ্ঞতা থেকে এটির নাম হয়ে যায় বিএনপি বস্তি। বিএনপির নাম জড়িয়ে নানান অপরাধে একাধিকবার এই বস্তি পত্রিকার শিরোনাম হলেও কোন এক অজ্ঞাত কারণে বিএনপি এর বিরুদ্ধে জোরালো কোন প্রতিবাদ বা আদৌ কোন প্রতিবাদ করেছে কিনা তাও আমার জানা নাই। এর একটি কারণ হতে পারে যে বিএনপি বিনা প্রচারণায় এমন একটি বস্তির অঘোষিত প্রতিষ্ঠ্তা বা অঘোষিত মালিক যেখানে সবাই বিএনপির সমর্থক থাকে বলে গর্ববোধ করে যা বারে বারে পত্রিকার শিরোনাম হয়। ইতিবাচক বা নেতিবাচক যাই হোক দলের নামটি যে সংবাদপত্রে শিরোনাম হয় এটাই বা কম কিসে। পাগলেরও একটা সুখ থাকে তবে তা মনে মনে। কেউ পাগলের সুখের কারণ অনুসন্ধানে নামেন না কারণ তার সুখের কারণ খুঁজে পাবার আশা বাতুলতা। হতে পারে একারণে বারে বিএনপি বস্তিতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটলেও তা আমলে নেন না।

আর সরকারও হয়তো আত্মসুখ বোধ করেণ এই ভেবে যে বিএনপি বস্তিতে যা ঘটুক তার দায় বিএনপির, সুতরাং সেও এই অবৈধ নাম করণে তারাও উচ্চবাচ্য করেনা। Bangladesh Meteorological Project (BMP) বাংলাদেশ আবহাওয়া গবেষণা বিষয়ক প্রকল্প এর কর্মকর্তারাও হয়তো মনে করেণ তারা এই বস্তির সকল সন্ত্রাসী কর্মকান্ডের দায় এড়িয়ে গেছে, যাতে করে সকল দায়ভার বিএনপির, তাদের সুনামতো আর ক্ষুন্ন হচ্ছে না। তবে প্রকৃত সত্য প্রকাশ হওয়া প্রয়োজন।সংবাদপত্র বা সংবাদ কর্মীরাই বা কেন বারে এই বস্তিকে বিএনপি বস্তি হিসেবে প্রতিষ্ঠিত কররেত চাইছেন তাও আমার বোধগম্য নয়।

সামুর সম্মানিত পাঠক ও লেখকদের কাছে আমার নিবেদন যদি আপনাদের কারো যদি এই বস্তির নামকরণ সম্পর্কে কোন তথ্য জানা থাকে তা হলে দয়া করে প্রকাশ করুন। আপনাদের মন্তব্য সাদরে গ্রহীত হবে যা প্রকৃত সত্য প্রকাশে সহায়ক হবে
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×