রাজশাহী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, সাতৰীরা, খেপুপাড়া ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। ঢাকায় ওই দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৮ ও ১৩.২ ডিগ্রী সেলসিয়াস। আর শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬.৭ এবং সর্বনিম্ন যশোরে ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৯.৩ ও ১২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ রবিবার সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আমরা অনেকেই জানতে পারবোনা কী অসহায় ও মানবেত জীবন যাপন করছে মানুষ। পশু ও মানুষ পর্যুদস্ত তীব্র শীতের কাছে। আসুন আমাদের যার যা সামর্থ তাই নিয়ে এই শীতে কাতর মানবতার পাশে দাড়াই, মানবতার জয়গান গাই। পশুদের থেকে আলাদা হোক মানবিক জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


