somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির আজকের জনসভা থেকে জন স্বার্থে (!) কি ঘোষণা আসতে পারে ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির আজকের জনসভা থেকে জন স্বার্থে (!) কি ঘোষণা আসতে ? বলে আপনাদের ধারনা। বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন জনগণের স্বার্থে। দীর্ঘ ৩ বছর পর এক মঞ্চে উঠছেন চারদলীয় জোটের শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার বিকেলে চারদলীয় জোট ও অন্যান্য সমমনা দলের জনসভা থেকে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচী ঘোষণা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্র মতে, এখনই জামায়াতের সঙ্গে কর্মসূচী দেয়ার ব্যাপারে দলের অধিকাংশ নেতাকর্মীর আপত্তি থাকা সত্ত্বেও সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা করার স্বার্থে বিএনপি হাইকমান্ড জোটগতভাবে জনসভা পালন করতে সম্মত হয়।

আমার মতে ৩৬ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টার হরতালের পাশা পাশি রোড মার্চ, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচী থাকা অস্বাভাবিক নয়। কারণ বিএনপির অন্যতম দোশর জামায়াত গত ১৯ সেপ্টেম্বরের অপমানের প্রতিশোধ নিতে বিএনপির মাথায় কাঠাল ভাঙ্গতে জোর চাপ সৃষ্টি করবে তাতে অবাক হবার কিছু নাই। আর এ লক্ষ্যে নানামুখী টার্গেট নিয়ে আজ মাঠে থাকবে জামায়াত-শিবির। জামায়াতের আবদার আজকের হরতাল থেকে হরতাল আহ্বান করার। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনসভা করতে চাই।

জনসভা থেকে রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচী আসতে পারে। তবে জনসভায় বাধা দিলে লাগাতার হরতাল কর্মসূচী দেয়া হবে।সে ক্ষেতে আগামী ৩ ও ৪ অক্টবর ২দিন ও এক রাতের টানা ৩৬ ঘন্টার হরতাল আহ্বান করা হতে পারে। তবে তাদের হরতাল পালন করা কালে সরকার দমন পীড়ন চালালে সেই থাক হরতাল আরও এক দিন বাড়েতে পারে। সে ক্ষেত্রে ৩ থেকে ৫ সেপ্টেম্বর একটানা হরতাল চলবে। পরের দিন ৬ অক্টোবর দূর্গাপূজার ছুটি, আর ৭ ও ৮ অক্টোবর শুক্র শনি সরকারী ছুটি। সে ক্ষেত্রে আকটা ছুটির আমেজ পেতে যাচ্ছে ঢাকাবাসী। সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে ত্রেচারদলীয় জোটের ডাকা আজকের সমাবেশের সময়েও পুলিশের ওপর আক্রমণ, হামলা, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো বিচিত্র নয়। এর আগে জামায়াত-শিবির গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের গলির ভেতর থেকে পথচারীর বেশে এসে পুলিশের ওপর আচমকা আক্রমণ করেছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে পুলিশের গাড়িসহ রাস্তায় চলাচলকারী যানবাহনে অগি্নসংযোগ, ভাংচুর করে শক্তি প্রদর্শনের মহড়া দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে জামায়াত-শিবির এখন মরিয়া হয়ে মাঠে নামার নীলনকশা হিসেবে পুলিশ সদস্যদের বেছে নিয়েছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে জামায়াত শিবিরের টার্গেটের প্রথম সারিতে রয়েছে পুলিশ। পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:১২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×