somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাপী শ্রমজীবী মেহনতি মানুষের সংহতি প্রকাশের দিনঃ ঐতিহাসিক মে দিবস আজ

০১ লা মে, ২০১১ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত লওয়া হয়।

শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১২৫ বৎসর পূর্বে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন গড়িয়া তোলেন। তখন তাহাদের নির্দিষ্ট কর্মঘণ্টাও ছিল না। নামমাত্র মজুরিতে তাহারা মালিকের ইচ্ছামতো কাজ করিতে বাধ্য হইতেন। ১৮৮৬ সালের ৩ মে হে মার্কেটে আহূত ধর্মঘটী শ্রমিকদের সমাবেশে পুলিশের হামলায় ছয়জন শ্রমিক নিহত হন।

উহার প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফাটিয়া পড়েন বিক্ষোভে। সেইদিনও পুলিশের গুলিবর্ষণে পাঁচজন মৃত্যুবরণ করেন। ঐ আন্দোলন গড়িয়া তুলিবার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণী কায়েম করে দৈনিক আট ঘণ্টা শ্রমের অধিকার।

তবে শ্রমকে ভিত্তি করিয়া সভ্যতার সূচনা হইলেও শ্রমিকের মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয় নাই। অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহে শ্রমজীবীদের দুর্দশা ঘোচে নাই। বাংলাদেশও ইহার ব্যতিক্রম নহে। বিশ্বায়নের যুগে উদারীকরণ নীতিও শ্রমিক স্বার্থে আঘাত হানছে বলে বিভিন্ন মহলের জোরালো বক্তব্য রয়েছে। শ্রমিক শ্রেণীর অধিকার সংরক্ষণে কী সরকারি, কী বেসরকারি কোন পক্ষই আন্তরিক নয়। মে দিবসের অনুষ্ঠানে কেবল বক্তৃতা-বিবৃতি শোনা যায়। এসব কারণেই শ্রমজীবীদের ভাগ্য আর বদল হয় না। অথচ স্বাধীনতার পর হইতেই বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষর করিয়া শ্রমজীবীদের অধিকারকে স্বীকৃতি দিয়াছে।

শ্রমিক শ্রেণীর অধিকারের সাংবিধানিক স্বীকৃতি থাকিলেও উহা মানা হইতেছে না। শিল্প খাতে কাজের সুযোগ বাড়িলেও ন্যূনতম মজুরি আইন সর্বক্ষেত্রে কার্যকর হয় নাই। মজুরি কমিশন শ্রমিকদের ন্যূনতম মজুরির যেই সুপারিশ করিয়াছিল, উহার বাস্তবায়ন লইয়া বিতর্ক রহিয়া গিয়াছে। অনেক শিল্প-কারখানায় আইএলও নির্ধারিত শ্রমঘণ্টাও মানা হয় না। দেশে দক্ষ শ্রমিকেরও অভাব। উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এখনও গড়িয়া উঠে নাই। বিশ্বমন্দার প্রভাবে বাড়িয়াছে চাকরি হারাইবার আশংকা। তা ছাড়া বিশ্বের বিভিন্নদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে বহু শ্রমিক দেশে ফিরতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি জনশক্তি রফতানিতেও বিরূপ প্রভাব ফেলিয়াছে।

দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্র অর্জনের প্রধান খাত গার্মেন্টস খাত। শ্রমিক নিয়োগে নানা অনিয়ম রহিয়াছে এইখানে। আইন অমান্য করিয়া শিশুশ্রমিক নিয়োগ দেওয়া হইতেছে এখনও। অনেক ক্ষেত্রে নির্যাতনেরও শিকার হইতেছে তাহারা। নারীশ্রমিকরা কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যসহ নানা অনিয়মের শিকার।
তৈরি পোশাক শিল্পের ৮০ ভাগই নারী, যাহারা সর্বাধিক শ্রমশোষণের শিকার। অথচ বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত হইল এই শিল্প। অবকাঠামোগত অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার শিকার হইয়া এই পর্যন্ত অনেক গার্মেন্টস শ্রমিক প্রাণ হারাইয়াছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ফলে এই প্রবণতা কমিয়া আসিয়াছে অবশ্য।

এখন এই খাতের প্রধান হুমকি হইল বিশ্বমন্দা। গ্যাস-বিদ্যুৎ সরবরাহে ঘাটতিও কম বড় সমস্যা নহে। গোটা বস্ত্র খাতই এই পরিস্থিতির শিকার। ইহা শ্রমিকদের জন্যও হুমকি। নির্দিষ্ট শ্রমঘণ্টার সহিত ন্যূনতম মজুরি, বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগপত্র প্রদানের ন্যায় বিষয়ও আজ শ্রমিকদের জোরালো দাবিতে পরিণত হইয়াছে। বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়নসমূহও তাহাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করিয়া যাইতেছে। মহান মে দিবসের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে সরকার ও সংশি¬ষ্ট সব মহলের উচিত, এসব দিকে নজর দিয়ে মেহনতি মানুষের অধিকার সমুন্নত রাখা।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×