somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুতুববাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্‌ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্‌শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্‌রী চিশ্‌তী কুতুববাগী (মা:জি:আঃ) ক্বেবলাজান হুজুরের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুতুববাগ দরবার শরীফের এই পীরের বিরুদ্ধে কাকরাইলের প্রায় ২৯ শতাংশ জমি ডেসটিনির কাছে ১৬ কোটি ৫০ লাখ টাকায় প্রতারণার মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে।

অভিযোগে প্রকাশ জমির প্রকৃত মালিক জনাব শরিফুল হক চিসতিকে দীর্ঘ ৯ মাস আটকে রেখে তার কাছ থেকে আম মোক্তার নামায় সই নিয়ে পীর সাহেব বিক্রি করে দেন এই জমি। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারী টেলিভিশন একুশের টিমকে প্রায় ১ ঘন্টা আটকে রাখে পীরের ক্যাডার বাহিনী। ছিনিয়ে নেয় তাদের ক্যামেরা। পরে ক্যামেরা ফেরত দিলেও দেয়া হয়নি রেকর্ডকৃত ক্যাসেট। টেলিফোনে শাসানো্ হয় সংশ্লিষ্ট রিপোর্টারকে। তেজগাঁও থানাতে এ বিষয়ে একটি সাধারণ করা হলেও কোন ব্যবস্থা নেয়নি থানা কর্তৃপক্ষ।

উলেখ্য আগামী ২৫, ২৬, ২৭ জানুয়ারী ২০১২ কুতুব বাগ দরবার শরীফের মহা পবিত্র ওরছ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা অনুষ্ঠিত হবে টি.এন্ড.টি ময়দান, মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে, ফার্মগেট এলাকায়। এ উপলক্ষ্যে বিগত ১ মাস যাবত উক্ত মাঠে প্যান্ডেল নির্মান করা হচ্ছে, ফার্মগেট এলাকার পার্কটিকেও তারা ব্যবহার করছে অবৈধ ভাবে। ইন্দিরা রোডটি ওরস উপলক্ষ্যে দান হিসেবে প্রাপ্ত গবাদি পশুর আস্তাবলে পরিনত হয়েছে। পরিবেশবাদীরা এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন।

কুতুবাগী দরবার শরীফের ওয়েব সাইটে শাহান শাহে তরীকত একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক শাহ্‌ সূফী দয়াল খাজাবাবা আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ্ নক্‌শবন্দী-মোজাদ্দেদী ক্বাদ্‌রী চিশ্‌তী কুতুববাগী (মাঃজিঃআঃ) ক্বেবলাজান হুজুরের ১২টি উপদেশ বাণী রয়েছে। ২নম্বর উপদেশটি হলোঃ ২. পীরের খাছলতে খাছলত ধরুন, তবেই ত্রান ও শান্তি ।
লিংকঃ
Click This Link

দূর্মূখের মন্তব্য " এই যদি হয় পীরের খাছলত তা হলে তার অনুসারীদের কী ত্রান ও শান্তি আসবে তা বোধগম্য নয়।


সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৪
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×