somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে পেঁয়াজ রফতানী বন্ধঃ বুমেরাং হলো ভারতের জন্য

২১ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ১১ দিনের মাথায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে করতে বাধ্য হলো ভারত। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে বিপাকে পরে ভারত। বাংলাদেশকে বিপাকে ফেলতে ভারতে পেঁয়াজের বাম্পার ফলন হলেও গত ৯ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ২৪/২৫ টাকা কেজির পেঁয়াজ ৩৫ টাকায় কিনতে বাধ্য হয় বাংলাদেশের ভোক্তারা।

অন্যদিকে ভারতে পেঁয়াজের দাম হ্রাস পায় দ্রুত গতিতে। যা ভারতের জন্য বৃমেরাং হয়ে দেখা দেয়। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পরপরই প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ১ হাজার রুপি থেকে হ্রাস পেয়ে ৪০০ রুপিতে নেমে আসে। ফলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করে মহারাষ্ট্রের কৃষকরা। তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেবার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায় সেই দেশটির সরকার। অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে বিশেষ ক্ষমাতাপ্রাপ্ত মন্ত্রীদের একটা অংশের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিলাসরাও দেশমুখ সাংবাদিকদের বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত পিঁয়াজের ফলন ভালো হয়নি এ অজুহাতে গত ৮ সেপ্টেম্বর পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। পরে প্রতিটনে ১৭৫ ডলার দাম বাড়িয়ে পূর্বের এলসি করা পিঁয়াজ আমদানি করতে বাংলাদেশী আমদানিকারকদের অনুমতি দেয়। পূর্বের এলসি দর ছিল প্রতি টন ৩শ মার্কিন ডলার।

এদিকে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর হিলি বন্দরে আবার সরব হযে উঠেছে পেঁয়াজ আমদানিকারকরা। তারা আশা করছেন দু একদিনের মধ্যেই আবারও ভারতীয় পেঁয়াজের চালান ঢুকতে শুরু করবে বাংলাদেশে ফলশ্রুতিতে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।
ভারত সরকার এই প্রতিহিংসার মানসিকতা থেকে বের হয়ে না আসতে পারলে পারস্পকির সম্পর্কের উন্নতি হবে না যা কোন দেশের জন্যই মঙ্গলজনক হবে না।
সামনে ঈদুল আজহা। এই ঈদে মশলার ব্যাপক চাহিদা থাকে। তাই এখন থেকেই চাহিদা মতো মশলার সরবরাহ ও মজুদসহ ভারত ছাড়া অন্য দেশ থেকে পিঁয়াজ আমদানীর ব্যবস্থা করতে হবে যাতে করে হঠাত্ করে হটকারী সিদ্ধান্তে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশকে বেকায়দায় পড়তে না হয়। এজন্য ভারতের পাশাপাশি মিয়ানমার, চীন ও তুরস্ক থেকে পিঁয়াজ আমদানি করার বিষয়টি জোরালোভাবে বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশী দূতাবাসগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের বাজার পর্যালোচনা করে পিঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া জরুরী। এক্ষেত্রে মিয়ানমার থেকে পিঁয়াজ আমদানীর বিষয়টিই প্রধান্য দেওয়া যেতে পারে। কেননা, পিঁয়াজ কাঁচাপণ্য হওয়ায় বেশি দূরত্বের দেশ থেকে আমদানি করলে পচে যাওয়ার সমস্যা রয়েছে। তা ছাড়া মিয়ানমার থেকে পিঁয়াজ আমদানি করলে ভারতের মতো দাম ও সময়ের ক্ষেত্রে সমান সুবিধা পাওয়া যাবে।


সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২৫
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×